ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নটরডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন


নটরডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

প্রবাসে নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ক্রীড়াচর্চাকে উৎসাহিত করার উদ্দেশ্যে নটরডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার (NDCAAA) উদ্যোগে NDCAAA ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ গত ২৮ জুন রবিবার সিডনির ক্যাম্পবেলটাউনে অবস্থিত A1 Badminton Centre-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এ এই দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা এবং তাঁদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার পাশাপাশি পুরো আয়োজনটি প্রবাসী অ্যালামনাইদের এক প্রাণবন্ত পুনর্মিলনীতে পরিণত হয়।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মজুমদার (পুলক)। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, বরং এটি পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব এবং অ্যালামনাইদের মধ্যে দৃঢ় বন্ধন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি টুর্নামেন্টকে সফল করতে উপস্থিত অংশগ্রহণকারী, অতিথি ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের অসাধারণ নৈপুণ্য, ক্রীড়াসুলভ মনোভাব এবং বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে দর্শকবৃন্দকে মুগ্ধ করেন।

টুর্নামেন্টের ফলাফল অনুযায়ী কাপ বিভাগে চ্যাম্পিয়ন হন রেদোয়ান আহমেদ ও ফারুক হোসেন। রানার-আপ হন আশিক আহমেদ ও জহিরুল হক। প্লেট বিভাগের চ্যাম্পিয়ন হয়েছেন সালাউদ্দিন শাহরিয়ার এবং মুহাম্মাদ ফারুকুজ্জামান। রানার-আপ হয়েছেন রিয়াদ জামান ও মোহাম্মদ নাসের। টুর্নামেন্ট শেষে বিজয়ী এবং রানার-আপদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে কমিউনিটি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিডনি প্রতিদিন-এর সম্পাদক নাইম আবদুল্লাহকে সংগঠনের সভাপতি সায়মন হোসেন এবং সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মজুমদার (পুলক) সম্মাননা মেডেল পরিয়ে দেন।

সমাপনী বক্তব্যে NDCAAA-এর সভাপতি সায়মন হোসেন সকল খেলোয়াড়, তাঁদের পরিবার, উপস্থিত অ্যালামনাই সদস্য, স্বেচ্ছাসেবক, স্পন্সর ও আয়োজক কমিটির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন প্রবাসে নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি এবং ঐক্যকে আরও সুদৃঢ় করবে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:৪৮ এম


অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)

স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে আয়োজনের লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন আয়োজনে ব্যালট বাক্স, প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার তৈরি রয়েছে। ভোটার তালিকাও চূড়ান্ত হয়ে গেছে। তবে নির্বাচন আয়োজনের বাজেট কিছুটা কমানো যায় কি না, তা নিয়েও চিন্তা করছে সাংবিধানিক সংস্থাটি।

ইসির স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির বিষয়ক এক অনানুষ্ঠানিক বৈঠকে এ আলোচনা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রবিবার বেলা ১১টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে অংশগ্রহণকারী চার নির্বাচন কমিশনার এবং ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেওয়া একাধিক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনের আইন-কানুন এবং আচরণবিধির খসড়া নিয়ে আলোচনা হয়েছে। এসময়, প্রণয়নের অপেক্ষায় থাকা আচরণবিধির খসড়া চূড়ান্ত করতে রাজনৈতিক দলসহ অংশিজনদের মতামত পাওয়ার জন্য ১৫ দিনের মতো সময় লাগতে পারে বলে জানানো হয়। ইতোমধ্যে স্থানীয় সরকারের পৃথক পাঁচ ধরনের নির্বাচনের জন্য খসড়া আচরণ বিধিমালা ইসির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

জানানো হয়, ৩০ জুনের মধ্যে এসব বিষয়ে মতামত দিতে রাজনৈতিক দলগুলোর কাছে আলাদা চিঠিও পাঠানো হয়েছে। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার ফলে ভোটকেন্দ্র এবং কক্ষের সংখ্যা বাড়বে বলে উল্লেখ করা হয়েছে। বেসরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণের দায়িত্ব প্রাপ্তির বিষয়েও আলোচনা হয়েছে। তবে সবকিছুই রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ভোটগ্রহণের আনুষঙ্গিক প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা, নির্বাচনী সরঞ্জাম এবং অন্যান্য পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়েছে।

