ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশের পক্ষ থেকে সউদীতে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা


বাংলাদেশের পক্ষ থেকে সউদীতে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা

বাংলাদেশ সউদী আরবে হুথি বিদ্রোহীদের দ্বারা সংঘটিত সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২৩ অ‌ক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিন্দা প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দাম্মাম বিমানবন্দরসহ সউদী আরবের বিভিন্ন স্থানে হুথি বিদ্রোহীদের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন বাংলাদেশি নাগরিকও নিহত হয়েছেন।

বাংলাদেশ সরকার এই ঘটনার জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। পাশাপাশি, সৌদি সরকার ও সেখানকার সাধারণ জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।

আরও পড়ুন: জামায়াতের দাবি, আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী

বাংলাদেশ একইসঙ্গে সকলের প্রতি আহ্বান জানাচ্ছে যে, যেকোনো ধরনের হামলা অবিলম্বে বন্ধ করা হোক এবং কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অটোরিকশাচালক হাফিজুল হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি রিমান্ড শেষে কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


অটোরিকশাচালক হাফিজুল হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি রিমান্ড শেষে কারাগারে

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : রাজধানীর বাড্ডা থানার অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যার মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এই হত্যাকাণ্ড ঘটে।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুই দিনের রিমান্ড শেষে পুলিশ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার এসআই রিদুয়ানুল হক, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাড্ডা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক কামাল হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত এই মামলায় দীপু মনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে সে সময় আইসিটি আদালতে মামলা এবং অন্যান্য মামলায় রিমান্ড ও হাজিরা থাকায় তদন্তকারী কর্মকর্তা তাকে রিমান্ডে নিতে পারেননি। পরে চলতি বছরের অক্টোবর মাসে তদন্তকারী কর্মকর্তা আদালতে তার রিমান্ড কার্যকর করার জন্য আবেদন করেন। আদালত আবেদন গ্রহণ করে ১৫ কার্যদিবসের মধ্যে রিমান্ড কার্যকর করার নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, বুধবার দীপু মনিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। ওইদিন বিকেল ৩টায় আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনায় তার বাবা আবু বক্কর শিকদার ২১ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর ছবিতে মন্তব্য করা যুবক আবু বকর সিদ্দিক কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


প্রধানমন্ত্রীর ছবিতে মন্তব্য করা যুবক আবু বকর সিদ্দিক কারাগারে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবি সংবলিত একটি পোস্টে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবককে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। এ তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মো. শাহ আলম।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার এসআই মো. ইয়াছিন পাইকের আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২১ অক্টোবর ফেসবুকে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামে একটি গ্রুপে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের তিনটি ছবি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে রাজশাহীতে প্রধানমন্ত্রীর জন্য লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসের পরিবর্তে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাস ব্যবহারের বিষয়ে প্রশ্ন তোলা হয়।

এ পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক আইডি থেকে ‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই আইডির ব্যবহারকারীকে শনাক্ত করে রাজশাহী মহানগরীর পবা থানার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া এলাকা থেকে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাবা মো. আয়নাল হককেও আটক করা হয়েছিল। তবে প্রাথমিক তদন্তে তার বাবার সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তারের পর আবু বকর সিদ্দিকের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ফোনটি পর্যালোচনা করে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে আপত্তিকর মন্তব্যের তথ্য পাওয়া গেছে বলে আবেদনে দাবি করা হয়েছে।

মামলার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং এজাহারে উল্লেখ করা অজ্ঞাতনামা আরো দুই থেকে তিনজনকে শনাক্ত করে আইনের আওতায় আনতে আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের এসআই মো. মানিক হোসেন সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে চাঁদা আদায়ের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে চাঁদা আদায়ের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের মাইক্রোবাস আটকে ইজারার টাকা আদায়ের অভিযোগে এক যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীযাবাদ মোড়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

অভিযুক্ত নেতার নাম আসাদুজ্জামান বিপ্লব।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নবীনগরে সংবাদ সংগ্রহের কাজে কয়েকজন টেলিভিশন সাংবাদিক একটি মাইক্রোবাসে উপজেলার ধরাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। আলীযাবাদ মোড়ে পৌঁছানোর পর ইজারাদারের লোকজন গাড়িটি থামিয়ে ইজারার টাকা দাবি করেন। সাংবাদিকরা জানালে যে গাড়িটি জরুরি পরিষেবার আওতাধীন এবং টোলমুক্ত, তারা তা মানতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে যুবদল নেতা আসাদুজ্জামান বিপ্লবকে ডেকে আনা হয়।

বিপ্লব ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন এবং জোরপূর্বক চাঁদা আদায়ের চেষ্টা করেন। একপর্যায়ে তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন এবং মারমুখী আচরণ করেন। এ সময় তিনি নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ পাওয়া যায়।

ঘটনার বিষয়ে পৌরসভার ইজারাদার জাবেদুল ইসলাম বলেন, সাংবাদিকদের সঙ্গে এমন অসদাচরণের জন্য বিপ্লবকে ভর্ৎসনা করা হয়েছে। ইউএনও এবং এমপি মহোদয় ইতোমধ্যে ইজারা বাতিলের কথা বলেছেন।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলাম জানান, সাংবাদিকদের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। ইজারাদারের লোকজন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে, তার জন্য তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি পৌর ইজারা বাতিলের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল মান্নান ঘটনার তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করে বলেন, "আমার কোনো ভাতিজা নেই। মিথ্যা পরিচয় দিয়ে যারা এ ধরনের অপকর্ম করেছে, তাদের ছাড় দেওয়া হবে না। আমি পৌর কর্তৃপক্ষকে অবিলম্বে এই ইজারা বাতিল করার নির্দেশ দিয়েছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সে আমার বৌমণি, বৌ না: বাপ্পি চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


সে আমার বৌমণি, বৌ না: বাপ্পি চৌধুরী

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী সম্প্রতি শারদীয় দুর্গাপূজার উৎসব পালন করেছেন তাঁর স্ত্রীকে নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজ থেকে এই খবরটি ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে সময় সংবাদের সঙ্গে আলাপকালে নায়ক মন্তব্য করেন।

গত বুধবার (২১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার দশমীর দিন বাপ্পি ঢাকেশ্বরী মন্দিরে দেবী দুর্গার দর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা। দেবী দুর্গার বিদায়ী মুহূর্তকে নাচ-গানে রঙিন করে তোলেন তিনি। সেই মুহূর্তের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।

কিছু ভাইরাল ভিডিওতে দাবি করা হয় যে, বাপ্পি তাঁর স্ত্রীকে নিয়ে এবারের শারদীয় দুর্গাপূজার উৎসব উদ্‌যাপন করেছেন এবং সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন।

ঘটনার সত্যতা জানার জন্য নায়কের সঙ্গে যোগাযোগ করা হলে, বাপ্পি চৌধুরী সময় সংবাদকে বলেন, "ভাইরাল ভিডিওটা আমি দেখেছি। কী আর বলবো! আমার বৌমণিকে বৌ বানিয়ে দেয়া হয়েছে। সে আমার বৌমণি, বৌ না।"

অর্থাৎ, সোশ্যাল মিডিয়ায় যিনি বাপ্পির স্ত্রী হিসেবে পরিচিত হচ্ছেন, তিনি আসলে নায়কের বড় ভাইয়ের স্ত্রী।

বাপ্পি বলেন,

বাপ্পি বলেন, "পরিবারের সবার সঙ্গে মন্দিরে গিয়েছিলাম। বাবা, বড় ভাই, বড় ভাইয়ের বৌ, পরিবারের ছোট সদস্যরা সবাই ছিল। কিন্তু সেখানে আমার কোনো বৌ ছিল না। বিয়ে করলে সবাইকে জানিয়ে করবো। নিজের বৌকে লুকিয়ে রাখবো না।"

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম ডিজিটাল চলচ্চিত্র ‘ভালোবাসার রঙ’ দিয়ে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন বাপ্পি চৌধুরী। এরপর তিনি দর্শকদের জন্য একের পর এক সিনেমা উপহার দিয়েছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘অন্যরকম ভালোবাসা’, ‘জটিল প্রেম’, ‘রোমিও’, ‘আজব প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘তবুও ভালোবাসি’, ‘সুইট হার্ট’, ‘আপন মানুষ’, ‘নায়ক’, ‘দাগ হৃদয়ে’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’, ‘ডেঞ্জার জোন’ ইত্যাদি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%