০৮:০২ পি.এম
অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে জানা যাবে, দুই ঘণ্টা আগে, কোন কোন এলাকায় বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে রাজধানীর আবহাওয়া অফিসের আয়োজন, আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস উপলক্ষে, বাংলাদেশ আবহাওয়া দফতর এবং রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম- রিমস-এর যৌথ উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে এই তথ্য প্রকাশ করা হয়।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়, বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমানোর জন্য ঝুঁকিপূর্ণ এলাকায় প্রচার প্রচারণা আরো বৃদ্ধি করতে হবে। এতে মিডিয়ার পাশাপাশি মোবাইল অপারেটরদেরও সহযোগিতা প্রয়োজন। আর্লি ওয়ার্নিং কীভাবে আরও কার্যকর করা যায়, সে বিষয়ে একাধিক মাধ্যম তৈরির কাজ চলছে।
আরও পড়ুন: দুর্যোগে বিচ্ছিন্ন পরিবারগুলোকে মেলানোর মানবিক কারিগর রেড ক্রিসেন্ট: মো. মোস্তাক মিয়া
এছাড়া, বজ্রপাত প্রথম শোনার পর অন্তত ৩০ মিনিট বাসায় থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।
কর্মকর্তারা জানান, অধিক বজ্রপাত প্রবণ ১৫টি জেলায় প্রায় ৭ হাজারের মতো বর্জ্যনিরোধ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়াও ঝুঁকিপূর্ণ এলাকায় আশ্রয়কেন্দ্র স্থাপন করার কথাও তাঁরা উল্লেখ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন