০৮:৫৫ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক অভিযানের মাধ্যমে ১৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের হাতে একজন গ্রেফতার হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার সময় বিজয়নগর থানা পুলিশ উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এই অভিযানের ফলে নৈদার চান দাশের বসতবাড়িতে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে নৈদার চান দাশ (৬২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নৈদার চান দাশ কাশিনগর এলাকার মৃত নীল কান্ত দাশ ও মৃত কাদু বালা দাশের পুত্র।
উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালপুর এলাকায় পুলিশ আরেকটি অভিযান পরিচালনা করে। বিজয়নগর-আউলিয়া বাজারগামী পাকা সড়কের পাশে শান্তামুড়া গ্রামগামী কাঁচা রাস্তার মাথা থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়।
আরও পড়ুন: নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ জানান, পৃথক ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন