০৮:০৬ এম
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘তালাশ বিডি’র বরিশালের সিনিয়র স্টাফ রিপোর্টার মাছুদুর রহমান আসলামের মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গলার জটিল রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আজ সকালে পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি গলার বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। চিকিৎসা চলমান থাকলেও সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মায়ের অসুস্থতার কারণে উদ্বিগ্ন সাংবাদিক মাছুদুর রহমান আসলাম তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য তালাশ বিডির সহকর্মী, সারাদেশের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক সমাজ, শুভাকাঙ্ক্ষী ও পাঠকসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আরও পড়ুন: সততার কারণে এক বছরে দুই বার বদলি
মায়ের জন্য দোয়া চেয়ে মাছুদুর রহমান আসলাম বলেন, “মা আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছে। এই কঠিন সময়ে সবার দোয়া আমাদের পরিবারের জন্য অনেক বড় শক্তি। আমি তালাশ বিডির সকল সহকর্মী, সাংবাদিক বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে আমার মায়ের জন্য বিশেষভাবে দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।”
এদিকে সাংবাদিক মাছুদুর রহমান আসলামের মায়ের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছে তালাশ বিডি পরিবার। প্রতিষ্ঠানের সম্পাদক, সহকর্মী ও সারাদেশের প্রতিনিধিরা তাঁর আশু আরোগ্যের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন।
তালাশ বিডি পরিবারের পক্ষ থেকে তাঁর মায়ের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও শারীরিক কষ্ট থেকে মুক্তি কামনা করা হয়েছে। একই সঙ্গে তিনি যেন উন্নত চিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
মহান আল্লাহ যেন অসুস্থ মাকে দ্রুত শেফায়ে কামিলা দান করেন এবং সুস্থতা ও দীর্ঘায়ু নসিব করেন—আমিন।
আরও পড়ুন: আরটিভিতে সংবাদ প্রকাশের পর সোলায়মানের জন্য ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন