প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বার্সেলোনা জয় দিয়ে প্রাক্-মৌসুম প্রস্তুতি সম্পন্ন করেছে। মিসরের ক্লাব আল আহলিকে পরাজিত করে জোয়ান গাম্প্যার ট্রফিটি ধরে রেখেছে বার্সা।
ক্যাম্প ন্যুতে কাল রাতে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক ম্যাচে ২-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল।
গত বছরও বার্সা জোয়ান গাম্প্যার ট্রফি জয় করেছিল। সেবার তারা ইতালিয়ান ক্লাব কোমোকে ৫-০ গোলে পরাজিত করেছে।
কালকের খেলায় ২৯ মিনিটে হামজা আব্দেলকরিমের একটি গোলে এগিয়ে যায় বার্সেলোনা। মাত্র কদিন আগে আল আহলি ছেড়ে বার্সায় যোগ দেওয়া হামজা এবার গোল করলেন সদ্য সাবেক ক্লাবের বিপক্ষে।
তবে আল আহলির জালে বল পাঠানোর পর ১৮ বছর বয়সী হামজাকে উল্লাসে দেখা যায়নি। বরং, তিনি হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন।
প্রথমার্ধের শেষদিকে রাফিনিয়া ডি-বক্সে ফাউলের শিকার হন; পেনাল্টি পায় বার্সেলোনা। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন বার্সার নতুন অধিনায়ক।
বিরতির আগে, সংঘটিত পুরো সময় আল আহলি বার্সার আক্রমণ সামলাতে ব্যস্ত থাকে। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ গোলে ব্যবধান কমায় তারা। পাল্টা আক্রমণে ডি-বক্সে ঢুকে মিসরের উইঙ্গার জিজো জোরাল শটে গোলটি করেন।
বার্সেলোনার ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান অধিনায়ক হিসেবে রাফিনিয়াকে তুলে ধরেন।
এই অর্ধে পুরো একাদশ বদলে ফেলেন বার্সেলোনার কোচ ফ্লিক। এতে তাদের খেলায় সামান্য ধার কমে আসে। তবে শেষের দিকে আরেকটি গোল পেতেও পারতো তারা।
ডি-বক্সে অ্যান্থনি গর্ডন ফাউলের শিকার হলে বার্সা পেনাল্টি পায়। কিন্তু দুর্বল স্পট কিকে গোলকিপারকে পরাস্ত করতে পারেননি এবারের গ্রীষ্মে নিউক্যাসল ইউনাইটেড ছেড়ে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়া ইংলিশ উইঙ্গার।
আগামী রবিবার রাতে এলচের বিপক্ষে একটি ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বার্সেলোনা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন