০৮:১১ এম
বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রবিবার রাত আটটা ২০ মিনিটের সময় বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের সন্তান।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানিয়েছেন, থানার এএসআই সুজাতউদ্দৌলাহ একটি সঙ্গীয় ফোর্স নিয়ে যশোর মহাসড়কের মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের কাছে জনৈক কবির হোসেনের হার্ডওয়্যার দোকানের সামনে সন্দেহভাজন মফিজুর রহমানকে আটক করেন। এরপর তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: (ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন
পুলিশ জানাচ্ছে, মফিজুরের বিরুদ্ধে এর আগে মাদকসংক্রান্ত তিনটি মামলা এবং একটি সিআর মামলা সহ মোট চারটি মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন