০১:১৯ পি.এম
রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় গৃহকর্ত্রী আফরোজা সুলতানাকে হত্যা করার ঘটনায় দায়ের করা মামলায় তার ব্যক্তিগত গাড়িচালককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৩-এর বিচারক মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী এই রায় ঘোষণা করেছেন। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৩ এর বেঞ্চ সহকারী গোলাম নবী বাসস’কে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, জানা যায় যে ২০২২ সালের ১৩ মার্চ মধ্য বাড্ডার একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে চাকরিজীবী আফরোজা সুলতানাকে অত্যন্ত নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পরদিন, ভিকটিমের ভাই মো. আল মঞ্জিল বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতি: আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে
আসামি মো. হৃদয় বেপারী, যিনি মো. হৃদয় মিঞা নামেও পরিচিত, তার স্বীকারোক্তি, সিসিটিভি ফুটেজ এবং বৈজ্ঞানিক তথ্য-প্রমাণে দেখা যায় যে, আসামি অনলাইনে জুয়ায় আসক্ত হয়ে বিপুল পরিমাণ টাকা হেরে যায়। জুয়ার দেনা মেটাতে এবং স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনার দিন বিকেলে আফরোজাকে একা পেয়ে নিজ হাতে চাকু দিয়ে গলা কেটে হত্যা করেন তিনি।
পরবর্তীতে, তদন্তকারী কর্মকর্তা আসামির স্বীকারোক্তি অনুযায়ী মাটির নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ৯ ইঞ্চি লম্বা রক্তমাখা চাকু, লুণ্ঠিত ২২.০৪ গ্রাম স্বর্ণালঙ্কার, রক্তমাখা টিস্যু পেপার এবং লুণ্ঠিত ৬০০ টাকাসহ ভ্যানিটি ব্যাগ উদ্ধার করেন।
তদন্ত শেষে, ডিবি গুলশান জোনের সাব-ইনস্পেক্টর মো. রিপন উদ্দিন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
মামলা চলাকালে মোট ১২ জন সাক্ষী আদালতে তাদের সাক্ষ্য প্রদান করেন।
আরও পড়ুন: নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন