ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশকে নিয়ে আমার ধারণা ভুল ছিল: ডি ভিলিয়ার্স


বাংলাদেশকে নিয়ে আমার ধারণা ভুল ছিল: ডি ভিলিয়ার্স

বর্তমানে বাংলাদেশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে। তবে ডারউইন টেস্ট জেতার আগেই টাইগাররা শীর্ষ চারে ছিল। অস্ট্রেলিয়াকে হারিয়ে তাদের অবস্থান আরও মজবুত হয়েছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি আসরে একটি করে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এসব দলের পরে পয়েন্ট টেবিলে বাংলাদেশ অবস্থান করছে। এমনকি দুইবারের ফাইনালিস্ট ভারতও বাংলাদেশের নিচে রয়েছে।

টাইগারদের চার নম্বরে থাকার বিষয়টি নিয়ে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স বলেন, "অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা এখনও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। দক্ষিণ আফ্রিকা খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। তবে আমি আশা করছি তারা ভালো ছন্দে থাকবে, কারণ তারা বেশি দিন হয়নি চ্যাম্পিয়ন হয়েছে। তিনে নিউজিল্যান্ড এবং চার নম্বরে বাংলাদেশ। যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আবার একটি অঘটন ঘটে, তাহলে বাংলাদেশ আরও এগোতে পারে।"

আরও পড়ুন: মিরপুর টেস্ট বিনা টিকিটে দেখার সুযোগ, বিসিবির ঘোষণা

বাংলাদেশের এই রাজসিক উত্থান নিয়ে তিনি মন্তব্য করেন, "কেউই ভাবেনি বাংলাদেশ শীর্ষ চারে থাকবে। টি-টোয়েন্টিতে বিষয়টি ভিন্ন, এই ফরম্যাটে তারা সবসময়ই ভালো দল। ওয়ানডেতে অনেক অঘটন ঘটে। কিন্তু আমার মনে হয়নি তারা টেস্ট ক্রিকেটে এমন অঘটন ঘটানোর জন্য প্রস্তুত ছিল। এটা আমার ধারণা ভুল ছিল। আর এটা হতে দেখে আমি বেশ আনন্দিত।"

প্রক্রিয়া মেনে খেলা চালিয়ে গেলে তাহলে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব হতে পারে জানিয়ে তিনি আরও বলেছেন, "অস্ট্রেলিয়াকে হারানো সহজ নয়। তবে যদি বাংলাদেশ বেসিক ঠিক রেখে খেলতে পারে, তাহলে কিন্তু এটি সম্ভব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি একাডেমিক-আর্থিক সম্পর্ক যাচাই করবে ৩০ মার্কিন বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৮ এম


বিদেশি একাডেমিক-আর্থিক সম্পর্ক যাচাই করবে ৩০ মার্কিন বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রের যুদ্ধ দপ্তর দেশের ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ প্রদান করেছে। এসব প্রতিষ্ঠানকে বিদেশের কিছু ‘উদ্বেগজনক’ প্রতিষ্ঠানের সঙ্গে তাদের শিক্ষা, অর্থায়ন ও গবেষণার সহযোগিতা দ্রুত পর্যালোচনা করার জন্য বলা হয়েছে।

যুদ্ধ দপ্তর জানিয়েছে, ২০১৯ অর্থবছরের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইনের ১২৮৬ ধারায় চিহ্নিত বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সক্রিয় সম্পর্ক ও সহযোগিতা এই পর্যালোচনার আওতায় পড়বে। নতুন নামে পরিচালিত কনফুসিয়াস ইনস্টিটিউটগুলোর সঙ্গে যুক্ত সংগঠনগুলোও এর অন্তর্ভুক্ত। গবেষণা ও প্রকৌশলবিষয়ক যুদ্ধ দপ্তরের আন্ডার সেক্রেটারির নেতৃত্বে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হচ্ছে মার্কিন করদাতাদের অর্থে পরিচালিত গবেষণা থেকে অনুমতি ছাড়া প্রযুক্তি অন্য দেশে চলে যাওয়া, মেধাস্বত্ব চুরি ও শত্রুপক্ষের হাতে গবেষণার অপব্যবহার ঠেকানো।

গবেষণা ও প্রকৌশলবিষয়ক যুদ্ধ দপ্তরের আন্ডার সেক্রেটারি এমিল মাইকেল বলেন, জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করা শিক্ষা সহযোগিতার ক্ষেত্রে দপ্তর কোনো ছাড় দেবে না। তিনি জানান, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান মার্কিন করদাতাদের অর্থ পায়, তাদের গবেষণার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ মান বজায় রাখতে হবে। বাধ্যতামূলক এই নিরীক্ষার মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা হবে। যুদ্ধ দপ্তর জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদেশি সহযোগিতায় কোথাও দুর্বলতা বা নিরাপত্তার ঝুঁকি রয়েছে কিনা, তা চিহ্নিত করাই এই পর্যালোচনার অন্যতম উদ্দেশ্য।

নোটিশ পাওয়া ৩০টি বিশ্ববিদ্যালয়কে চিহ্নিত সব বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সহযোগিতা বিস্তারিতভাবে পরীক্ষা করতে হবে। এসব সহযোগিতার কারণে সংবেদনশীল বা রপ্তানি-নিয়ন্ত্রিত গবেষণা ঝুঁকির মধ্যে পড়তে পারে কি না, তা যাচাই করতে হবে। পর্যালোচনায় কোনো সহযোগিতা ঝুঁকিপূর্ণ মনে হলে তা বন্ধ করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অতএব ‘কঠোর ঝুঁকি কমানোর পরিকল্পনা’ বাস্তবায়নের নির্দেশও দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোকে আগামী ৩১ আগস্টের মধ্যে তাদের তদন্তের ফলাফল এবং এ পর্যন্ত নেওয়া পদক্ষেপগুলোর বিস্তারিত তথ্য সরাসরি যুদ্ধ দপ্তরে জমা দিতে হবে।

 

দপ্তর আরো জানিয়েছে, ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারের গবেষণা তহবিল পাওয়ার যোগ্যতা ধরে রাখতে এসব প্রতিষ্ঠানকে নির্দেশনা মেনে চলতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক যুদ্ধ দপ্তরের সহকারী সচিব জোসেফ জুয়েল বলেন, যুদ্ধ দপ্তরের বিভিন্ন গবেষণা কর্মসূচি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ অংশীদার। তাই বিদেশি অপব্যবহার থেকে এসব গবেষণায় মার্কিন সরকারের বিনিয়োগ সুরক্ষিত রাখা দপ্তরের দায়িত্ব। যুদ্ধ দপ্তরের ভাষ্য, এই নিরীক্ষার মাধ্যমে নতুন ধরনের হুমকি সম্পর্কে আগেভাগে ধারণা পাওয়া যাবে। পাশাপাশি বিদেশি প্রতিপক্ষের পরিবর্তনশীল কৌশলের সঙ্গে যুক্তরাষ্ট্রকে আরো ভালোভাবে মানিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

 

দপ্তর মনে করে, গবেষণার নিরাপত্তা আরো শক্তিশালী হলে উদ্ভাবন ও প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিশ্ব নেতৃত্বও ধারাবাহিক রাখা সম্ভব হবে। যুদ্ধ দপ্তর জানিয়েছে, গবেষণার নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করতে কংগ্রেসের বিভিন্ন কমিটির সঙ্গেও কাজ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে হাউস ও সিনেটের সশস্ত্র বাহিনীবিষয়ক কমিটি, হাউস ও সিনেটের বরাদ্দবিষয়ক কমিটি এবং চীনা কমিউনিস্ট পার্টিবিষয়ক হাউসের বিশেষ কমিটি। দপ্তর জানায়, এসব কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এমন একটি নিরাপদ গবেষণা পরিবেশ তৈরি করা হবে, যেখানে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও প্রযুক্তি বিদেশি অপব্যবহার থেকে সুরক্ষিত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিতীয় টেস্টের অস্ট্রেলিয়া দলে পরিবর্তন, বাদ ওয়েদারাল্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৯ এম


দ্বিতীয় টেস্টের অস্ট্রেলিয়া দলে পরিবর্তন, বাদ ওয়েদারাল্ড

ডারউইনের মাঠে বাংলাদেশের কাছে ৯ উইকেটের বড় পরাজয়ের পর, দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ার স্কোয়াডে একটি পরিবর্তন এসেছে। ১৩ সদস্যের দলে জায়গা হারিয়েছেন অভিষিক্ত ওপেনার জেক ওয়েদারাল্ড। তার পরিবর্তে দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার ম্যাথিউ রেনশ।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসেই ওয়েদারাল্ড ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে ২৩ রান করার পর, দ্বিতীয় ইনিংসে কোনো রান না করেই আউট হন তিনি। দুই ইনিংসেই বাংলাদেশের পেসার হাসান মাহমুদের শিকার হন ওয়েদারাল্ড। এমন পারফরম্যান্সের পরেই তাকে দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে।

অন্যদিকে, রেনশর দলে ফেরাটা অস্ট্রেলিয়ার টপ অর্ডার নিয়ে আলোচনা আরও জোরালো করেছে। ৩০ বছর বয়সী এই ব্যাটার সর্বশেষ ২০২৩ সালে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন। দীর্ঘ বিরতির পর বাংলাদেশ বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের স্কোয়াডে ফিরলেন তিনি।

ডারউইনে বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার ৯ উইকেটের পরাজয় দেশটির ক্রিকেটে বড় আলোচনার সৃষ্টি করেছে। বিশেষ করে ব্যাটিং ব্যর্থতার কারণে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে বেশ কয়েকজন ব্যাটার সমালোচনার শিকার হয়েছেন। রেনশকে দলে ফেরানোর মাধ্যমে সেই ব্যাটিং দুর্বলতা কাটানোর প্রচেষ্টা করেছে অস্ট্রেলিয়া।

তবুও স্কোয়াডে জায়গা পেলেও, দ্বিতীয় টেস্টের একাদশে রেনশর সরাসরি জায়গা নিশ্চিত নয়। শেষ পর্যন্ত তাকে খেলানো হলে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিতে পরিবর্তন আসতে পারে।

এই দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। আগামী ২২ আগস্ট ম্যাকেতে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। সিরিজে সমতা ফেরাতে এটি অস্ট্রেলিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, অন্যদিকে বাংলাদেশের লক্ষ্য হবে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই স্ত্রীর হাতাহাতির মাঝে পড়ে অজ্ঞান বিশ্বকাপের আলোচিত মিসর কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৩ এম


দুই স্ত্রীর হাতাহাতির মাঝে পড়ে অজ্ঞান বিশ্বকাপের আলোচিত মিসর কোচ

মাঠের বাইরের একটি ঘটনায় আবারও আলোচনায় আসলেন মিসরের জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসান। উত্তর উপকূলের একটি হোটেলে তাকে নিয়ে নতুন সমস্যা তৈরি হয়। তার বর্তমান স্ত্রী ড্যান অ্যাডাম এবং সাবেক স্ত্রী হুবাইদার মধ্যে হাতাহাতির এক ঘটনা ঘটে। বিবাদের জেরে একপর্যায়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হোসাম।

স্কাই নিউজ আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, মিসরীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে, এই ঘটনা ঘটেছে উত্তর উপকূলের মারিনা রিসোর্ট এলাকার একটি হোটেলের ক্যাফেতে। সেই সময়ে হোসাম তার বর্তমান স্ত্রী ড্যান অ্যাডামকে নিয়ে হোটেলে অবস্থান করছিলেন। এর আগে তারা মিসরের জনপ্রিয় শিল্পী মোহামেদ রামাদানের একটি পরিবেশনা দেখে সেখানে ফিরেছিলেন।

হোটেলে ফেরার পর দেখেন যে হোসামের সাবেক স্ত্রী হুবাইদার সন্তানরা সেখানে উপস্থিত হয়েছেন। তারা হোসামের সঙ্গে আক্রমণাত্মক আচরণ শুরু করেন এবং তাকে চেয়ার থেকে উঠে তাদের সঙ্গে যাওয়ার জন্য বলার চেষ্টা করেন। এই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে উল্লেখ করা হয়েছে, কিছু সময় পরে ড্যান অ্যাডামের সঙ্গে হুবাইদা ও তার মেয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। একপর্যায়ে তা শারীরিক সংঘর্ষের আকার ধারণ করে। পরে সেখানে আরও কয়েকজন জড়িয়ে পড়লে হোটেলের ক্যাফেতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়।

ড্যান অ্যাডামের অভিযোগ, ওই বিবাদের সময় তার দিকে গরম কফি ছোড়া হয়। এরপর থাপ্পড় ও ঘুষি মারা এবং চুল টানার ঘটনাও ঘটে বলে তিনি দাবি করেছেন।

এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে হোসাম দুই পক্ষের মধ্যে পড়েন। এক সময় অতিরিক্ত চাপের মধ্যে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। ঘটনাটি প্রত্যক্ষ করা এক ব্যক্তি পুলিশকে খবর দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

ঘটনার পর হোসামের সাবেক স্ত্রী হুবাইদা পুলিশ স্টেশনে গিয়ে একটি প্রতিবেদন জমা দেন। তবে পরবর্তীতে তিনি স্বেচ্ছায় সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নেন। এদিকে, ঘটনার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হোসামের বর্তমান স্ত্রী ড্যান অ্যাডাম। নিজের অভিজ্ঞতা বর্ণনা করার সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং ঘটনার সময় তার সঙ্গে কী হয়েছিল, সেই বিষয়টি তুলে ধরেন।

এর পূর্বে, আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বিতর্কিত রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে আলোচনায় আসেন হোসাম হাসান। মিসর ম্যাচটি হারার পর তিনি ফিফার সমালোচনা করেন। সেই ঘটনার প্রায় দেড় মাস পর পারিবারিক বিবাদের কারণে আবারও খবরের শিরোনামে এলেন এই কোচ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালি ও যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক-ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৫ এম


হরমুজ প্রণালি ও যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক-ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

হরমুজ প্রণালি উন্মুক্ত করার পাশাপাশি যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে চলমান আলোচনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে টেলিফোনে আলোচনা করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

মঙ্গলবার (১৮ আগস্ট) তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে আনাদোলু সংবাদ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন আলাপে দুটি প্রধান বিষয়ের কূটনৈতিক আলোচনা ও বর্তমান অগ্রগতির বিষয়ে গুরুত্ব সহকারে পর্যালোচনা করেন।

হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করার বিষয়টি এবং চলমান যুদ্ধবিরতি কার্যকর রাখার প্রক্রিয়া ছিল তাঁদের ফোনালাপের মূল বিষয়বস্তু।

সূত্র: ডন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%