ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

খান্দুরা দরবার শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস, মিলাদ-কিয়াম ও দোয়া


খান্দুরা দরবার শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস, মিলাদ-কিয়াম ও দোয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খান্দুরা দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস, মিলাদ-কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ আয়োজন বুধবার সকালে খান্দুরা দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১০৭টি খাসি দিয়ে বিরিয়ানি রান্না করা হয়। পরে মিলাদ-কিয়াম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওলাদে রাসুল পীরজাদা সৈয়দ মাসুদ বখত কায়েদ সাহেব, খান্দুরা দরবার শরীফ। এ সময় উপস্থিত ছিলেন আওলাদে রাসুল পীরজাদা সৈয়দ তাকি বখত সাহেব, সৈয়দ রিখা বখত সাহেব, সৈয়দ সোহেল আব্দাল সাহেবসহ দরবার শরীফের পীর-মাশায়েখ ও গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুন: চকরিয়ায় গৃহবধূকে হাতুড়ি দিয়ে হত্যা: স্বামী আটক

এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক মোঃ জুয়েল খানসহ এলাকার বিপুলসংখ্যক মুসল্লি ও নবীপ্রেমী ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করা হয়। মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পরে উপস্থিত মুসল্লিদের মাঝে রান্না করা বিরিয়ানি বিতরণ করা হয়। এ অনুষ্ঠানের সমাপ্তি সম্পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঘটে।

আরও পড়ুন: ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন : মঈন খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন : মঈন খান

নরসিংদী, ২৬ আগস্ট, ২০২৬ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ইসলামের মহান আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তিনি একে একে বাস্তবায়ন করছেন।

তিনি বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর জীবদ্দশায় মানুষের কল্যাণে যে কাজগুলো করেছেন এবং বিশ্ব মানবতার শান্তির জন্য যে নির্দেশনা দিয়েছেন, আমরা সেসব নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে চাই।

বিকেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, ইসলামের শিক্ষা অনুসরণ করার জন্য পবিত্র কোরআনের পাশাপাশি হাদিসও আমাদের অনুসরণ করতে হবে। আর এটাই ইসলামের মূল শিক্ষা ও আদর্শ।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে যে ওয়াদা করেছেন, তা তিনি একে একে বাস্তবায়ন করে চলেছেন।

পলাশ উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিলটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. আবদুল মঈন খানের সহধর্মিণী ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, পলাশ থানা বিএনপির সিনিয়র সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ আরও অনেকে।

এর আগে দুপুরে মন্ত্রী ড. আবদুল মঈন খান চরনগরদীতে নিজ বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে তার পিতা সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মোমেন খান ও মাতা মরহুমা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন।

এ সময় নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত কেয়া, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মারুফ এবং পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ বিদেশি পিস্তল ও গুলিসহ একই পরিবারের ৩ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


৩ বিদেশি পিস্তল ও গুলিসহ একই পরিবারের ৩ জন আটক

খুলনায় মাসুদ শেখ নামে এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। ওই গুলির ঘটনার তদন্ত করতে গিয়ে নগরীর দারোগাপাড়ার একটি বাড়ি থেকে তিনটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একই পরিবারের তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। 

খুলনা সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ আগস্ট) বিকেলে নগরীর টুটপাড়া এলাকার দারোগাপাড়ার কেএম ইমতিয়াজ আলীর বাড়ির দুইতলার ভাড়াটিয়া কুব্বাতের ঘরে অভিযান চালানো হয়। 

প্রথমে ডাইনিং রুমের চেয়ারের ওপর থেকে একটি পিস্তল পাওয়া যায়। পরে ঘরের বিভিন্নস্থানে তল্লাশি করে আরও দুইটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে সন্ধ্যার দিকে ঘর থেকে দুইটি চাইনিজ কুড়াল, দুইটি চাপাতিসহ দেশি তৈরি আরও কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রের ভাণ্ডার সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য তাদের তিনজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অস্ত্রের সন্ধান সম্পর্কে তিনি বলেন, সকালে টুটপাড়া এলাকায় তেরখাদা উপজেলার দুলু শেখের ছেলে মাসুদ শেখ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। বিষয়টি নিয়ে তদন্তে নামে পুলিশ। কিন্তু কোথাও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বিকেলে আবারও মাঠে নামে পুলিশ। এলাকাবাসীর সহায়তায় ওই এলাকার উল্লিখিত মালিকের বাড়ির দোতলায় অভিযান চালিয়ে তাদের ঘর থেকে উল্লিখিত অস্ত্রগুলো উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদেরকে ব্যাপক জিজ্ঞাবাদ করা হচ্ছে। 

থানা হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন, খান কুব্বাত আলী, তার স্ত্রী শামসুন নাহার ও ছেলে কেএম আবিদ হাসান।

তিনি আরও জানান, অনুসন্ধানে নেমে পুলিশ জানতে পারে গুলিবিদ্ধ মাসুদ শেখ হেফাজতে নেওয়া খান কুব্বাত আলীর দুর সম্পর্কের খালাতো ভাই। 

এ দিন সকাল ১০টার দিকে সালিসের জন্য তেরখাদার বাসিন্দা টুকু ও মাসুদ শেখ খুলনার টুটপাড়া দারোগাপাড়া মহিউদ্দিন সড়কের কেএম ইমতিয়াজের বাড়িতে আসেন। কথাবার্তার এক পর্যায়ে কুব্বাত আলী তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার গলার ডানপাশে বিদ্ধ হয়। পরবর্তীতে কুব্বাত নিজেই রিক্সা ডেকে খুলনা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়। 

সেখানে তার অবস্থা খারাপ থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বিকেলে তার অবস্থা খারাপ হতে থাকলে সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন পরিবারের সদস্যদের। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রয়েছে সেনা-পুলিশ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪২ পি.এম


নেপালে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রয়েছে সেনা-পুলিশ সদস্য

নেপাল ও তিব্বত সীমান্ত সংলগ্ন হিমালয় অঞ্চলে আকস্মিক ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে ৯৫ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসের পর ৫৭৯ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে সেনা সদস্য, পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরাও রয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া তথ্যে নিখোঁজদের তালিকায় যাদের কথা উল্লেখ করা হয়েছে। এতে ৪৪ জন সেনা সদস্য, ২৮ জন পুলিশ সদস্য, ১৩ জন সশস্ত্র পুলিশ সদস্য এবং বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৬০ জন কর্মী রয়েছেন। এদিকে চীন-নেপাল সীমান্তে ভয়াবহ পাহাড়ি ঢলে অন্তত নয়জন দক্ষিণ কোরীয় নাগরিক নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজ নয়জনই দক্ষিণ কোরিয়ার দুটি জ্বালানি কোম্পানির কর্মী রয়েছেন। তারা নেপালের ত্রিশূলী নদীতে একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন। মন্ত্রণালয় আরও জানায়, সেখানে অবস্থানরত কোরীয় নাগরিকদের সহায়তার জন্য দক্ষিণ কোরিয়া সরকার বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপালে একটি যৌথ সহায়তা দল পাঠাচ্ছে।

সূত্র: বিবিসি, সিএনএন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এটলাস উদ্বোধনী অনুষ্ঠানে পারমাণবিক প্রযুক্তির ব্যবহারের সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


এটলাস উদ্বোধনী অনুষ্ঠানে পারমাণবিক প্রযুক্তির ব্যবহারের সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৬ : পারমাণবিক শক্তির নিরাপদ, সুরক্ষিত ও শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

আজ বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘অ্যাটমিক টেকনোলজিস লাইসেন্সড ফর অ্যাপ্লিকেশন্স অব সি (এটলাস) মন্ত্রীপর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান ২০২৬’-এ তিনি এ কথা বলেন।

ওয়াশিংটন ডিসিতে এটলাসের প্রথম মন্ত্রী পর্যায়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি বক্তব্য রাখেন।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, পারমাণবিক শক্তি নিয়ে বৈশ্বিক আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ গভীর দায়িত্ববোধ ও অঙ্গীকারের সঙ্গে কাজ করছে। বিশেষ করে সামুদ্রিক ক্ষেত্রে উন্নত পারমাণবিক প্রযুক্তির উদীয়মান ব্যবহার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

তিনি বলেন, বিশ্ব বর্তমানে জলবায়ু সংকট, জ্বালানি নিরাপত্তা এবং ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার মতো অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি। এ পরিস্থিতিতে কার্বন নিঃসরণ কমিয়ে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারমাণবিক শক্তির ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

মন্ত্রী বলেন, উন্নত পারমাণবিক প্রযুক্তি এবং স্মল মডিউলার রিয়্যাক্টর (এসএমআর) ভবিষ্যতের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব প্রযুক্তি কম-কার্বন বিদ্যুতের নির্ভরযোগ্য উৎস হিসেবে দারিদ্র্য হ্রাস, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখতে পারে।

প্যারিস চুক্তির অধীনে প্রথম গ্লোবাল স্টকটেকের ফলাফলে পারমাণবিক শক্তিকে অন্তর্ভুক্ত করার বিষয়টিকে বাংলাদেশ স্বাগত জানায় উল্লেখ করে ফকির মাহবুব আনাম বলেন, ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক পারমাণবিক সক্ষমতা তিনগুণ করার উদ্যোগও বাংলাদেশ সমর্থন করে।

বাংলাদেশের জ্বালানি বাস্তবতা তুলে ধরে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, ঘনবসতিপূর্ণ এবং সীমিত নিজস্ব জ্বালানি সম্পদের দেশ হিসেবে বাংলাদেশকে একই সঙ্গে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে হচ্ছে। এ কারণে দেশের জ্বালানি উৎসে বৈচিত্র্য আনা এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির অগ্রগতিও তুলে ধরে মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর ফিজিক্যাল স্টার্ট-আপের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব পারমাণবিক শক্তি পরিবারের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। রূপপুর বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যা দেশের পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য জ্বালানির পথে ঐতিহাসিক অগ্রযাত্রার প্রতীক।

তবে, পারমাণবিক শক্তির সম্ভাবনার পাশাপাশি এর সঙ্গে যুক্ত দায়িত্ব ও দায়বদ্ধতার বিষয়েও বাংলাদেশ সম্পূর্ণ সচেতন বলে উল্লেখ করেন তিনি। বিশেষ করে উদ্ভাবনী রিয়্যাক্টর প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ মানের নিরাপত্তা, সুরক্ষা ও সেফগার্ড নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ফকির মাহবুব আনাম বলেন, ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ উন্নত স্মল মডিউলার রিয়্যাক্টর প্রযুক্তির সময়োপযোগী ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রযুক্তি, নীতিমালা, নিয়ন্ত্রক কাঠামো, নিরাপত্তা এবং সক্ষমতা উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।

তিনি বলেন, এটলাস একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক উদ্যোগ, যা সামুদ্রিক ক্ষেত্রে পারমাণবিক প্রযুক্তির ব্যবহারকে ঘিরে বিদ্যমান গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে নীতিনির্ধারক, বিজ্ঞানী, নিয়ন্ত্রক সংস্থা, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসছে। এর মাধ্যমে সিভিল নিউক্লিয়ার মেরিটাইম শিল্পের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, পারমাণবিক নিরাপত্তা, সুরক্ষা ও আন্তর্জাতিক সেফগার্ডের সর্বোচ্চ মান বজায় রেখে সিভিল নিউক্লিয়ার মেরিটাইম শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে বাংলাদেশ আইএইএর এটলাস উদ্যোগের সঙ্গে ধারাবাহিক সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।

তিনি বলেন, আন্তর্জাতিক সহযোগিতা, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং দায়িত্বশীল পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণ সম্ভব।

উল্লেখ্য, ‘অ্যাটমিক টেকনোলজিস লাইসেন্সড ফর অ্যাপ্লিকেশন্স অব সি (এটলাস) মন্ত্রী পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান ২০২৬’-এ বাংলাদেশসহ বিশ্বের ১৯টি দেশ অংশগ্রহণ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%