০১:৫৩ পি.এম
চেলসি এভারটনের বিরুদ্ধে জয়ের আনন্দের মধ্যেই একটি দুঃসংবাদ পেয়েছে। আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ চোয়ালে আঘাত পেয়ে অস্ত্রোপচার করাতে বাধ্য হয়েছেন। সফল অস্ত্রোপচারের পর তিনি জানিয়েছেন, তিনি কয়েক সপ্তাহের মধ্যে মাঠে ফিরতে পারবেন।
চেলসির ২-০ গোলের জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে এভারটনের সেন্টারব্যাক জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষের ফলে মার্টিনেজ আহত হন। ফ্রি কিক থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। তিনি প্রায় ১০ মিনিট মাঠে পড়ে থাকার পর স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরীক্ষায় তার ঘাড়, পিঠ ও মাথার খুলিতে গুরুতর সমস্যা পাওয়া যায়নি। তবে চোয়ালে ফাটল ধরা পড়ায় অস্ত্রোপচার করতে হয়েছে। সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, সুস্থ হতে তার প্রায় দেড় মাস পুনর্বাসনে থাকতে হতে পারে। ফলে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে ও কোস্টারিকার বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচেও তাকে পাওয়ার সম্ভাবনা নিয়ে শঙ্কা রয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশকে ফাইনালে যেতে আফগানিস্তানকে ১১৯ রানে আটকে রাখতে হবে
অস্ত্রোপচারের পর ইনস্টাগ্রামে মার্টিনেজ লিখেছেন, ‘যারা বার্তা পাঠিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা। অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ক্লিনশিট ধরে রেখে ম্যাচ জিতেছি। কয়েক সপ্তাহের মধ্যেই ফিরব।’
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্ল Claudio Tapia তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি লিখেছেন, ‘আমার প্রিয় দিবু, তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। পৃথিবীর সব শক্তি তোমার সঙ্গে থাকুক। দূর থেকে তোমাকে অনেক বড় একটি আলিঙ্গন জানাচ্ছি। আমার কোনো সন্দেহ নেই তুমি আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরবে। ভালো-মন্দ সব সময়েই তোমার পাশে আছি। তোমাকে ভালোবাসি, বন্ধু।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন