ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে জাতিসংঘে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত


অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে জাতিসংঘে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী, জলবায়ু-সহনশীল এবং টেকসই নগর গড়ে তোলার প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর।

এটি বৃহস্পতিবার (১৬ জুলাই) জাতিসংঘ সদরদপ্তরে নিউ আরবান এজেন্ডার মধ্যমেয়াদি পর্যালোচনা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে, প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদান করতে গিয়ে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং সুষম আঞ্চলিক উন্নয়নকে জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে তুলে ধরেন। প্রতিমন্ত্রী বলেছেন, "বাংলাদেশ নগরায়ণকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু-সহনশীলতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে।"

আরও পড়ুন: দেবহাটায় গণপিটুনিতে যুবক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় সরকার সাশ্রয়ী আবাসনের সম্প্রসারণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালীকরণ এবং টেকসই নগর অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে।

তিনি আরও জানান যে, এসব উদ্যোগ নিউ আরবান এজেন্ডা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)-এর বাস্তবায়নকে এগিয়ে নিতে সহায়ক হবে।

প্রতিমন্ত্রী পরিবেশন করেন যে, ভবিষ্যতমুখী নগর উন্নয়ন কৌশলের অংশ হিসেবে সরকার সমন্বিত স্থানিক পরিকল্পনা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, উদ্ভাবনী নগর অর্থায়ন, সুষম আঞ্চলিক উন্নয়ন এবং জলবায়ু-সহনশীল নগর অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে।

অবশেষে, আন্তর্জাতিক সহযোগিতার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি টেকসই নগরায়ণ ত্বরান্বিত করতে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, "টেকসই নগর উন্নয়নের মাধ্যমে এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে হবে, যেখানেকোনো মানুষ এবং কোনো অঞ্চল পিছিয়ে থাকবে না।"

আরও পড়ুন: জনগণকে সঙ্গে নিয়ে নব্য ফ্যাসিবাদের পতন ঘটানোর ঘোষণা জামায়াত আমিরের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফিরতে সরকারি সহায়তা অব্যাহত থাকবে: কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফিরতে সরকারি সহায়তা অব্যাহত থাকবে: কৃষিমন্ত্রী

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান বীজ ও চারা দেওয়া হবে এবং ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে।

মন্ত্রী বলেন, চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সকল ধরনের সহায়তা অব্যাহত রাখবে। তিনি আজ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষী ও খামারীদের মাঝে ধান বীজ ও উপকরণ বিতরণ এবং গবাদি পশুকে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন শেষে সংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান, চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরও বলেন, চলমান বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের বীজতলা। সেই সাথে তিনি উল্লেখ করেন, বন্যার পানি আসার আগেই কৃষকরা বীজতলা প্রস্তুত করেছিলেন, কিন্তু নির্দিষ্ট সময়ের বেশি পানির নিচে থাকায় চারার উপযোগিতা নষ্ট হয়ে গেছে। এই পরিস্থিতি মোকাবিলায় ইউনিয়ন ও ব্লক পর্যায়ের কৃষি কর্মকর্তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য সংগ্রহ করে প্রয়োজন অনুযায়ী বীজের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, যেসব কৃষকের বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, তাদের হাতে দ্রুত বীজ পৌঁছে দেওয়া হচ্ছে। যাদের জমি এখনও পানির নিচে রয়েছে এবং এখনই বীজ বোনার সুযোগ নেই, তাদের জন্য সরকারি উদ্যোগে কৃষকদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে বিকল্প বীজতলা তৈরি করা হয়েছে। সেখানে উৎপাদিত চারা ১৫ থেকে ২০ দিন পর ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিতরণ করা হবে, যাতে তারা পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই রোপণ করতে পারেন।

গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, বন্যার পর সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয় খুরা রোগ ও অন্যান্য সংক্রামক রোগের। তাই আজ থেকেই বন্যাকবলিত পাঁচ জেলায় ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিশেষ টিম গঠন করা হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদিপশুকে টিকার আওতায় আনা হবে।

এছাড়া, বন্যার কারণে সৃষ্ট গোখাদ্যের সংকট মোকাবিলায় প্রথম ধাপে ৩৫ লাখ টাকার গোখাদ্য বরাদ্দ দেওয়ার কথাও জানান মন্ত্রী। প্রয়োজন অনুযায়ী পরবর্তীতেও সহায়তা বাড়ানো হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

মন্ত্রী বলেন, মাছ চাষেও কয়েকশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে মাঠ পর্যায়ে জরিপ চলছে এবং জরিপ শেষে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মোহাম্মদ আমিন উর রশিদ আরও বলেন, কৃষক যাতে উৎপাদিত পণ্য সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বিক্রি করতে পারেন, সে জন্য সারা দেশে পর্যায়ক্রমে প্রায় ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। উৎপাদন এলাকার কাছেই এসব সংরক্ষণাগার স্থাপন করা হবে যাতে কৃষক অতিরিক্ত পরিবহন ব্যয় ছাড়াই ফসল সংরক্ষণ করতে পারেন এবং বাজারে ভালো দাম পেলে বিক্রি করতে পারেন।

তিনি আরও জানান, বন্যা ও জলাবদ্ধতা কমাতে অবৈধভাবে দখল হওয়া সরকারি খাল উদ্ধার এবং প্রয়োজনীয় খনন কার্যক্রম অব্যাহত থাকবে। যেখানে সরকারি খাল দখল হয়েছে, সেগুলো দখলমুক্ত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে।

এর আগে মন্ত্রী বীজতলায় নিজ হাতে ধানবীজ বপন করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানবীজ বিতরণ করেন, মৎস্যচাষীদের মধ্যে পুকুর পুনর্বাসনের উপকরণ, খামারীদের মাঝে গোখাদ্য বিতরণ এবং গবাদী পশুকে এফএমডি ও পিপিআর রোগের টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। মন্ত্রী এর আগে চট্টগ্রাম জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঁশখালীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে ইসলামী ফ্রন্টের মহাসচিব, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন স উ ম আব্দুস সামাদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদন মোঃ শরীফ উদ্দিন

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


বাঁশখালীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে ইসলামী ফ্রন্টের মহাসচিব, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন স উ ম আব্দুস সামাদ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা ও সমুদ্রের ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ আল্লামা স.উ.ম আব্দুস সামাদ।

এ সময়ে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক ও বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী ইফাজ উদ্দীনের বাড়ি পরিদর্শন করেন। সেখানে তার হাতে ভালোবাসার উপহার তুলে দেওয়া হয়।

পরে তিনি বাঁশখালীর খানখানাবাদ সমুদ্র সৈকতের সংলগ্ন ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক এস. মহিউল আলম চৌধুরীসহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার বাঁশখালী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে অধ্যক্ষ স.উ.ম আব্দুস সামাদ বলেন, "খানখানাবাদ উপকূলীয় অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে ভাঙনের আতঙ্ক নিয়ে বসবাস করছে। বর্ষা এবং জলোচ্ছ্বাসের সময় বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উপকূলীয় জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।"

তিনি আরও বলেন, "জোড়াতালির সংস্কার দিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। খানখানাবাদ সমুদ্র সৈকত এলাকায় আধুনিক, টেকসই এবং দীর্ঘমেয়াদি বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। অন্যথায় ভবিষ্যতের মধ্যে এই অঞ্চলের অনেক এলাকা মানচিত্র থেকেই হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।" তিনি পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান।

পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। স্থানীয়রা উপকূল রক্ষার জন্য দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের ব্যাপারে সরকারের প্রতি জোর দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেত্রী মৌনী রায়ের ভিডিও ফাঁস!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


অভিনেত্রী মৌনী রায়ের ভিডিও ফাঁস!

বলিউড ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়কে ঘিরে নতুন করে নেটদুনিয়ায় আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে অভিনেতা অর্জুন বিজলানীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন সম্প্রতি তৈরি হয়েছে। তবে, সেই দাবির বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী ক্রিস্টল ডি’সুজা এবং তিনি এটি ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।

সম্প্রতি একটি পাপারাজ্জি পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মৌনী রায় মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে বান্ধবী অনুষা দান্ডেকরের সঙ্গে বের হচ্ছেন। কিছুক্ষণ পর, একই রেস্তোরাঁ থেকে অর্জুন বিজলানীকেও বের হতে দেখা যায়। ভিডিওটি নিয়ে পোস্টটির ক্যাপশনে দাবি করা দাবি করা হয় যে, মৌনী নাকি স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের পর গোপনে অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

তবে এ ধরনের দাবির জন্য কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং পোস্টটি নজরে আসতেই মৌনীর ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী ক্রিস্টল ডি’সুজা ক্ষোভ প্রকাশ করেন। তিনি কমেন্টে লেখেন, "এসব কী আজেবাজে কথা! আপনারা শুধু ভিউজ় পাওয়ার জন্য যা খুশি পোস্ট করছেন।"

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মৌনী রায় ও অর্জুন বিজলানীর বন্ধুত্ব বহু বছর ধরে। একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক নাগিনে একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের বন্ধুত্ব শুরু হয়। তারা ব্যক্তিগত ও পেশাগত জীবনে দীর্ঘদিন ধরে একে অপরের পাশে ছিলেন। এছাড়া, অর্জুনের স্ত্রী নেহার সঙ্গেও মৌনীর সুসম্পর্ক রয়েছে।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিকে অনেকেই ‘ভিডিও ফাঁস’ বলে মনে করছেন, তবে বাস্তবে এটি কোনো ব্যক্তিগত বা গোপন ভিডিও নয়। এটি একটি প্রকাশ্য স্থানে পাপারাজ্জিদের ধারণ করা ভিডিও, যা ঘিরে বিভিন্ন জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

এ বিষয়ে মৌনী রায় বা অর্জুন বিজলানী এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেছেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উগান্ডায় স্কুল বাস দুর্ঘটনায় ২০ শিক্ষার্থীসহ নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


উগান্ডায় স্কুল বাস দুর্ঘটনায় ২০ শিক্ষার্থীসহ নিহত ২১

প্রকাশিত খবরের অনুযায়ী, পূর্ব উগান্ডায় শিক্ষাসফরে যাওয়া শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে ২০ জন শিক্ষার্থী এবং একজন প্রাপ্তবয়স্ক।

এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে শিশুদের নিয়ে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনাগুলোর একটি। বৃহস্পতিবার সন্ধ্যায় কাপচোরওয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে বাসের কর্মীসহ আরো কয়েক ডজন মানুষ অন্তর্ভুক্ত রয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছে, বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এর ফলে চেকওয়াটিট হিল সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। এই সড়কে এর আগে একাধিক মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী এবং স্কুলটির প্রতিষ্ঠাতা ও পরিচালক তাদেও সেকাডেও রয়েছেন। পুলিশ জানায়, চালক যখন বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তখন সেটি রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশের একটি বড় পাথরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনাটি বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি এনডেজ্জের কিং ডেভিড জুনিয়র স্কুলের শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছিল। তারা শিক্ষাসফর শেষে বাড়ি ফিরছিল। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা পর্যটন এলাকা সিপি জলপ্রপাত পরিদর্শন করে ফিরছিল। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং আহত শিশুদের হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শীদের প্রকাশ করা ভিডিওতে বাসটিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে। ট্র্যাফিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উগান্ডায় প্রতি বছর হাজার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এসব দুর্ঘটনার মূল কারণ হলো অতিরিক্ত গতি, ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করা যানবাহন এবং ঝুঁকিপূর্ণ সড়ক। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে একাধিক বাস দুর্ঘটনা ঘটেছে। ফলে স্কুল পরিবহনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ শিক্ষার্থীবাহী বাস দুর্ঘটনা সেই উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%