বৈঠকের শেষে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে অক্টোবরকে লক্ষ্য হিসেবে নেওয়া হয়েছে। অক্টোবরে হলে এর ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। মূলত আমরা অক্টোবর ধরে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। বৈঠকের আলোচনার বিষয়গুলো বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। কমিশন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রক্রিয়া সম্পর্কে অবহিত হয়েছে এবং ৪ হাজার ৫০০ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজনের বিষয়ে কোনটা আগে বা কোনটা পরে হবে তা নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্র প্রস্তুত আছে কি না সেটিও জানানো হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে এই নির্বাচন কমিশনার বলেন, গত নির্বাচনের তুলনায় কিছু ভোটকেন্দ্র বাড়াতে হবে। জাতীয় নির্বাচনের পরপর এই স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে আমাদের ব্যালট বাক্স প্রস্তুত আছে। প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগের প্রস্তুতিও নেওয়া হয়েছে। তিনি জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের স্থানীয় সরকারের নির্বাচনে যুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে, তবে নতুন কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। এবারের স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা কিছুটা বাড়তে পারে। এ বিষয়েও আমরা প্রাথমিক আলোচনা করেছি। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

আবদুর রহমানেল মাছউদ বলেন, এবারের স্থানীয় সরকারের নির্বাচনগুলো হবে নির্দলীয়, অর্থাৎ নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার থাকবে না। তবুও আমরা মনে করি, যেহেতু রাজনৈতিক দলগুলো আমাদের সমাজের প্রতিনিধিত্ব করে, তাই ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, নির্দলীয় নির্বাচনে তারা ইনভলভ থাকবেই। এই কারণেই তাদের কাছে মতামত জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, অংশীজনদের মতামত পাওয়ার পর সাধারণত ১৫ দিনের মধ্যে চূড়ান্ত করা হয়ে থাকে। এ সময়ে আমরা তা করতে সক্ষম হব। আইন-কানুন দেখা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাংবাদিকসহ সবাই মন্তব্য দিতে পারবেন বলে জানান এ নির্বাচন কমিশনার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবিতে মেধাবৃত্তি, স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ পাচ্ছেন ৪০২ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৯:০৬ এম


কুবিতে মেধাবৃত্তি, স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ পাচ্ছেন ৪০২ শিক্ষার্থী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য মোট ৩১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা মেধাবৃত্তি, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ বাবদ প্রদান করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কাছে এই আর্থিক সহায়তা পাবে মোট ৪০২ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে প্রকাশিত ‘মেধাবৃত্তি ও অসচ্ছল মেধাবী স্টাইপেন্ডের পরিসংখ্যান’ এর মাধ্যমে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, মেধাবৃত্তির আওতায় ২০৮ জন শিক্ষার্থী ১৬ লাখ ৬১ হাজার ৫০০ টাকা পাবেন। অপরদিকে ১৮২ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থী স্টাইপেন্ড হিসেবে পাবেন ১৩ লাখ ৬৫ হাজার টাকা। এছাড়াও ১২ জন শিক্ষার্থী স্পোর্টস স্কলারশিপ হিসেবে ১ লাখ ২ হাজার টাকা পাবেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ব্যবস্থাপনা শিক্ষা ও মার্কেটিং বিভাগে সর্বোচ্চ ১৪ জন করে শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছেন। ইংরেজি, আইন ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ১৩ জন করে, গণিত বিভাগে ১২ জন, পরিসংখ্যান ও এআইএস বিভাগে ১১ জন করে, রসায়ন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, সিএসই ও আইসিটি বিভাগে ১০ জন করে এবং পদার্থবিজ্ঞান, ফার্মেসি, বাংলা, লোক প্রশাসন ও নৃবিজ্ঞান বিভাগে ৯ জন করে শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছেন।

অন্যদিকে, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ডের ক্ষেত্রে গণিত, পরিসংখ্যান, রসায়ন, ইংরেজি, বাংলা, অর্থনীতি, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, এআইএস, ব্যবস্থাপনা শিক্ষা, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং আইন বিভাগে ১০ জন করে শিক্ষার্থী স্টাইপেন্ড পেয়েছেন। পদার্থবিজ্ঞান ও সিএসই বিভাগে ৯ জন করে এবং ফার্মেসি, প্রত্নতত্ত্ব ও আইসিটি বিভাগে ৮ জন করে শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

মেধাবৃত্তির অর্থের মধ্যে প্রথম স্থান অধিকারীরা জনপ্রতি ৮ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীরা ৮ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীরা ৭ হাজার ৫০০ টাকা করে পাবেন। অন্যদিকে, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ডপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী ৭ হাজার ৫০০ টাকা এবং স্পোর্টস স্কলারশিপপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী ৮ হাজার ৫০০ টাকা করে পাবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. নুরুল করীম চৌধুরী বলেন, ‘আমরা তিনটি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছি। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শিক্ষার্থীদের কল্যাণে এ বৃত্তি দেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রতি অর্থবছরে এ কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

এছাড়া, উল্লেখযোগ্য বিষয় হলো, এসব বৃত্তি ও স্টাইপেন্ডের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ প্রদান এবং আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯১৮ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৯:০৬ এম


৯১৮ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি অভিযান চালিয়ে পুলিশ ৯১৮ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করেছে।

রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার জামতলা মোড় এলাকায় চোরাকারবারি বলরাম চন্দ্র সাহার গোডাউনে অভিযান পরিচালনা করা হয় এবং সেখান থেকে এসব চাল জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন নেতৃত্বে একটি দল অভিযান শুরু করে। অভিযানের সময় বলরাম চন্দ্র সাহা বাড়ির পেছনের পথ দিয়ে পালাতে সক্ষম হন। কিন্তু পরে তার গোডাউন থেকে ৯১৮ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়।

পুলিশের মতে, জব্দ করা চালগুলো পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি ও ভোটহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল। এসব চালের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত বলরাম চন্দ্র সাহার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কাজ চলছে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেছেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ একটি কার্যকরী ভূমিকা পালন করছে। ভূরুঙ্গামারীকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গরুর মাংস রান্না করায় তিন নারী পেলেন শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৯:০৭ এম


গরুর মাংস রান্না করায় তিন নারী পেলেন শাস্তি

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কৌশাম্বী জেলায় গরুর মাংস রান্নার অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি বাড়িতে গরুর মাংস রান্নার সময় ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে কাঁচা ও রান্না করা মাংস জব্দ করা হয়।

স্থানীয় পুলিশ জানায়, পানারা গোপালপুর গ্রামের একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাড়িতে থাকা চারজন পুরুষ সরু গলি দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে বাড়িতে থাকা তিন নারীকেই আটক করা হয়।

কৌশাম্বী জেলার পুলিশ সুপার সত্যনারায়ণ প্রজাপত জানিয়েছেন, অভিযানের সময় একটি পাত্রে রান্না করা মাংস এবং একটি স্বচ্ছ পলিথিন ব্যাগে কাঁচা মাংস পাওয়া গেছে। পুলিশ তাদের দাবি করে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা স্বীকার করেছেন যে সেগুলো গরুর মাংস এবং পরিবারের পুরুষ সদস্যরাই সেগুলো বাড়িতে নিয়ে এসেছিলেন। উদ্ধার হওয়া মাংসের কিছু অংশ রান্না করা হচ্ছিল, আর বাকি অংশ আগামী দিনের জন্য সংরক্ষণ করা হয়েছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে প্রায় এক কেজি কাঁচা ও এক কেজি রান্না করা মাংস জব্দ করা হয়েছে। মাংসগুলো গরুর বলেই পুলিশের সন্দেহ এবং সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনাকে ঘিরে সরাই আকিল থানায় उत्तर প্রদেশ গো-হত্যা প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার তিন নারীকেই আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%