ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মেসিকে ‘ফুটবলের ঈশ্বর’ বললেন কাসেমিরো


মেসিকে ‘ফুটবলের ঈশ্বর’ বললেন কাসেমিরো

 

এক সময় মাঠে কাসেমিরো এবং লিওনেল মেসির মধ্যে দা-কুমড়ো সম্পর্ক ছিল। তবে সেই অতীত ভুলে এখন তারা ইন্টার মায়ামির হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন, দুই চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে।

এবারের মৌসুমে তারা জুটি বাঁধতে চলেছেন। ইতিমধ্যে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মেজর লিগ সকারে মন্ট্রিয়েলের বিপক্ষে অভিষেক করেছেন। কিন্তু মেসির সঙ্গে এখনও তার জুটি বাঁধা হয়নি। গত বুধবার ছুটি শেষে আর্জেন্টিনার অধিনায়ক মায়ামিতে যোগ দিয়েছেন।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

মাঠে এখনও তাদের জুটি বাঁধা না হলেও, কাসেমিরো ভালো করেই মেসিকে চেনেন। তিনি জানেন, ৮ বারের ব্যালন ডি’অর জয়ী ম্যাচে একাই কি করতে পারেন। তাই, কাসেমিরো মেসিকে ‘ফুটবলের ঈশ্বর’ বলছেন।

মায়ামির উদ্দেশ্যে একসঙ্গে দারুণ কিছু আনার লক্ষ্য জানিয়ে সংবাদ সম্মেলনে কাসেমিরো বলেছেন, ‘আমরা শিরোপার জন্য লড়াই করতে চাই।

আর যেখানে থাকতে চেয়েছিলাম, সেখানেই আছি। আমি প্রতিদিন নিজের উন্নতি করতে চাই এবং ফুটবলের ঈশ্বরের সঙ্গে খেলার অভিজ্ঞতা উপভোগ করতে চাই।’

মায়ামিতে কেন আসা সে বিষয়ে কাসেমিরো ব্যাখ্যা দিয়েছেন। ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার বলেছেন, ‘ক্লাবটি বিশ্বের সেরা ফুটবলারদের দলে নিয়েছে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

এমন মানুষদের দলে থাকা উচিত যারা প্রতিনিয়ত উন্নতি করতে চায় এবং সাফল্য পেতে তাদের মধ্যে তীব্র ক্ষুধা রয়েছে।

এটি একটি এমন দল যারা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। আমিও নিজেকে উন্নত করার চেষ্টা করতে চাই।’

ব্রাজিল ও আর্জেন্টিনার সম্পর্ক যেমন, তেমনি লা লিগাতেও রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বিতা রয়েছে। মেসি এবং কাসেমিরো সবসময় বিপরীত দলে ছিলেন।

মেসি তাকে অনেকবার সমস্যায় ফেলেছে জানিয়ে রিয়ালের সাবেক ডিফেন্ডার কাসেমিরো বলেছেন, ‘তাকে সতীর্থ হিসেবে পেয়ে আমি খুবই খুশি। সে আমাকে অনেক সমস্যা তৈরি করেছে। আমার সবসময় স্বপ্ন ছিল শীর্ষ খেলোয়াড়দের সঙ্গে খেলা।’

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

মেসির সঙ্গে খেলতে পারাটা সম্মানের বলে মনে করেন কাসেমিরো। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মায়ামিতে আসা এই ডিফেন্ডার বলেছেন, ‘আমি তার বিরুদ্ধে বহুবার খেলেছি। জানি, তাকে থামানো অসম্ভব। কিন্তু সব কিছু পাওয়ার পরেও সে এখনো উন্নতি করতে চায়, জিততে চায়। এটি সত্যিই বিমোহিত করে। তার সঙ্গে খেলতে পারাটা সম্মানের।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদিতমারীতে ৭ বছরের শিশুর প্রতি ধ'র্ষণের অ'ভিযোগ, সদর হাসপাতালে চিকিৎসাধীন

আন্তর্জাতিক ডেস্ক

জামিরুল হক সুজন লালমনিরহাট প্রতিনিধি

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১১:২৭ এম


আদিতমারীতে ৭ বছরের শিশুর প্রতি ধ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর এলাকায় ৭ বছরের একটি শিশুর প্রতি ধ'র্ষণের অ'ভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে লালমনিরহাট সদর হাসপাতালে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুর্গাপুর এলাকার সবুজ মিয়ার সাত বছরের মেয়ে। বুধবার দুপুরে সে বাড়িতে একা অবস্থান করছিল। তখন দক্ষিণ গোবদা ভিতরকুঠি গ্রামের আমিনুর ইসলামের ছেলে জীবন (২২) শিশুটিকে ধ'র্ষণ করেছে বলে অভিযোগ করেন শিশুটির স্বজনরা।

ঘটনার পরে শিশুটিকে তার দাদা কালাম নিয়ে হাসপাতালে আসেন। বর্তমানে শিশুটির চিকিৎসা হচ্ছে হাসপাতালের গাইনি বিভাগের দ্বিতীয় তলার ৭৩ নম্বর বেডে।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, “এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে অভিযোগের বিষয়টি তদন্তের পরই প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাইলট ছাড়া বড় নৌযান পরিচালনা না করার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১১:৩৩ এম


পাইলট ছাড়া বড় নৌযান পরিচালনা না করার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ

 

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় আশুলিয়া সেতু অপসারণের প্রস্তুতিমূলক কাজ চলছে। এর ফলে নৌচ্যানেল অস্বাভাবিকভাবে সংকীর্ণ ও বাঁকযুক্ত হয়ে পড়েছে।

এ কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আশুলিয়া নৌপথে চলাচলকারী সব নৌযানকে বিশেষ সতর্কতার সঙ্গে চলাচল করার নির্দেশ দিয়েছে।

বিশেষ করে তেলবাহী ট্যাংকারসহ বড় ও ভারী নৌযানকে কর্তৃপক্ষের পাইলট নিয়ে চলাচল করতে বলা হয়েছে। বিআইডব্লিউটিএর নৌপথ শাখা থেকে সম্প্রতি এক বিশেষ নৌ-সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে উল্লেখ করা হয়, আশুলিয়া সেতুর ভাটিতে নদীর উভয় তীরে পাইল স্থাপন ও স্টেজিং নির্মাণের কার্যক্রম চলছে।

একই সঙ্গে নির্মাণকাজে ব্যবহৃত ড্রেজার এবং অন্যান্য কর্মযান নৌপথের কাছাকাছি অবস্থান করায় সক্ষম নৌচ্যানেল অস্বাভাবিকভাবে সংকীর্ণ ও বাঁকযুক্ত হয়ে পড়েছে।

এ কারণে বিশেষ করে তেলবাহী ট্যাংকারসহ বড় এবং ভারী নৌযানের নিরাপদ মোড় নেওয়া এবং ওই এলাকা অতিক্রম করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সংকীর্ণ চ্যানেলে স্রোতের গতি ও চাপ বৃদ্ধি, দৃষ্টির সীমানা কমে যাওয়া, পাইল বা স্টেজিংয়ের সঙ্গে সংঘর্ষ এবং নৌযানের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।

এ পরিস্থিতির ফলে আশুলিয়া সেতু অপসারণের পর নৌপথ পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত সব নৌযানকে বিআইডব্লিউটিএর নির্ধারিত পাইলট নিয়ে এবং নির্ধারিত ড্রাফট মেনে, বিশেষ সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

এছাড়া, দক্ষ নাবিক বা ড্রাইভার দিয়ে নৌযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। যদি প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা থাকে, তবে নৌযান নিরাপদ স্থানে ভিড়িয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্যও নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। এই ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে, বাতি জ্বালানো, ফগ সিগন্যাল এবং ঘণ্টা বাজানোর নির্দেশনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরের বড়াইগ্রামের গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ প্রশংসায় ভাসছেন বক্স কালভার্ট নির্মাণ করে

আন্তর্জাতিক ডেস্ক

নাটোর প্রতিনিধি

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১১:৩৫ এম


নাটোরের বড়াইগ্রামের গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ প্রশংসায় ভাসছেন বক্স কালভার্ট নির্মাণ করে

নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ নিজ অর্থায়নে একটি বক্স কালভার্ট নির্মাণ করেছেন। এর ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। ইউনিয়নটির অর্জনপুর গ্রামে নির্মিত কালভার্টটি এলাকাবাসীর যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে। সাধারণ মানুষের পকেট থেকে কোনো টাকা না নিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই জনকল্যাণমূলক কাজ করার কারণে স্থানীয়দের মাঝে তাঁর প্রশংসার ঝড় বইছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অর্জনপুর গ্রামের ওই রাস্তাটিতে কালভার্ট না থাকায় সাধারণ পথচারীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। ইউনিয়নবাসীর এই দুর্ভোগের কথা চিন্তা করে চেয়ারম্যান আব্দুস সামাদ কোন সরকারি বরাদ্দের অপেক্ষা না করে, নিজের ব্যক্তিগত তহবিল থেকে অর্থায়ন করে বক্স কালভার্টটি নির্মাণের সিদ্ধান্ত নেন।

কালভার্টটি নির্মিত হওয়ার পর এলাকার যোগাযোগ ব্যবস্থার চিত্র বদলে গেছে। এলাকার প্রবীণ ব্যক্তি ও কৃষকরা আনন্দ প্রকাশ করে জানান, “বছরের পর বছর ধরে আমরা এই এলাকার মানুষ অবর্ণনীয় কষ্ট সহ্য করেছি। বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সুরাহা হয়নি। কিন্তু চেয়ারম্যান আব্দুস সামাদ নিজ উদ্যোগে কালভার্টটি করে দেওয়ার পর আমাদের চলাচলের পথ সুগম হয়েছে। তিনি কথা দিয়ে কথা রেখেছেন, যা বর্তমান সময়ে বিরল।”

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বলেন, “জনগণের সেবা করার জন্যই আমি নির্বাচিত হয়েছি। এলাকার মানুষের কষ্ট দেখলে নিজের বিবেককে ধরে রাখতে পারি না। সরকারি বরাদ্দের জন্য বসে না থেকে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। জনগণের মুখে হাসি ফোটানোই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এলাকার উন্নয়নের জন্য আমার এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”

জনপ্রতিনিধিদের এমন ব্যতিক্রমী ও জনকল্যাণমুখী উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে সচেতন মহল মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্প্যানিশ অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১১:৩৮ এম


অবশেষে এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্প্যানিশ অভিনেত্রী

রিয়াল মাদ্রিদ ও ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পের সঙ্গে স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিটোর প্রেম নিয়ে বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক ও স্প্যানিশ গণমাধ্যমে তোলপাড় চলছে। ফিফা বিশ্বকাপের আগে এবং পরে বিভিন্ন স্থানে তাদের একান্তে সময় কাটানোর যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা বেশ আলোচনার সৃষ্টি করেছে।

যদিও এখন পর্যন্ত এক্সপোসিটো বা এমবাপ্পে কেউই আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি। এর মাঝে স্প্যানিশ অভিনেত্রী তার ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো মিথ্যা ও মানহানিকর তথ্যের প্রতি তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এই পরিস্থিতিতে তিনি ভিত্তিহীন সংবাদের পেছনে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে এক দীর্ঘ বার্তায় এই অভিনেত্রী লিখেছেন, "গত কয়েক মাস ধরে, এবং বিশেষ করে সাম্প্রতিক দিনগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে ও আমার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু মিথ্যা ও মানহানিকর খবর ছড়িয়ে পড়েছে। এগুলোর সঙ্গে বাস্তবতার বা আমার কোনো সম্পর্ক নেই।"

তিনি আরো বলেন, "সবকিছুরই একটা সীমা থাকে। এবার আমি বাধ্য হয়েই এখানে একটি রেখা টেনে দিচ্ছি এবং যারা এসবের জন্য দায়ী, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি।"

সম্প্রতি ছড়িয়ে পড়া গল্পগুলোকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি ইঙ্গিত করছেন যে, দুই ব্যক্তির সুন্দর একটি সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতেই এসব তথ্য তৈরি করা হয়েছে। যদিও তিনি কিলিয়ান এমবাপ্পের নাম সরাসরি উল্লেখ করেননি, কিন্তু নিজেদের সম্পর্কের গুঞ্জনকে খণ্ডন বা অস্বীকারও করেননি।

বিশ্বকাপের পর ছুটিতে রয়েছে এমবাপ্পে এবং এসময় বেশকয়েকবার এস্টার এক্সপোসিটোর সঙ্গে তাকে দেখা গেছে। সম্প্রতি একটি ছবিতে দেখা যায়, দুজনে একটি প্রবেশ করছেন। এছাড়াও সমুদ্রে একাধিকবার এস্টার-এমবাপ্পে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। এর পাশাপাশি, বিশ্বকাপে ইংল্যান্ড ও ফ্রান্সের ম্যাচে গ্যালারিতে দেখা গেছে এই স্প্যানিশ অভিনেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%