ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

পঞ্চগড়ে এক লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল


পঞ্চগড়ে এক লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

পঞ্চগড়ে অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এক লাখ ৭১ হাজার ৭৯৩ জন শিশুকে একটি করে নীল ও লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা রয়েছে।

এই শিশুদের মধ্যে ৬-১১ মাস বয়সী ১৯ হাজার ৭৯৩ জন এবং ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৫১ হাজার ৬১৭ জন।

আজ বুধবার বিকালে পঞ্চগড় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।

আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

এসময় তিনি জানান, জেলার সদর উপজেলায় মোট ৩৯ হাজার ১৩০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা পাঁচ হাজার ৬৩ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৩৪ হাজার ৬৭ জন।

বোদা উপজেলায় মোট ৪৬ হাজার ৬০০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা চার হাজার ৬০০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৪২ হাজার জন।

তেঁতুলিয়া উপজেলায় মোট ২২ হাজার ৫০০ জন শিশু থাকছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা তিন হাজার জন এবং ১২-৫৯ মাস বয়সী ১৯ হাজার ৫০০ জন।

আটোয়ারী উপজেলায় মোট ১৮ হাজার ৯০০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা এক হাজার ৯০০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ১৭ হাজার জন।

আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ

দেবীগঞ্জ উপজেলায় মোট ৩৭ হাজার ৫০০ জন শিশু রয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা চার হাজার ৫০০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৩৩ হাজার জন। পঞ্চগড় পৌরসভায় মোট ৬ হাজার ৭৮০ জন, তাদের মধ্যে ৬-১১ মাস বয়সী ৭৩০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ছয় হাজার ৫০ জন।

জেলার এক হাজার ৭৭টি স্থানে স্বাস্থ্যকর্মীদের সাথে দুইজন করে মোট দুই হাজার ১৫৪ জন সেচ্ছাসেবক থাকবেন।

এদের মধ্যে সদর উপজেলায় ২৪১টি কেন্দ্রে ৪৮২ জন, আটোয়ারী উপজেলায় ১৪৫টি কেন্দ্রে ২৯০ জন, বোদা উপজেলায় ২৪১টি কেন্দ্রে ৪৮২ জন, তেঁতুলিয়া উপজেলায় ১৬৯টি কেন্দ্রে ৩৩৮ জন, দেবীগঞ্জ উপজেলায় ২৪১টি কেন্দ্রে ৪৮২ জন এবং পঞ্চগড় পৌরসভায় ৪০টি কেন্দ্রে ৮০ জন সেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

এছাড়া ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে কোনো অসুস্থ শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে না বলে জানান হয়। তবে কান্নারত শিশুদের জোর করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: দুমকীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‍্যালিতে মোঃ কামরুল ইসলাম মুন্না

ভিটামিন এ ক্যাপসুল রাতকানা রোগ দূর করার সাথে সাথে শিশুর শরীরে ভিটামিন-এ এর ঘাটতি পূরণ করে এবং শরীর গঠনে ভূমিকা রাখে।

এসময় প্রজেক্টরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক জান্নাতুন ফেরদৌস নিতু ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের নানা বিষয় তুলে ধরেন।

সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ জেলায় বিভিন্ন গণমাধ্যম কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বরগুনায় হাউজি-লটারির প্রস্তাব, প্রশ্নের মুখে চেম্বার অব কমার্স ও জেলা প্রশাসন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


ঝালকাঠিতে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেল ৪টায় জেলা প্রশাসক অফিসের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয় যেখানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

সংশ্লিষ্টদের উদ্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ্ ইলিয়াস ব্যাপারী, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ অন্যান্য গেষ্টরা।

সভায় জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সার্বিক প্রস্তুতি, পরীক্ষার্থীদের নিরাপত্তা, প্রশ্নপত্র পরিবহন ও সংরক্ষণ, কেন্দ্রসমূহে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা এবং নকল প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এছাড়া পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে অনাকাক্সিক্ষত ভিড় নিয়ন্ত্রণ, কোচিং সেন্টার সংক্রান্ত সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

জেলায় মোট ২৩ কেন্দ্রে ৭ হাজার ৩৬১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।

তিনি বলেন, "পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারে, এ লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার পৃথিবীর পাশ দিয়ে যাবে বিশাল গ্রহাণু, দেখা যাবে দূরবীক্ষণ যন্ত্রে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


শনিবার পৃথিবীর পাশ দিয়ে যাবে বিশাল গ্রহাণু, দেখা যাবে দূরবীক্ষণ যন্ত্রে

আগামী শনিবার পৃথিবীর পাশ দিয়ে নিরাপদ দূরত্বে একটি বিশাল গ্রহাণু অতিক্রম করবে। আকাশপ্রেমীরা ছোট দূরবীক্ষণ যন্ত্র বা শক্তিশালী বাইনোকুলার ব্যবহার করে এটি দেখতে পারবেন বলে জানিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা।

প্যারিস থেকে এএফপি জানায়, সংস্থাটির তথ্য অনুযায়ী, শনিবার গ্রিনিচ সময় ১১টা ১৪ মিনিটে গ্রহাণুটি পৃথিবীর প্রায় ২৫ লাখ ৬০ হাজার কিলোমিটারের মধ্যে দিয়ে অতিক্রম করবে। জয়ী এই দূরত্ব, পৃথিবী ও চাঁদের মধ্যকার দূরত্বের ছয় গুণেরও বেশি।

‘(১৫২৬৩৭) ১৯৯৭ এনসি১’ নামের এই গ্রহাণুটি প্রতি সেকেন্ডে প্রায় ৯ কিলোমিটার বেগে চলবে। তবে এটি পৃথিবীর জন্য কোনো হুমকি নয়, কারণ এর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা পুরোপুরি নাকচ করা হয়েছে।

১৯৯৭ সালে আবিষ্কৃত গ্রহাণুটির প্রস্থ আনুমানিক ৭৫০ মিটার থেকে ১ হাজার ৬৫০ মিটারের মধ্যে হতে পারে। সূর্যালোক প্রতিফলনের পরিমাণ বিশ্লেষণ করে এ হিসাব করা হয়েছে।

তবে অন্যান্য কিছু অনুমান অনুযায়ী এর আকার আরও ছোট হতে পারে বলেও এক বিবৃতিতে জানিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা।

ইএসএ’র প্ল্যানেটারি ডিফেন্স অফিসের কর্মকর্তা হুয়ান লুইস কানো বলেন, ‘এত বড় আকারের কোনো বস্তুর পৃথিবীর এত কাছে আসা সাধারণত কয়েক বছর পরপর একবার ঘটে। তবে এবার কাছাকাছি অবস্থানের সময় উজ্জ্বল চাঁদের আলো পর্যবেক্ষণে কিছুটা বাধা সৃষ্টি করতে পারে।’

আকাশ পর্যবেক্ষকদের জন্য গ্রহাণুটি উত্তর গোলার্ধের বিভিন্ন অঞ্চল থেকে পৃথিবীর দিকে এগিয়ে আসার সময় দেখা যাবে। তাই পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে এটি প্রায় বিশ্বের অধিকাংশ স্থান থেকেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে। পরে দূরে সরে যাওয়ার সময় এটি মূলত দক্ষিণ গোলার্ধ থেকে দেখা যাবে।

তবে পর্যবেক্ষণ সফল হবে কি না, তা নির্ভর করবে সংশ্লিষ্ট এলাকার আকাশ পর্যাপ্ত অন্ধকার থাকার ওপর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমিরাতের নিরাপত্তায় ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


আমিরাতের নিরাপত্তায় ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার সংযুক্ত আরব আমিরাত সফরের সময় দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে আলোচনা করেছেন এবং আলোচনা সম্পন্ন করেছেন।

আবুধাবি থেকে এএফপি জানায়, উপসাগরীয় অঞ্চল সফরের প্রথম পর্বে অনুষ্ঠিত এ বৈঠক সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, ‘তারা প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক, হরমুজ প্রণালীতে পূর্ণ ও নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার প্রচেষ্টা এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।’

তিনি আরও বলেন, রুবিও বৈঠকে ‘আমিরাতের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে ওয়ালটনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


শরীয়তপুরে ওয়ালটনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জেলার নড়িয়া উপজেলার শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন-এর উদ্যোগে আজ বুধবার সকালে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়, যেখানে এলাকার অসংখ্য সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

ক্যাম্পে আগত রোগীরা অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ গ্রহণের সুযোগ পান।

এছাড়া প্রয়োজনীয় ওষুধপত্রও বিনামূল্যে বিতরণ করা হয়। ব্ল্যাড প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা অংশগ্রহণকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে করা হয়।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য এ ধরনের কার্যক্রম অত্যন্ত উপকারী ভূমিকা রাখছে।

ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা-নড়িয়া শাখার ম্যানেজার মুহাম্মাদ স্বপন হোসেন, চিকিৎসক ডা. তন্ময় পোদ্দার, ডেপুটি ম্যানেজার ইরফান আহমেদ, হেলথকেয়ার হ্যাপিনেস অফিসারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত অতিথিরা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধপ্রাপ্তির সুযোগ পেয়ে তারা অত্যন্ত সন্তুষ্ট।

আপনারা ওয়ালটন প্লাজার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ওয়ালটন প্লাজার এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং স্বাস্থ্যসেবাকে আর ও সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%