প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ নিজ অর্থায়নে একটি বক্স কালভার্ট নির্মাণ করেছেন। এর ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। ইউনিয়নটির অর্জনপুর গ্রামে নির্মিত কালভার্টটি এলাকাবাসীর যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে। সাধারণ মানুষের পকেট থেকে কোনো টাকা না নিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই জনকল্যাণমূলক কাজ করার কারণে স্থানীয়দের মাঝে তাঁর প্রশংসার ঝড় বইছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অর্জনপুর গ্রামের ওই রাস্তাটিতে কালভার্ট না থাকায় সাধারণ পথচারীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। ইউনিয়নবাসীর এই দুর্ভোগের কথা চিন্তা করে চেয়ারম্যান আব্দুস সামাদ কোন সরকারি বরাদ্দের অপেক্ষা না করে, নিজের ব্যক্তিগত তহবিল থেকে অর্থায়ন করে বক্স কালভার্টটি নির্মাণের সিদ্ধান্ত নেন।
কালভার্টটি নির্মিত হওয়ার পর এলাকার যোগাযোগ ব্যবস্থার চিত্র বদলে গেছে। এলাকার প্রবীণ ব্যক্তি ও কৃষকরা আনন্দ প্রকাশ করে জানান, “বছরের পর বছর ধরে আমরা এই এলাকার মানুষ অবর্ণনীয় কষ্ট সহ্য করেছি। বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সুরাহা হয়নি। কিন্তু চেয়ারম্যান আব্দুস সামাদ নিজ উদ্যোগে কালভার্টটি করে দেওয়ার পর আমাদের চলাচলের পথ সুগম হয়েছে। তিনি কথা দিয়ে কথা রেখেছেন, যা বর্তমান সময়ে বিরল।”
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বলেন, “জনগণের সেবা করার জন্যই আমি নির্বাচিত হয়েছি। এলাকার মানুষের কষ্ট দেখলে নিজের বিবেককে ধরে রাখতে পারি না। সরকারি বরাদ্দের জন্য বসে না থেকে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। জনগণের মুখে হাসি ফোটানোই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এলাকার উন্নয়নের জন্য আমার এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”
জনপ্রতিনিধিদের এমন ব্যতিক্রমী ও জনকল্যাণমুখী উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে সচেতন মহল মনে করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন