০১:২৮ পি.এম
বাগেরহাট, ২৯ জুলাই, ২০২৬ : জেলার মোল্লাহাট উপজেলার আটজুড়ী এলাকায় মধুমতি নদীতে অবৈধভাবে মাছ শিকার রোধের লক্ষ্যে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে প্রায় ২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে, যা পরে পুড়িয়ে ধংস করা হয়েছে। একই সঙ্গে ২ ব্যক্তিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৪০টি চায়না জাল ও ৪টি বেহুন্দি জাল (মোট ২ হাজার মিটার) জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধংস করা হয়।
এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন। এই সময়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সরকারি নির্দেশনা ও হাইকোর্টের আদেশ উপেক্ষার অভিযোগ: মানিকগঞ্জ-টাঙ্গাইলে স্কুল-কলেজের মাঠে মেলা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
উপজেলা প্রশাসন জানায়, নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ, মাছের প্রজনন নিশ্চিতকরণ এবং অবৈধ মৎস্য আহরণ বন্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন