ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রিসাইক্লিং ইয়ার্ডে দুর্ঘটনায় দায়ী মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে : শিল্পমন্ত্রী


রিসাইক্লিং ইয়ার্ডে দুর্ঘটনায় দায়ী মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে : শিল্পমন্ত্রী

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ : চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে ঘটে যাওয়া দুর্ঘটনায় বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের নিঃসরণে ১০ জনের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে দায়িত্বে অবহেলার বিভিন্ন দিক চিহ্নিত করা হয়েছে।

এই কারণে প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ইয়ার্ড মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, তবে শাস্তির প্রকৃতি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।

সোমবার এক সংবাদ সম্মেলনে শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।

আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী

তিনি বলেন, ট্যাংকে ছিদ্র করার সময় হঠাৎ করে বিষাক্ত গ্যাস নিঃসরণ হয়। গ্যাসটির তীব্রতা এত বেশি ছিল যে, এর সংস্পর্শে আসা ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে চেতনা হারিয়ে ফেলেন। এই ঘটনায় প্রায় ১০ জনের মৃত্যু ঘটে।

সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, অতিরিক্ত সচিব একেএম বেনজামিন রিয়াজী, ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডে গ্যাস লিকেজের ঘটনা ও সম্ভাব্য ঝুঁকি নিরসনে গঠিত তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটির প্রধান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. ইয়াসির আরাফাত খানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী আরও বলেন, প্লাস্টিক থেকে হাইড্রোজেন সালফাইডের মতো প্রাণঘাতী গ্যাস নিঃসরণের সম্ভাবনা সম্পর্কে শিল্পখাতের কাছে আগে তেমনভাবে জানা ছিল না। এই দুর্ঘটনা সংশ্লিষ্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে কাজ করবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশও তদন্ত প্রতিবেদনে করা হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সরকার সংশ্লিষ্ট সমিতির সঙ্গে যোগাযোগ করে এবং আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। একইসঙ্গে নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা দেওয়ার বিষয়েও সংশ্লিষ্ট সমিতি সরকারকে অবহিত করে।

আরও পড়ুন: ফেনীতে সাংবাদিককে মারধর ও হত্যার হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলর আটক

মন্ত্রী বলেন, দুর্ঘটনার পরদিন সকাল থেকেই রিসাইক্লিং ইয়ার্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করেন। পরে দুপুর থেকে সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে রাখে, যাতে নতুন করে কোনো দুর্ঘটনা না ঘটে। গ্যাসের নিঃসরণ পুরোপুরি বন্ধ হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত সেখানে নিরাপত্তামূলক ব্যবস্থা অব্যাহত রাখা হয়।

এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে দুর্ঘটনার কারণের পাশাপাশি কোথায়-কোথায় অবহেলা ছিল, তা চিহ্নিত করা হয়েছে।

মন্ত্রী বলেন, রিসাইক্লিং শিল্প এখনো বিকাশমান। কয়েক বছর আগে এই শিল্পের অবস্থা ছিল অনেকটা প্রাথমিক পর্যায়ের। বর্তমানে দেশের কয়েকটি রিসাইক্লিং ইয়ার্ড গ্রিন সার্টিফিকেশন পেয়েছে এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান এ ধরনের সনদ পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

তিনি বলেন, সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, যেকোনো দুর্ঘটনা বা ঘটনার প্রকৃত তথ্য স্বচ্ছতার সঙ্গে জনগণের সামনে তুলে ধরতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলে নির্ধারিত সময়ের মধ্যে তার প্রতিবেদন প্রকাশ করার সংস্কৃতি প্রতিষ্ঠা করা হচ্ছে।

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, ইয়ার্ড মালিকের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদনে এ বিষয়ে সুপারিশ করা হয়েছে। প্রচলিত আইনে যে শাস্তি প্রাপ্য, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তারই ব্যবস্থা হবে।

তিনি বলেন, ‘শাস্তি কী হবে, তা আমরা নির্ধারণ করে দিতে পারি না। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই তা নির্ধারিত হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ : গত ২৪ ঘণ্টার মধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে, দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে ১ হাজার ১৬৩ জন নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৬৪ জন, ময়মনসিংহ বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ১২০ জন, খুলনা বিভাগে ২৮৩ জন, রংপুর বিভাগে সাতজন, রাজশাহী বিভাগে ৮৭ জন, বরিশাল বিভাগে ১৩২ জন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।

চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ৩৫ হাজার ৮৪৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যুর ঘটনায় চলতি বছরে ডেঙ্গুতে মোট ৯৭ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৩৩ হাজার ২০৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহু আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘হুমকি’: তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


নেতানিয়াহু আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘হুমকি’: তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘হুমকি’ হিসেবে চিহ্নিত করেছেন।

ফিদানের মতে, নেতানিয়াহুর এই ‘হুমকির’ বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থাকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি উল্লেখ করেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও সেখানে সংঘটিত গণহত্যার কারণে নেতানিয়াহু ‘মানবতার শত্রুতে’ পরিণত হয়েছেন। তার নীতির বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নেতানিয়াহুর নীতির ফলে শুধু ফিলিস্তিনিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না; বরং এর প্রভাব আন্তর্জাতিক নিরাপত্তা ও বৈশ্বিক ব্যবস্থার ওপরও পড়ছে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত, পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আগেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

ফিদানের এই বক্তব্য এমন একটি সময়ে এসেছে, যখন গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, বেসামরিক হতাহত এবং মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তীব্র বিতর্ক ও সমালোচনা অব্যাহত রয়েছে।

গাজায় ইসরায়েলি সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তুরস্ক দীর্ঘদিন ধরেই কঠোর সমালোচনা করে আসছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ শীর্ষ কর্মকর্তারা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও ফিলিস্তিনিদের ওপর গুরুতর অপরাধের অভিযোগ তুলে আসছেন।

ফিদানের সর্বশেষ মন্তব্যে সেই অবস্থান আরও কঠোরভাবে উঠে এসেছে। তিনি নেতানিয়াহুর নীতিকে কেবল আঞ্চলিক সংঘাতের বিষয় হিসেবে না দেখে, বরং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। সূত্র:

আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষকদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পদক ও পুরস্কারের ব্যবস্থার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


শিক্ষকদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পদক ও পুরস্কারের ব্যবস্থার নির্দেশ

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ : দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের পাঠদান ও নেতৃত্বের গুণাবলী উন্নয়নের লক্ষ্যে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পদক ও পুরস্কার প্রদানের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আজ মাউশির ওয়েবসাইটে প্রকাশিত একটি দাপ্তরিক চিঠির মাধ্যমে সারাদেশের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৮ জুলাই প্রধানমন্ত্রী কর্তৃক শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পরিদর্শনকালে প্রদত্ত দিকনির্দেশনার অংশ হিসেবে শিক্ষার মানোন্নয়নে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শিক্ষকদের মূল্যায়নের জন্য বিশেষ মানদণ্ড নির্ধারণ করেছে মাউশি। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, শিক্ষা উপকরণ ব্যবহারের দক্ষতা, প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নে পারদর্শিতা এবং শ্রেণিকক্ষে প্রযুক্তি ব্যবহারের দক্ষতা।

এছাড়া শিক্ষকদের চারিত্রিক দৃঢ়তা, সততা, পোশাক-পরিচ্ছদ, চ্যালেঞ্জ গ্রহণের সক্ষমতা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সহকর্মীদের সঙ্গে সহযোগিতার মনোভাব, পাঠ্যপুস্তক প্রণয়ন ও গবেষণামূলক প্রকাশনা, গুণগত শিক্ষার উদ্ভাবনী উদ্যোগ, কার্যকর শ্রেণি কার্যক্রম পরিচালনা এবং সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ভূমিকা রাখার বিষয়গুলোও মূল্যায়নের ক্ষেত্রে বিবেচিত হবে।

মাউশি সকল আঞ্চলিক পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠিতে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সার্বিক মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ থেকে এসএসসি-দাখিলে অভিন্ন বিষয়ে একই প্রশ্নপত্রে পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


২০২৭ থেকে এসএসসি-দাখিলে অভিন্ন বিষয়ে একই প্রশ্নপত্রে পরীক্ষা

২০২৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় স্কুল ও মাদ্রাসা শিক্ষাধারায় যেসব বিষয়ের মিল রয়েছে, সেসব বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সাধারণ শিক্ষাধারার এসএসসি পরীক্ষার বিষয় কোডের সঙ্গে মাদ্রাসা শিক্ষাধারার দাখিল স্তরের সংশ্লিষ্ট বিষয়গুলোর কোড সমন্বয় ও পুনর্বিন্যাস করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

সোমবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন বিষয় কোড প্রকাশের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্নির্ধারিত বিষয় কোডগুলো নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে দাখিল পরীক্ষা ২০২৭ থেকে কার্যকর হবে।

বোর্ডের এ উদ্যোগের ফলে স্কুল ও মাদ্রাসা—দুই শিক্ষাধারার অভিন্ন বিষয়গুলোর ক্ষেত্রে প্রশ্নপত্র প্রণয়নে সমন্বয় তৈরি হবে। অর্থাৎ যে বিষয়গুলো উভয় ধারায় একই বা সমমানের, সেসব বিষয়ের পরীক্ষায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। তবে মাদ্রাসা শিক্ষাধারার স্বতন্ত্র বিষয়গুলোর ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না।

দুই ধারার অভিন্ন বিষয়গুলোর প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন ব্যবস্থায় সমন্বয় আনতেই বিষয় কোড পুনর্বিন্যাস করা হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এর মাধ্যমে প্রশ্নপত্র তৈরি, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুত এবং পরীক্ষাসংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমে একটি সমন্বিত কাঠামো তৈরি হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, ফরম পূরণ, পরীক্ষার্থীসংক্রান্ত তথ্য সংরক্ষণ ও প্রেরণ, প্রবেশপত্র তৈরি, প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র মূল্যায়ন, ফল প্রস্তুত, নম্বরপত্র ও সনদপত্র প্রদানসহ পরীক্ষা-সংশ্লিষ্ট সব কার্যক্রমে নতুন বিষয় কোড ব্যবহার করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন বিষয় কোড শুধু নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে কার্যকর হবে। বর্তমান ও সাবেক অনিয়মিত পরীক্ষার্থীদের বিষয় কোডে কোনো পরিবর্তন আনা হয়নি। তাদের ক্ষেত্রে পূর্বনির্ধারিত বিষয় কোডই বহাল থাকবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত তালিকায় দাখিল স্তরের বিভিন্ন বিষয়ের পুরোনো ও পুনর্নির্ধারিত নতুন বিষয় কোড উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট মাদ্রাসা, শিক্ষক ও পরীক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তাদের ২০২৭ সালের দাখিল পরীক্ষার সব কার্যক্রমে নতুন কোড যথাযথভাবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%