ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ের কথিত লটারি নিয়ে অভিযোগ


মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ের কথিত লটারি নিয়ে অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে দৈনিক মজুরিভিত্তিক লেবার কন্ট্রাক্টিং সোসাইটি (এলসিএস) শ্রমিক নিয়োগের বাছাই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। যদিও লটারি মাধ্যমে শ্রমিক বাছাই করা হয়, ঘনিয়ে আসা অভিযোগ অনুযায়ী, আবেদনকারীদের উপস্থিতি ছাড়া গোপনে প্রক্রিয়া সম্পন্ন করার অভিযোগ রয়েছে।

 এদিকে এলসিএস শ্রমিক বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে আবেদনকারীদের উপস্থিতি নিশ্চিত না করা এবং পুরো কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে স্থানীয়দের মধ্যে বহু সমালোচনার জন্ম দিয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা কিংবা তদন্তের দাবি জানিয়ে স্থানীয় কয়েকজন আবেদনকারী বিবৃতিও দিয়েছেন।

 উপজেলা এলজিইডি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, দৈনিক মজুরিভিত্তিক এলসিএস শ্রমিক হিসেবে নিয়োগের জন্য ১৩৭ জন নারী আবেদন করেছেন। আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল গত ৭ জুলাই, যার মধ্যে ৫৪ জনের আবেদনপত্র বৈধ বলে গৃহীত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) এক সভায় লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ১৬ জন নারীকে মনোনয়ন দেওয়া হয়।

আরও পড়ুন: কালীগঞ্জে ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ, ৫ জনের কারাদণ্ড

 নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু আবেদনকারী অভিযোগ করেছেন যে, লটারির সময় তাঁদের কাউকে উপস্থিত থাকার জন্য জানানো হয়নি। এই সঙ্কটকে গোপন রেখে অত্যন্ত কৌশলে লটারি সম্পন্ন করা হয়েছে। অভিযোগকারী পক্ষ আরও বলেন, কর্মকর্তার পছন্দের মানুষদের জন্য সুযোগ তৈরি করতে টাকার বিনিময়ে কথা হয়েছে। লটারির সময় স্থানীয় জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতাদেরও উপস্থিত না থাকার বিষয়টি লক্ষণীয়।

 তবে এসব অভিযোগকে উড়িয়ে দিয়েছেন উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের। তিনি বলেছেন, 'নোটিশ বোর্ডে লটারির তারিখ ও সময় উল্লেখ করা হয়েছিল। তবে কোনও আবেদনকারীকে মৌখিকভাবে জানানো হয়নি। আবহাওয়ার কারণে আবেদনকারীরা উপস্থিত হতে পারেননি এবং তাদের অনুপস্থিতিতেই লটারির সুষ্ঠু প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।'

 এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, 'আমি লটারির অনুষ্ঠানে কিছু সময়ের জন্য উপস্থিত ছিলাম, পরে ফিরে গেছি। যদি লটারির বিষয়বস্তু বা নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে চান, তবে এলজিইডির উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করতে হবে।'

আরও পড়ুন: বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা বিএনপির রাজনীতিতে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানোরে পৌর সভা জামায়াতের দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


তানোরে পৌর সভা জামায়াতের দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা

রাজশাহীর তানোর পৌর সভা নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে জামায়াতের দলীয় মেয়র প্রার্থী হিসেবে ৫নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী মাহাবুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তানোর থানা মোড়ের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে তানোর পৌর সভায় জামায়াতের দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

তানোর পৌর জামায়াতের আমীর মুখছেদ আলীর সভাপতিত্বে এবং তানোর পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মইনুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা।

অনুষ্ঠানে সিনিয়র জামায়াত নেতা অধ্যাপক জামিলুর রহমান, সিনিয়র জামায়াত নেতা সিরাজুল ইসলাম, তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, তানোর উপজেলা জামায়াতের সেক্রেটারী ডিএম আক্কাস আলী, মুন্ডমালা পৌর সভার জামায়াতের দলীয় মেয়র প্রার্থী আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের পাশাপাশি তানোর পৌর সভার ৩ জন সংরক্ষিত নারী ও ৯ জন পুরুষ কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করা হয়।

প্রার্থীরা হলেন, ১নং মোঃ নুরুল ইসলাম, ২নং মোঃ জুয়েল উদ্দিন, ৩নং মিজানুর রহমান, ৫নং আফজাল হোসাইন, ৬নং আনোয়ার হোসাইন, ৭নং আবুল হাসান, ৯নং মিনারুল ইসলাম। সংরক্ষিত নারী প্রার্থীদের মধ্যে ১, ২, ৩ নং ওয়ার্ডের ১ নাম্বার সংরক্ষিত নারী প্রার্থী মোসাঃ রোকেয়া, ৪, ৫, ৬ নং ওয়ার্ডের ২ নাম্বার সংরক্ষিত মোসাঃ নিলুফা এবং ৭, ৮, ৯ নং ওয়ার্ডের ৩ নাম্বার সংরক্ষিত নারী প্রার্থী হিসেবে মোসাঃ মাহফুজারের নাম ঘোষণা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড়দলে যাত্রীবাহী বাসে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১১:০০ পি.এম


বড়দলে যাত্রীবাহী বাসে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে রাস্তার পাশে রাখা ভ্যান ও ইজিবাইক সরানোকে কেন্দ্র করে যাত্রীবাহী বাসে হামলা, ভাংচুর, নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। হামলার ফলে বাসের সুপারভাইজার ও চালক আহত হয়েছেন। এ ঘটনায় আশাশুনি থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে। এই ঘটনাটি বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ঘটে।

লিখিত এজাহার সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-জ-১১-১০৭১ নামের যাত্রীবাহী মিনি বাসটি সাতক্ষীরা বাসস্ট্যান্ড থেকে বড়দলের উদ্দেশ্যে ছেড়ে যায়। দুপুর ১২টার সময় বাসটি গোয়ালডাঙ্গা বাজারে তিন রাস্তার মোড়ে পৌঁছালে রাস্তার দুই পাশে রাখা ভ্যান ও ইজিবাইকের কারণে যানজট সৃষ্টি হয়। হর্ন বাজিয়েও রাস্তা ফাঁকা না হওয়ায় বাসের সুপারভাইজার রবিউল ইসলাম কিছু ভ্যান সরিয়ে রাস্তার পাশে রাখেন। এর ফলে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে সুপারভাইজারের ওপর হামলা চালায়, যার ফলে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত আসে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এ সময়ে তার কাছে থাকা যাত্রী ভাড়ার ৩ হাজার ৭০০ টাকা, বাস মালিকের ৭ হাজার টাকা এবং প্রায় ১৭ হাজার ৯৯৯ টাকা মূল্যবান মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। সুপারভাইজারকে রক্ষা করতে আসা বাসচালক মোজাম্মেল হোসেন এগিয়ে এলে, ইটের আঘাতে তাকে আহত করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এর পাশাপাশি বাসের গ্লাস ভাঙচুরের কারণে প্রায় ৩ হাজার ৫০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আহত চালক ও সুপারভাইজারকে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৮-২০ জনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান বলেন, আমরা এজাহার পেয়েছি, প্রাথমিক অনুসন্ধানের জন্য অফিসার পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলাবদ্ধতায় ডুবছে সাতক্ষীরার শিক্ষা প্রতিষ্ঠান, পাঠদানে সমস্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১১:০১ পি.এম


জলাবদ্ধতায় ডুবছে সাতক্ষীরার শিক্ষা প্রতিষ্ঠান, পাঠদানে সমস্যা

সাতক্ষীরায় গত কয়েক দিনের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলোর মাঠে হাঁটুসমান পানি জমে থাকায় কোমলমতি শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে। অনেক স্থানে প্যান্ট গুটিয়ে, বই-খাতা ও স্কুলব্যাগ বাঁচিয়ে কোনোমতে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে শিশুদের। এর ফলে, একদিকে যেমন পাঠদান ব্যাহত হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীদের নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি নিচু হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে চারপাশ থেকে পানি এসে জলাবদ্ধতার সৃষ্টি করে। চলতি বছরেও এর ব্যতিক্রম ঘটেনি। মাঠ ছাড়িয়ে, বিদ্যালয়ের শৌচাগারে যাওয়ার পথটিও এখন পানির নিচে। ফলে শিশু শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, মাঠ ভরাট এবং স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা দাবি জানিয়ে গত কয়েক মাসে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো সমাধান এখনো মেলেনি। ফলে, প্রতি বর্ষায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের একই দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক আবু সাঈদ ক্ষোভ প্রকাশ করে বলেন, "রাষ্ট্র যেখানে শিশুদের শিক্ষা ও খেলাধুলার পরিবেশ উন্নয়নে জোর দিচ্ছে, সেখানে জলাবদ্ধতার কারণে এই বিদ্যালয়ের শিশুরা স্বাভাবিকভাবে ক্লাসে অংশ নিতে পারছে না।" বাধ্য হয়ে, অনেক অভিভাবক নিজেদের সন্তানদের বিদ্যালয়ে পৌঁছে দিচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, মাঠটি দ্রুত ভরাট করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে শিক্ষার পরিবেশ ফেরানোর পাশাপাশি শিশুদের খেলাধুলার সুযোগও নিশ্চিত হবে। দক্ষিণ দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোছনা আরা বলেন, "শিশুদের এই সীমাহীন কষ্ট দেখে চুপ থাকা যায় না। তাই জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য জোর দাবি জানিয়েছি।" একই চিত্র দেখা গেছে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ১৪৯ নম্বর শ্রীফলকাটি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। সেখানেও মাঠের পানি উপচে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সমস্যার স্থায়ী সমাধান ও মাঠ ভরাটের জন্য ৮ জুলাই সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। বছরের পর বছর ধরে চলা এই জলাবদ্ধতার স্থায়ী নিরসনে এখন জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে যুদ্ধে ১২ বাংলাদেশি নিহত, রাশিয়ায় গিয়ে নিহত ৪ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১১:০২ পি.এম


মধ্যপ্রাচ্যে যুদ্ধে ১২ বাংলাদেশি নিহত, রাশিয়ায় গিয়ে নিহত ৪ বাংলাদেশি

জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধে ১২ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। এছাড়া, রাশিয়ায় ৪ বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরীর (মনি) প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য দেন। এসময় স্পিকার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও ৮ শিশুসহ মোট ১৮৬ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধে ১২ জন মৃত্যুবরণ করেছেন যাদের মধ্যে লেবাননে ৫ জন, সৌদি আরবে ৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ২ জন এবং ইরাক ও বাহরাইনে একজন করে রয়েছে। তাদের মধ্যে একজনের লাশ সংশ্লিষ্ট দেশে দাফন করা হয়েছে এবং ৯ জনের লাশ দেশে ফেরত আনা হয়েছে। এই পরিবারগুলোকে লাশ দাফন বাবদ বিমানবন্দর থেকে ৩৫ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধানের এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, গত ২৪ এপ্রিল ৩০ জন বাংলাদেশি কর্মী জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স নিয়ে রাশিয়ায় যান। রাশিয়ায় পৌঁছানোর পর ওই কর্মীদের জোরপূর্বক যুদ্ধের জন্য প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ক্যাম্প থেকে যুদ্ধক্ষেত্রে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সরকার ব্যবস্থা নেয়। গত ১৫ জুন রাশিয়ার মস্কোতে বাংলাদেশ দূতাবাসকে বিপদগ্রস্ত বাংলাদেশি কর্মীদের উদ্ধার করে দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়।

তিনি আরও বলেন, সর্বশেষ প্রাপ্ত তথ্যে ৩০ জনের মধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে বাকি কর্মীদের দেশে ফিরিয়ে আনার আশা করছে সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%