ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অভিযান আসছে, সরে যাও!’ রহনপুরে মাদকবিরোধী অভিযানের আগেই ফাঁস হচ্ছে তথ্য, জনমনে হাহাকার !


অভিযান আসছে, সরে যাও!’ রহনপুরে মাদকবিরোধী অভিযানের আগেই ফাঁস হচ্ছে তথ্য, জনমনে হাহাকার !

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের শান্তিপাড়া এলাকা এখন যেন অপরাধীদের অভয়ারণ্য। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ছিনতাই, মাদক বিক্রি ও দেহব্যবসার মতো অসামাজিক কর্মকাণ্ড চললেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন—এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, শান্তিপাড়ায় এসব অপরাধমূলক কর্মকাণ্ড নতুন নয়। প্রতিনিয়ত পুলিশ ও সংশ্লিষ্টদের জানিয়েও কোনো সুফল মেলেনি। উল্টো সাধারণ মানুষের অভিযোগ, স্থানীয় প্রশাসনের একাংশের সঙ্গে এই অপরাধী চক্রের গভীর যোগাযোগ রয়েছে। অভিযোগ উঠেছে, মাসোহারা ও অনৈতিক সুবিধার বিনিময়েই বছরের পর বছর নিরব ভূমিকা পালন করছে দায়িত্বপ্রাপ্তরা।

সবচেয়ে চমকপ্রদ ও চাঞ্চল্যকর বিষয় হলো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কথিত 'অভিযান'। এলাকাবাসীর স্পষ্ট অভিযোগ, দপ্তরটির কর্মকর্তারা যখনই এলাকায় অভিযানে নামেন, তার আগেই মূল অভিযুক্তদের কাছে গোপন ফোনকল চলে যায়। স্থান ত্যাগ করা এবং কাছে থাকা মাদকের চালান সরিয়ে ফেলার জন্য আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়ায় প্রতিবারই অভিযানের নামে কেবল 'নাটক' মঞ্চস্থ হয় বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৪ জন গ্রেপ্তার

লুটপাট, ছিনতাই ও মাদকের এই অবাধ সাম্রাজ্যে অতিষ্ঠ শান্তিপাড়ার সচেতন নাগরিকরা। একের পর এক অভিযোগ জমা দিয়েও প্রতিকার না পাওয়ায় তাদের মধ্যে এখন চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। এলাকার নিরাপত্তা ফিরিয়ে আনতে তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার জোর দাবি জানিয়েছেন।

এদিকে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর বিরুদ্ধে ওঠা এসব চাঞ্চল্যকর অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্তৃপক্ষের সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৭ এম


যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে ক্যালিফোর্নিয়ায় বসবাসের পর অবশেষে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল যুক্তরাজ্যে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। রাজা চার্লসসহ রাজপরিবারের ঊর্ধ্বতন সদস্যদের ইতিমধ্যেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

যদিও তারা রাজপরিবারের কোনো সক্রিয় সদস্য বা অফিশিয়াল দায়িত্বে ফিরছেন না, বরং তারা সাধারণ নাগরিক হিসেবেই যুক্তরাজ্যে একটি ব্যক্তিগত বাসভবনে থাকতে চান।

ডেইলি টেলিগ্রাফ ও দ্য সান-এর রিপোর্ট অনুযায়ী, এই মাসের শেষের দিকে ডিউক ও ডাচেস অফ সাসেক্স মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যের লন্ডনের বাইরের একটি ব্যক্তিগত বাসভবনে স্থানান্তরিত হওয়ার পরিকল্পনা করেছেন। তাদের দুই সন্তান—আর্চি ও লিলিবেট—আগামী সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের একটি স্কুলে লেখাপড়া শুরু করতে যাচ্ছে।

গত সপ্তাহে রাজা চার্লসকে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ বিষয়টি জানানো হয়। জানা গেছে, রাজপরিবারের সঙ্গে আনুষ্ঠানিক দায়িত্ব ছাড়াই হ্যারি ও মেগান নিজ নিজ সাধারণ পরিচয় বজায় রাখবেন। চার্লসও তাদের এই প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন এবং নাতি-নাতনিদের সঙ্গে আরো বেশি ব্যক্তিগত সময় কাটানোর সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

ইতিপূর্বে গত জুলাই মাসে গ্লস্টারশায়ারে রাজার হাইগ্রোভ বাসভবনে হ্যারি-মেগান পরিবার এক ব্যক্তিগত পারিবারিক অনুষ্ঠানে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যেখানে দীর্ঘ চার বছর পর চার্লস তার নাতি-নাতনিদের সামনাসামনি দেখার সুযোগ পান। প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিনকেও হ্যারি-মেগানের ফেরার সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে।

তবে যুক্তরাজ্যে হ্যারি ও মেগানের নিরাপত্তা ইস্যুটি এখনও একটি বড় আলোচনার বিষয়। যুক্তরাজ্য সরকার ও তাদের নিরাপত্তা কমিটি (রেভেক) জানিয়েছে যে পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা সংক্রান্ত জটিলতা এবং সংবাদমাধ্যমের অহেতুক হস্তক্ষেপের পরও তারা এই ফেরাকে চূড়ান্ত করেছেন। আগামী বছর বার্মিংহামে হ্যারির প্রতিষ্ঠিত ‘ইনভিকটাস গেমস’ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার প্রধান কর্মকর্তা ডেভিড ওয়াইজম্যান হ্যারির এই প্রত্যাবর্তনকে একটি অত্যন্ত ইতিবাচক ও চমৎকার পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামজা ও রাফিনিয়ার গোলে জোয়ান গ্যাম্পার ট্রফি ধরে রাখল বার্সেলোনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২০ এম


হামজা ও রাফিনিয়ার গোলে জোয়ান গ্যাম্পার ট্রফি ধরে রাখল বার্সেলোনা

বার্সেলোনা জয় দিয়ে প্রাক্-মৌসুম প্রস্তুতি সম্পন্ন করেছে। মিসরের ক্লাব আল আহলিকে পরাজিত করে জোয়ান গাম্প্যার ট্রফিটি ধরে রেখেছে বার্সা।

ক্যাম্প ন্যুতে কাল রাতে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক ম্যাচে ২-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল।

গত বছরও বার্সা জোয়ান গাম্প্যার ট্রফি জয় করেছিল। সেবার তারা ইতালিয়ান ক্লাব কোমোকে ৫-০ গোলে পরাজিত করেছে।

কালকের খেলায় ২৯ মিনিটে হামজা আব্দেলকরিমের একটি গোলে এগিয়ে যায় বার্সেলোনা। মাত্র কদিন আগে আল আহলি ছেড়ে বার্সায় যোগ দেওয়া হামজা এবার গোল করলেন সদ্য সাবেক ক্লাবের বিপক্ষে।

তবে আল আহলির জালে বল পাঠানোর পর ১৮ বছর বয়সী হামজাকে উল্লাসে দেখা যায়নি। বরং, তিনি হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন।

প্রথমার্ধের শেষদিকে রাফিনিয়া ডি-বক্সে ফাউলের শিকার হন; পেনাল্টি পায় বার্সেলোনা। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন বার্সার নতুন অধিনায়ক।

বিরতির আগে, সংঘটিত পুরো সময় আল আহলি বার্সার আক্রমণ সামলাতে ব্যস্ত থাকে। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ গোলে ব্যবধান কমায় তারা। পাল্টা আক্রমণে ডি-বক্সে ঢুকে মিসরের উইঙ্গার জিজো জোরাল শটে গোলটি করেন।

বার্সেলোনার ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান অধিনায়ক হিসেবে রাফিনিয়াকে তুলে ধরেন।

এই অর্ধে পুরো একাদশ বদলে ফেলেন বার্সেলোনার কোচ ফ্লিক। এতে তাদের খেলায় সামান্য ধার কমে আসে। তবে শেষের দিকে আরেকটি গোল পেতেও পারতো তারা।

ডি-বক্সে অ্যান্থনি গর্ডন ফাউলের শিকার হলে বার্সা পেনাল্টি পায়। কিন্তু দুর্বল স্পট কিকে গোলকিপারকে পরাস্ত করতে পারেননি এবারের গ্রীষ্মে নিউক্যাসল ইউনাইটেড ছেড়ে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়া ইংলিশ উইঙ্গার।

আগামী রবিবার রাতে এলচের বিপক্ষে একটি ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বার্সেলোনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্যের বাচ্চাকে স্তন্যপান করিয়ে আলোচনায় মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২১ এম


অন্যের বাচ্চাকে স্তন্যপান করিয়ে আলোচনায় মন্ত্রী

মাতৃত্বের অনুভূতি কোনো পদ বা মর্যাদার ফ্রেমে বাঁধা থাকে না—এই সত্যটিকে নতুন করে মনে করিয়ে দিয়েছেন নেপালের মহিলা, শিশু ও প্রবীণ নাগরিক বিষয়ক মন্ত্রী সীতা বাদি। ১৭ দিন বয়সী এক ক্ষুধার্ত শিশুর কান্না শুনে তিনি একটি শিশু হোমে পরিদর্শনকালে স্থির থাকতে পারেননি।

কোনো দ্বিধা ছাড়াই শিশুটিকে কোলে তুলে নিয়ে স্তন্যপান করান তিনি। এই আবেগঘন মুহূর্তের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন মন্ত্রী সীতা বাদি।

এটি ঘটেছিল নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি শিশু হোমে। সেখানে বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া শিশুদের রাখা হয়। সম্প্রতি ওই হোমের চরম অব্যবস্থাপনা, নোংরা বিছানা ও বৃষ্টির পানির মধ্যে শিশুদের রাখার খবর পেয়ে পরিদর্শনে যান মন্ত্রী সীতা বাদি। হোমের অধিকাংশ শিশু বিভিন্ন রোগে আক্রান্ত ছিল।

পরিদর্শনের সময় ক্ষুধার জ্বালায় ১৭ দিন বয়সী এক শিশুকন্যা একটানা কাঁদতে থাকে। হোমে বিকল্প কোনো দুধ না থাকায় সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন মন্ত্রী। তিনি নোংরা বিছানাতেই বসে শিশুটিকে কোলে নিয়ে নিজের স্তনপান করান। মায়ের স্পর্শ পেয়ে শিশুটি শান্ত হয় এবং মন্ত্রীর কোলেই ঘুমিয়ে পড়ে। পরে মন্ত্রী আবেগাপ্লুত হয়ে জানান, শিশুটিকে কোলে নেওয়ার পর তার নিজের সন্তান বলেই মনে হয়েছে এবং এখন থেকে তিনিই সেই শিশুর মায়ের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, মন্ত্রী সীতা বাদি নিজেও একসময় এ ধরনের হোমে বড় হয়েছেন। ১২ বছর বয়স পর্যন্ত হোম থেকে লেখাপড়া করে আজ তিনি দেশটির মন্ত্রীর আসনে পৌঁছেছেন।

হোমে থাকা ১৫ দিন থেকে ২ বছর বয়সী অন্তত ২০টি শিশুর সার্বিক যত্ন নেওয়া এবং হোমটি নতুন করে ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন তিনি। পদমর্যাদা ভুলে একজন জনপ্রতিনিধির এমন বিরল মাতৃত্ববোধ ও মানবিকতার নজির বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৩ এম


সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।

বিশ্বের ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অধিকার করেছেন।

এই অর্জনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম তেমনভাবে উজ্জ্বল হয়েছে।

হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় তিনি চতুর্থ শাখায় অংশ নেন। এ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।

সবগুলো ধাপ সফলভাবে অতিক্রম করে সেরা হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশের এই কোরআনের হাফেজ।

এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। পাঁচটি পৃথক শাখায় আয়োজিত এ প্রতিযোগিতায় সৌদি আরবের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের বিচারকরা প্রতিযোগীদের কোরআন হিফজ, তিলাওয়াত, তাজবিদ ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা মূল্যায়ন করেন।

বিভিন্ন শাখায় মোট ৫০ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হবে।

প্রতিযোগিতা চলাকালে এক সাক্ষাৎকারে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, কোরআনই তাকে একটি ছোট গ্রাম থেকে পবিত্র মক্কা নগরীতে নিয়ে এসেছে।

মসজিদুল হারামে এসে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে আন্তর্জাতিক এই কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সৌভাগ্য তিনি তার কোরআনিক জীবনের অন্যতম বড় সম্মান ও স্মরণীয় অর্জন হিসেবে উল্লেখ করেন।

মক্কার পবিত্র ভূমিতে বিশ্বের বিভিন্ন প্রান্তের কোরআনপ্রেমী তরুণদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের জন্য প্রথম স্থান অর্জন নিঃসন্দেহে গর্বের বিষয়।

একজন তরুণ হাফেজের এই সাফল্য দেশের কোরআন শিক্ষা ও হিফজের অঙ্গনেও নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে আশা করা যায়।

সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবারের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার মোট পুরস্কার-মূল্য ছিল ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।

বিশ্বের বিভিন্ন দেশের কোরআন হিফজ ও তিলাওয়াতের প্রতিভাবানদের মিলনমেলায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাকারিয়ার এই শ্রেষ্ঠত্ব অর্জন দেশের জন্য এক অনন্য সম্মান।

পবিত্র কোরআনকে বুকে ধারণ করে মক্কার পবিত্র ভূমিতে বাংলাদেশের পতাকাকে মর্যাদার সঙ্গে তুলে ধরেছেন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।

তার এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়; বরং এটি বাংলাদেশের কোরআনপ্রেমী মানুষ ও মাদরাসা শিক্ষাব্যবস্থার জন্যও এক আনন্দ ও গৌরবের সংবাদ।

সূত্র : সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%