ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

নেপালের ভূমিধস এলাকায় চীনের ড্রোন মোতায়েন


নেপালের ভূমিধস এলাকায় চীনের ড্রোন মোতায়েন

নেপাল ও  তিব্বত সীমান্ত সংলগ্ন ভূমিধস কবলিত এলাকা পর্যবেক্ষণের জন্য দেশটির গিয়িরং শহরের ওপর একটি ড্রোন মোতায়েন করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘পিপলস লিবারেশন আর্মি’ তাদের জরুরি সাড়াদান কার্যক্রম শুরু করেছে এবং আকাশপথে আরও পর্যবেক্ষণ ও আকাশপথে জরুরি সহায়তা বা পরিবহনের (এয়ারলিফট) পরিকল্পনা গ্রহণ করছে। পরিবহন বিমান, হেলিকপ্টার এবং ড্রোনগুলোও প্রস্তুত রাখা হয়েছে।

দেশটির পুলিশের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজ পর্যটকদের সংখ্যা এখন ৫৭৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ পর্যটকদের মধ্যে ৪৬৬ জন ২৮টি ভিন্ন দেশের নাগরিক। এদের মধ্যে ১১৩ জন নেপালি এবং ৫৪ জন যুক্তরাষ্ট্রের নাগরিক। এছাড়া নিখোঁজ যুক্তরাজ্যের নাগরিক রয়েছেন ৩৩ জন।

এদিকে নেপালের দক্ষিণে অবস্থিত ভারতের বিহার রাজ্যের কর্মকর্তারা গণ্ডক নদীর কারণে সৃষ্ট বন্যার আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানিয়েছেন, রাজ্যের বেশ কয়েকটি জেলায় বাঁধের ওপর নজরদারি, রাতে টহল এবং জরুরি সেবাদানকারী দল মোতায়েনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের পোশাকশিল্প: সংকট ও উত্তরণের জন্য জাতীয় কর্মপরিকল্পনার প্রয়োজন

রেড ক্রস তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের আশঙ্কার কথা জানিয়েছে। আজ দিনের শুরুর দিকে কর্মকর্তাদের বৈঠকের পর ওই এলাকায় প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং রাজ্যের তিনটি জেলায় জরুরি দল মোতায়েন করা হয়েছে। প্রয়োজন হলে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য এসব দল একটি পরিকল্পনাও প্রস্তুতি নেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলের পেছনে বরফধস, বলছেন বিজ্ঞানীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


নেপালে আকস্মিক পাহাড়ি ঢলের পেছনে বরফধস, বলছেন বিজ্ঞানীরা

নেপালের ভোতেকোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলের পেছনে হিমবাহের বরফধসের ভূমিকা থাকতে পারে বলে প্রাথমিক মূল্যায়নে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাদের ধারণা, একটি বরফধস লহেন্দে নদীর প্রবাহ আটকে দেওয়ার পর সেখানে পানি জমে যায়। পরে সেই পানি প্রবল বেগে নিচের দিকে নেমে আকস্মিক বন্যার সৃষ্টি করে।

তবে কোনো হিমবাহ-হ্রদের পানি উপচে পড়া কিংবা বাঁধ ভেঙে যাওয়ার কারণেও বন্যাটি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জলবায়ু গবেষক রিজান ভক্ত কায়াস্থ জানিয়েছেন, নেপাল ও চীনের বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা এবং প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে।

গণমাধ্যমকে তিনি বলেন, একটি বরফধস লহেন্দে নদীতে পড়ে সেটির প্রবাহ আটকে দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এর ফলে পানি জমে গিয়ে পরে তা প্রবল বেগে নিচের দিকে নেমে আসে।

কায়াস্থ বলেন, নেপালের দিক থেকে একটি বরফধস লহেন্দে নদীর প্রবাহ আটকে দিয়েছিল—এমন তথ্য পাওয়া গেছে। একই সময়ে তিব্বতের দিকেও একটি ভূমিকম্প হয়েছিল।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সকাল ৮টা ৩৭ মিনিটে তিব্বতের ভূখণ্ডে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল গোসাইনকুণ্ড থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তরে।

কায়াস্থ বলেন, কোনো হিমবাহ-হ্রদের পানি উপচে পড়া কিংবা বাঁধ ভেঙে বন্যা হয়েছিল কি না, তা নিশ্চিত হতে কয়েক দিন সময় লাগতে পারে। অতীতেও ওই এলাকায় হিমবাহ-হ্রদের পানি উপচে আকস্মিক বন্যার ঘটনা ঘটেছে।

গত বছরের ৮ জুলাইও ভোতেকোশি নদীতে একই ধরনের আকস্মিক বন্যা হয়েছিল। তখন নেপালের জলবিদ্যা ও আবহাওয়া বিভাগ জানিয়েছিল, রাসুয়া জেলার নেপাল-চীন সীমান্তের কাছে লহেন্দে নদীতে একটি হিমবাহ-হ্রদের পানি উপচে বন্যা হয়েছিল। সেন্টিনেল স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করেও হিমবাহ-হ্রদ ভেঙে যাওয়াকে বন্যার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

কায়াস্থ বলেন, ওই এলাকায় বেশ কয়েকটি বড় হিমবাহ-হ্রদ রয়েছে। গত বছরও একই ধরনের ঘটনায় লহেন্দে নদীর প্রবাহ আটকে গিয়েছিল। এবারও প্রাথমিকভাবে একটি বরফধস এবং সম্ভবত হিমবাহ-হ্রদের পানি উপচে পড়াকে বন্যার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

ভারী বৃষ্টিপাতকে প্রধান কারণ মনে করছেন না বিজ্ঞানীরা

কায়াস্থ ভারী বৃষ্টিপাতকে বন্যার প্রধান কারণ হিসেবে নাকচ করে দিয়ে বলেন, বন্যাটি যেভাবে আকস্মিকভাবে হয়েছে, তাতে উজানে কোনো বাধার কারণে জমে থাকা পানি হঠাৎ নেমে আসার বিষয়টিই বেশি সম্ভাব্য।

তিনি বলেন, এটি কোনো স্বাভাবিক বন্যা ছিল না। বন্যার ধরন দেখে মনে হচ্ছে, হঠাৎ করে পানির প্রবল স্রোত নেমে এসেছে।

জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) মুখপাত্র শান্তি মাহাতও একটি নদীর প্রবাহ বরফধসে আটকে যাওয়ার প্রাথমিক তথ্য পাওয়ার কথা জানিয়েছেন।

চীনের বিভিন্ন সূত্র থেকে তথ্যটি পেয়েছে সমন্বিত পার্বত্য উন্নয়নের আন্তর্জাতিক কেন্দ্র (আইসিআইএমওডি)। পরে তারা তা নেপাল কর্তৃপক্ষকে জানায়।

শান্তি মাহাত বলেন, এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে আইসিআইএমওডি অন্য পাশ থেকে পাওয়া তথ্য নেপাল কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করেছে। এটি কেবল প্রাথমিক মূল্যায়ন। আপাতত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সময়ের সঙ্গে বন্যার কারণ আরও পরিষ্কার হবে।

নেপালের জলবিদ্যা ও আবহাওয়া বিভাগও জানিয়েছে, নেপাল বা তিব্বতের কোথাও কোনো হিমবাহ-হ্রদের পানি উপচে পড়ার ঘটনা ঘটে থাকতে পারে।

রাসুয়া বন্যা নিয়ে প্রকাশিত বিশেষ হালনাগাদ তথ্যে বিভাগটি জানায়, মঙ্গলবার বা বুধবার রাসুয়া এলাকায় কোনো ভারী বৃষ্টিপাত হয়নি। বুধবারও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল না। বৃষ্টিবাহী মেঘ তৈরির সম্ভাবনা ছিল বৃহস্পতিবার থেকে।

নিখোঁজ ৩৮৪ পর্যটক

সকালের এই প্রাকৃতিক দুর্যোগের পর নেপাল সরকার জানিয়েছে, এ ঘটনায় এ পর্যন্ত অন্তত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, তারা মোট ৩৮৪ জন পর্যটককে নিখোঁজ হিসেবে শনাক্ত করেছে। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন নেপালি নাগরিক।

সংস্থাটি জানিয়েছে, ওই অঞ্চলে থাকা ভ্রমণকারীদের অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে।

নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে ১২ জন ব্রিটিশ, ১০৫ জন ভারতীয়, ৩৭ জন অনাবাসী ভারতীয়, ১৭ জন মালয়েশীয়, ৪ জন দক্ষিণ আফ্রিকান, ৩ জন আমেরিকান, ১ জন অস্ট্রেলীয় ও ১ জন ডাচ নাগরিক রয়েছেন।

এ ছাড়া আরও ১১১ জন নিখোঁজ ব্যক্তির জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে তাদের মধ্যে কোনো বাংলাদেশি নাগরিক রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


কক্সবাজারে নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার

কক্সবাজার, ২৬ আগস্ট, ২০২৬ : শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুববাজার সংলগ্ন সাগর উপকূলে মরদেহটি ভেসে আসে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, জীবিত উদ্ধার হওয়া তিন নিউজিল্যান্ডের নাগরিক বর্তমানে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে রয়েছেন।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ভ্রমণের সময় ট্রলার ডুবির ঘটনা ঘটে।

এসময় স্থানীয় জেলেরা নিখোঁজ কিশোরের বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) ও ভাই রালফকে (১৩) জীবিত উদ্ধার করে। পরে তাদের কোস্টগার্ড কক্সবাজার স্টেশনে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় নিখোঁজ ছিল আলবার্ট (১৬)। তারা সবাই নিউজিল্যান্ডের নাগরিক ও একই পরিবারের সদস্য।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বাসসকে বলেন, এদের কারও কারও ভিসা থাকলেও মেয়াদ নেই। আবার ছোট শিশু রালফের (১৩) ভিসার কোনো কাগজপত্রও পাওয়া যায়নি।

ইউএনও জানান, মঙ্গলবার নৌযানডুবির পরপরই ঢাকায় অবস্থিত নিউজিল্যান্ড দূতাবাসকে বিষয়টি জানানো হয়। 

বুধবার বিকেলে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা কক্সবাজারে পৌঁছেছেন। আলবার্টের মরদেহের আইনগত প্রক্রিয়া শেষে জীবিত তিনজনকে দূতাবাসের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খান্দুরা দরবার শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস, মিলাদ-কিয়াম ও দোয়া

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


খান্দুরা দরবার শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস, মিলাদ-কিয়াম ও দোয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খান্দুরা দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস, মিলাদ-কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ আয়োজন বুধবার সকালে খান্দুরা দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১০৭টি খাসি দিয়ে বিরিয়ানি রান্না করা হয়। পরে মিলাদ-কিয়াম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওলাদে রাসুল পীরজাদা সৈয়দ মাসুদ বখত কায়েদ সাহেব, খান্দুরা দরবার শরীফ। এ সময় উপস্থিত ছিলেন আওলাদে রাসুল পীরজাদা সৈয়দ তাকি বখত সাহেব, সৈয়দ রিখা বখত সাহেব, সৈয়দ সোহেল আব্দাল সাহেবসহ দরবার শরীফের পীর-মাশায়েখ ও গণ্যমান্য ব্যক্তিরা।

এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক মোঃ জুয়েল খানসহ এলাকার বিপুলসংখ্যক মুসল্লি ও নবীপ্রেমী ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করা হয়। মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পরে উপস্থিত মুসল্লিদের মাঝে রান্না করা বিরিয়ানি বিতরণ করা হয়। এ অনুষ্ঠানের সমাপ্তি সম্পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন : মঈন খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন : মঈন খান

নরসিংদী, ২৬ আগস্ট, ২০২৬ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ইসলামের মহান আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তিনি একে একে বাস্তবায়ন করছেন।

তিনি বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর জীবদ্দশায় মানুষের কল্যাণে যে কাজগুলো করেছেন এবং বিশ্ব মানবতার শান্তির জন্য যে নির্দেশনা দিয়েছেন, আমরা সেসব নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে চাই।

বিকেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, ইসলামের শিক্ষা অনুসরণ করার জন্য পবিত্র কোরআনের পাশাপাশি হাদিসও আমাদের অনুসরণ করতে হবে। আর এটাই ইসলামের মূল শিক্ষা ও আদর্শ।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে যে ওয়াদা করেছেন, তা তিনি একে একে বাস্তবায়ন করে চলেছেন।

পলাশ উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিলটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. আবদুল মঈন খানের সহধর্মিণী ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, পলাশ থানা বিএনপির সিনিয়র সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ আরও অনেকে।

এর আগে দুপুরে মন্ত্রী ড. আবদুল মঈন খান চরনগরদীতে নিজ বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে তার পিতা সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মোমেন খান ও মাতা মরহুমা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন।

এ সময় নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত কেয়া, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মারুফ এবং পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%