ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চুনারুঘাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ১২ সেপ্টেম্বর


চুনারুঘাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ১২ সেপ্টেম্বর

 সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার চুনারুঘাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

পীর সাহেব চরমোনাই-এর পক্ষ থেকে জনকল্যাণমূলক এই উদ্যোগ নেওয়া হয়েছে। 'ইশা ব্লাড ব্যাংক চুনারুঘাট'-এর সার্বিক আয়োজনে এবং 'ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ' চুনারুঘাট থানা ও পৌর শাখার ব্যবস্থাপনায় ক্যাম্পেইনটি পরিচালিত হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, চুনারুঘাট পৌরসভার অন্তর্গত মধ্যবাজারে সকাল থেকে দিনব্যাপী এই ক্যাম্প চলবে। এখানে সর্বসাধারণের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হবে।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

আয়োজকরা জানান, জরুরি প্রয়োজনের সময় দ্রুত রক্তের ব্যবস্থা করতে এবং রক্তদানে মানুষকে উৎসাহিত করতেই এই উদ্যোগ। পাশাপাশি নিজের রক্তের গ্রুপ আগে থেকে জানা থাকার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করাও এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।

ক্যাম্পেইন সফল করতে এলাকার সর্বস্তরের মানুষকে নির্ধারিত দিনে মধ্যবাজারে উপস্থিত হয়ে সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে ইশা ব্লাড ব্যাংক চুনারুঘাট।

আয়োজকরা আশা করছেন, এই ফ্রি ক্যাম্পের মাধ্যমে চুনারুঘাটের বহু মানুষ উপকৃত হবেন এবং রক্তদান সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে।
ইশা ব্লাড ব্যাংক চুনারুঘাট উপজেলা

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড়ে ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩০ এম


সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড়ে ৫

কিয়েভ, ইউক্রেনের রাজধানীতে একটি টেলিভিশন চ্যানেলের প্রধান কার্যালয়ে সরাসরি সম্প্রচার চলাকালীন রাশিয়া একটি বিধ্বংসী ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় ঘটনাস্থলে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। রাতভর এবং দিনভর চলা এই হামলার ফলে কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে অন্তত পাঁচজনে পৌঁছেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনার পর হামলাকে রাশিয়ার নৈতিক অধঃপতনের একটি নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন এবং পশ্চিমা ও বিশ্ব মিত্রদের একযোগে এগিয়ে আসার জন্য আবেদন জানিয়েছেন। অপরদিকে, দেশের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে রুশ বিমান হামলার ফলে এক নারী কর্মী প্রাণ হারিয়েছেন।

সংবাদ সংস্থা ও প্রশাসনিক সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধিদল মস্কো ও কিয়েভ সফরের সময় উভয় দেশই তিন দিনের জন্য একে অপরের রাজধানীতে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছিল। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার পর মঙ্গলবার কিয়েভজুড়ে বিমান হামলার সতর্কসংকেত বাজতে শুরু করে এবং রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ ডিএসএনএস জানিয়েছে, কিয়েভে রাতভর হামলায় আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে সলোমিয়ানস্কি জেলার একটি পাঁচতলা ভবনও রয়েছে। এছাড়া পোদিলস্কি জেলায় বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। আতঙ্কিত সাধারণ মানুষ জীবন বাঁচাতে রাতভর মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন। দিন গড়ালে নিহতের সংখ্যা ৫-এ দাঁড়ায় এবং ২৫ জন মারাত্মক আহত হন।

বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণ অনুযায়ী, রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরু হওয়ার পর থেকে কিয়েভে প্রতিদিন যে পরিমাণ বিমান হামলার সতর্কসংকেত বাজছে, তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

ইউক্রেনের টেলিভিশন চ্যানেল ‘উই আর ইউক্রেন’-এ দিনের বেলার হামলা প্রসঙ্গে জেলেনস্কি উল্লেখ করেন, "আজ রাশিয়া সরাসরি সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। এটি রাশিয়ার নৈতিক পতন ও অবনমনের এক নতুন পাতা। যৌথ প্রচেষ্টা ছাড়া রাশিয়াকে থামানো সম্ভব নয়।" অন্যদিকে, ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার সারাতোভ শহরের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন স্থানীয় আঞ্চলিক গভর্নর রোমান বুসারগিন।

ট্রাম্পের শীর্ষ দুই দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে মস্কো ও কিয়েভে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আলোচনা কোনো বড় ধরনের চুক্তি বা অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। মার্কিন প্রতিনিধিদের ২০২২ সালের পর প্রথম ইউক্রেন সফর শেষে জেলেনস্কি জানান, চলমান এই যুদ্ধ সামনের পুরো শীতকালজুড়ে স্থায়ী হতে পারে বলে তিনি ধারণা করছেন। অন্যদিকে, ট্রাম্পের প্রতিনিধি উইটকফ কোনো বিস্তারিত বিবরণ না দিয়েই দাবি করেছেন যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইউক্রেন, ইউরোপ এবং আমেরিকার কর্মকর্তারা যেন শিগগিরই আলোচনায় বসতে পারেন, সে ব্যাপারে তিনি সম্মত হয়েছেন বলে জেলেনস্কি জানান। একই সঙ্গে তিনি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে একটি ত্রিপক্ষীয় বৈঠকেরও আহ্বান জানান।

তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ভূখণ্ডগত দাবি বা সর্বোচ্চ শর্তগুলো থেকে পিছু হটার কোনো ইঙ্গিত দেননি। মস্কোয় পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টা ইউরি উশাকোভ জানান, মার্কিন প্রতিনিধিদের ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ‘রুশ সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য অগ্রগতির’ কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। ক্রেমলিন তার নির্ধারিত সব লক্ষ্য অর্জন করবে বলেও প্রতিনিধিদলকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কামড় দিয়ে পালানোর চেষ্টা, পুলিশের তৎপরতায় ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৩ এম


কামড় দিয়ে পালানোর চেষ্টা, পুলিশের তৎপরতায় ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুংগামারীতে স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে আহত করে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি শামীম মিয়া (৩২) নামে এক মাদককারবারির। পুলিশের তৎপরতায় তাকে চিকিৎসা নেওয়ার সময় গ্রেফতার করা হয়েছে। এ সময় তার সহযোগী মেহেদী হাসান (১৯)কেও গ্রেফতার করা হয়।

 
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কুড়ারপাড় এলাকার এলটিবি ইটভাটা সংলগ্ন নির্জন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ভূরুংগামারী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
 
গ্রেফতার ব্যক্তিরা হলেন—শামীম মিয়া (৩২), মৃত সিরাজুল ইসলামের ছেলে এবং মেহেদী হাসান (১৯), আজিম উদ্দিনের ছেলে। দুজনের বাড়িই উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকায়।
 
পুলিশ জানায়, মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের প্রস্তুতিকালে স্থানীয় সচেতন জনতা ও মাদক নির্মূল কমিটির সদস্যদের সহায়তায় পুলিশ তাদের আটক করতে গেলে শামীম মিয়া এক স্থানীয় ব্যক্তিকে কামড় দিয়ে ক্ষত-বিক্ষত করে পালিয়ে যান। পালানোর সময় তিনি পায়ে আঘাত পান। পরে পুলিশকে ফাঁকি দিয়ে চিকিৎসা নেওয়ার চেষ্টা করলে তাকে ধরতে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ভূরুংগামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেনামে চিকিৎসা নেওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।
 
ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই আল আমিনের নেতৃত্বে মাদকবিরোধী টহল চলাকালে এ অভিযান পরিচালিত হয়।
 
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, গ্রেফতার দুজন পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। তারা পরিবহন শ্রমিকের ছদ্মবেশে মূলত ইয়াবা ট্যাবলেট বিক্রি করে। সোনাহাট স্থলবন্দরকেন্দ্রিক ট্রাক শ্রমিকদের মধ্যে ইয়াবা সেবন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে। মাদককারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে ৪৫০ কিশোরী ও গর্ভবতী নারী পেলেন ‘ডিগনিটি কিট’

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৪ এম


কুড়িগ্রামে ৪৫০ কিশোরী ও গর্ভবতী নারী পেলেন ‘ডিগনিটি কিট’
 
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুটি ইউনিয়নের ৪৫০ কিশোরী ও গর্ভবতী নারীকে ‘ডিগনিটি কিট’ ও পানির জার দেওয়া হয়েছে। সামগ্রীর মধ্যে রয়েছে সাবান, টুথপেস্ট, টুথব্রাশ, ব্যাগ, টর্চলাইট, স্যান্ডেল, চিরুনি, নেইল কাটার, আন্ডারগার্মেন্টস, গামছা ও স্যানিটারি প্যাড।
 
মঙ্গলবার দুপুরে উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নে বেসরকারি সংস্থা এএফএডির ‘টুগেদার হোফা’ প্রকল্পের উদ্যোগে বন্যাকবলিত এসব নারীর মধ্যে উপকরণগুলো বিতরণ করা হয় বলে জানান উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ।
 
বুড়াবুড়ি ইউনিয়নের দাড়ারপাড় গ্রামের কিশোরী মমতাজ বলেন, “একটি বালতিতে ১৩ ধরনের উপকরণ পেয়েছি। এর মধ্যে রয়েছে সাবান, টুথপেস্ট, টুথব্রাশ, ব্যাগ, টর্চলাইট, স্যান্ডেল, চিরুনি, নেইল কাটার, আন্ডারগার্মেন্টস, গামছা ও স্যানিটারি প্যাড।”
 
হাতিয়া ইউনিয়নের গুজিমারী চরের কিশোরী সোনিয়া বলেন, “বন্যার সময় নিরাপদ পানি সংরক্ষণের জন্য একটি করে পানির জার পেয়েছি। এটি বন্যার সময় কাজে লাগবে।”
 
ইউএনও এ টি এম আরিফ বলেন, “জরুরি বা সংকটের সময়ে নারী ও কিশোরীদের পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সুরক্ষা ও সম্মান বজায় রাখতে ডিগনিটি কিট দেওয়া হয়। এতে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী থাকে।”
 
অনুষ্ঠানে হাতিয়া ইউনিয়ন পরিষদের সচিব হারুন অর রশিদ, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কুদ্দুস, এএফএডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, সমন্বয়কারী রেশমা সুলতানা ও প্রকল্পের ফোকাল পারসন রোজিনা আক্তার উপস্থিত ছিলেন।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৪ এম


পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ ভবন, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ বিদেশে পালিয়ে থাকা সব আসামিকে দেশে ফিরিয়ে আইনের আওতায় আনতে সরকার কোনো ধরনের গাফিলতি করবে না।

তিনি বলেন, ‘সাবেক আইজিপিসহ অতীতের ফ্যাসিবাদী সরকারের পতনের পর দেশ থেকে পালিয়ে যাওয়া সব পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে সরকার সংশ্লিষ্ট সব বিদেশি সংস্থার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে।’

আজ জাতীয় সংসদে ১৪৭ বিধির আওতায় ঢাকা-১৪ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে প্রত্যর্পণের বিষয়ে উত্থাপিত প্রস্তাবের ওপর আলোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। 

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

উভয় পক্ষের আলোচনা শেষে সংসদে প্রস্তাবটি গ্রহণ করা হয়। পরে স্পিকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে তা অবিলম্বে সংসদকে অবহিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক সব আসামিকে শনাক্ত, গ্রেপ্তার এবং দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোল, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোর সঙ্গে সমন্বয় করে সরকার কাজ করছে।

সাবেক আইজিপিকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, তার বর্তমান অবস্থান শনাক্ত করা, প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া, একাধিক পাসপোর্ট রাখার অভিযোগ যাচাই এবং দেশে-বিদেশে থাকা তার সব অবৈধ সম্পদ শনাক্ত ও জব্দ করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।

তিনি বলেন, ‘সরকার আইনের শাসন, যথাযথ বিচারিক প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সাবেক আইজিপিকে দেশে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব ধরনের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’

সাবেক আইজিপিকে প্রত্যর্পণে সরকারের উদ্যোগ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ সরকারের পক্ষে বিষয়টি পরিচালনার জন্য গত ৩০ জুলাই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক অন্যতম শীর্ষ আইনজীবী প্রতিষ্ঠান ‘হামদান আল কাবি অ্যাডভোকেটস অ্যান্ড লিগ্যাল কনসালটেন্সি’কে নিয়োগ দেওয়া হয়েছে।

সেন্ট লুসিয়ায় সাবেক আইজিপির বর্তমান অবস্থান নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উপযুক্ত সূত্রের মাধ্যমে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, এ সময়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুমসহ বিভিন্ন ঘটনায় মোট মামলার সংখ্যা ৭ থেকে ৮ হাজারেরও বেশি।

তিনি বলেন, হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে ১ হাজার ৪৮টি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনে মৃত্যুর ঘটনা ১৩৩টি।

গুমের বিষয়ে তিনি বলেন, নথিভুক্ত গুমের সংখ্যা ৬৮৪টি। এ ছাড়া ‘মায়ের ডাক’ ও ‘অধিকার’-সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের হিসাবে নিবন্ধিত গুমের সংখ্যা প্রায় ৭০৯টি।

গুমসংক্রান্ত তদন্ত কমিশনে দাখিল করা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মাধ্যমে প্রায় ১ হাজার ৮৫০ জনকে জোরপূর্বক গুম করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন, ওই সময়ে রাজনৈতিক সহিংসতায় হত্যার সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৩০টি এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা ২ হাজার ৬৯৩টি। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, বিচারবহির্ভূত মৃত্যুর প্রকৃত সংখ্যা ৩ হাজারের বেশি হতে পারে, যার সবগুলো নথিভুক্ত করা সম্ভব হয়নি।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) একটি তথ্য অনুসন্ধানী প্রতিবেদনের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে বাংলাদেশে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা ২ হাজারের বেশি।

তিনি বলেন, নিহতদের অধিকাংশই সামরিক রাইফেল ও শটগান থেকে ছোড়া প্রাণঘাতী গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান, যা সাধারণত দেশের নিরাপত্তা বাহিনী ব্যবহার করে থাকে।

স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের সদস্যদের সরকারের সমালোচনা না করে প্রত্যর্পণ প্রক্রিয়া সহজ করতে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।

আইজিপি বেনজীর ও মেজর জেনারেল জিয়াউল আহসানকে শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিবাদী সরকারের সহযোগী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নির্যাতন ও গুমসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সাবেক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ও বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম এবং শতাধিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠন করেছে।

উল্লেখ্য, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গত ১২ জুন দুবাইয়ে স্থানীয় কর্তৃপক্ষ গ্রেপ্তার করে। পরে সংযুক্ত আরব আমিরাত সরকার ই-মেইলের মাধ্যমে বাংলাদেশকে তার গ্রেপ্তারের বিষয়টি জানায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় তাকে আটক করা হয়।

গত ১৪ জুন সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে চাইলে গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে বাংলাদেশকে আনুষ্ঠানিক অনুরোধ জানাতে হবে।

গত ২০ জুন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক আইজিপিকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে।

তিনি বলেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনি পদক্ষেপ সম্পন্ন করতে বাংলাদেশকে ৩০ দিন সময় দেওয়া হয়েছিল।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ১৪৪ পৃষ্ঠার নথিপত্র প্রস্তুত ও অনুবাদ করে মাত্র তিন দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠায়।

আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান, কুমিল্লা-১১ আসনের সদস্য, বিরোধীদলীয় উপনেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সংরক্ষিত নারী আসন-৪৫-এর রোকেয়া বেগম, ফরিদপুর-৪ আসনের এম শাহিদুল ইসলাম, সংরক্ষিত নারী আসন-৩৮-এর মারজিয়া বেগম, পটুয়াখালী-৪ আসনের এ বি এম মোশাররফ হোসেন, সংরক্ষিত নারী আসন-৪৭-এর তাসমিয়া প্রধান এবং রংপুর-৪ আসনের আখতার হোসেন অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%