বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং
০৭:২৫ পি.এম
রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ দেশীয় ˆতরি চোলাই মদসহ মোঃ এনামুল হক বাবু (৫৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে, সাড়ে ৮টার সময় নগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া লিলিহল গোলচত্বর কড়ইতলা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় পুলিশ তার কাছ থেকে ৪৫ বোতল দেশীয় ˆতরি চোলাই মদ জব্দ করতে সক্ষম হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ এনামুল হক বাবু, নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম রাণীদিঘী গ্রামের মোঃ মুনসুর রহমানের ছেলে।
এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারী এনামুল হক বাবুর বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে আরএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার সকালবেলা তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্নরত নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে ওয়ার্ড বয়দের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন তিন শিক্ষার্থী।
বেসরকারি নার্সিং কলেজের ইন্টার্ন শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, দুই ওয়ার্ড বয়ের দীর্ঘদিনের ইভ টিজিংয়ের প্রতিবাদ করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।
বুধবার (১ জুলাই) দুপুরে হাসপাতালের আউটডোর ভবনের নিচতলার সার্জিক্যাল মাইনর অপারেশন থিয়েটারের (ওটি) ড্রেসিং রুমে এ ঘটনা ঘটেছিল।
আহতদের মধ্যে রয়েছেন—সুরমা নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিদ (২১), আল-আমিন নার্সিং কলেজের শিক্ষার্থী রবিউল আউয়াল শুভ (২৩) এবং ওয়েসিস নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী প্রীতম রঞ্জন দাস (২৩)। আহতদের ওসমানী হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, ওসমানী হাসপাতালে ইন্টার্নশিপে থাকা বেসরকারি নার্সিং কলেজের দুই ছাত্রীর সঙ্গে হাসপাতালের আউটসোর্সিং স্টাফের ওয়ার্ড বয় জামাল ও অঞ্জন সরকার অশোভন আচরণ করেন। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা দীর্ঘদিন ধরে ইন্টার্ন শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে আসছে।
অভিযোগের বিষয়টি নিয়ে কথা বলতে ইন্টার্ন অ্যাসোসিয়েশনের কয়েকজন শিক্ষার্থী সার্জিক্যাল মাইনর ওটির ড্রেসিং রুমে যান। সেখানে নার্সিং স্টাফের উপস্থিতিতে তাদের মধ্যে কথোপকথনের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথার লড়াইটাও শুরু হয়, যা পরে মারামারিতে রূপ নেয়।
এ সময় ওটি কক্ষের কাচ ও কিছু চিকিৎসা সরঞ্জাম ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের অভিযোগ, ওয়ার্ড বয় জামাল ও অঞ্জন সরকার দীর্ঘদিন ধরে ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। বিষয়টি আগেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বুধবার একই ধরনের ঘটনার প্রতিবাদ জানাতে গেলে তাদের হামলার শিকার হতে হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২ জুলাই) ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীরা হাসপাতালের সামনে মানববন্ধন করেন এবং হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছেন।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা. মোহাম্মদ বদরুল আমিন বলেন, ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, যা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে নিরাপত্তা, শতভাগ সিসিটিভি নজরদারি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রথম দিনের এই পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র (আবশ্যিক), মাদ্রাসা বোর্ডে কুরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বোর্ডগুলো সন্তোষ প্রকাশ করেছে কারণ কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁসের গুজব এবং অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে।
এ বছর, ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন, যা একটি উল্লেখযোগ্য সংখ্যক।
তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি। মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন ছাত্র এবং ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন ছাত্রী উপস্থিত হয়েছেন।
এবারই প্রথমবারের মতো দেশে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে সম্পূর্ণ অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে, যা পূর্বে বোর্ডভিত্তিক আলাদা প্রশ্নে অনুষ্ঠিত হত।
ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এসএম কামাল উদ্দিন হায়দার বলেছেন, ৯টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত এ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরীক্ষাসংক্রান্ত একটি পরিসংখ্যানে দেখা গেছে, ৯টি সাধারণ বোর্ডে ১ হাজার ৬২০টি কেন্দ্রে ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন পরীক্ষায় অংশ নিয়েছেন।
১৭ হাজার ২৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন, যা মোট পরীক্ষার্থীর মাত্র ২ শতাংশ। এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে ৪৬০টি কেন্দ্রে ৮০ হাজার ৬৫৩ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে ৮০ হাজার ৬০৩ জন পরীক্ষার্থীও প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, প্রথম দিনে সার্বিক পরীক্ষার পরিবেশ ছিল সন্তোষজনক। তবে অসদুপায় অবলম্বনের জন্য ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু দায়িত্ব অবহেলার কারণে এদিন কোনো পরিদর্শক বহিষ্কার হয়নি।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা নকলমুক্ত ও স্বচ্ছ রাখতে এবার একটি কেন্দ্রীয় ‘সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেল’ খোলা হয়েছে। এই সেলের মাধ্যমে ঢাকার কন্ট্রোল রুম থেকে দেশের যেকোনো প্রান্তের কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রে পুলিশ কর্মকর্তাদের ‘বডি ওর্ন ক্যামেরা’ বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রে যানজট এড়াতে পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ নিশ্চিত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশ্নপত্র সুরক্ষায় সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্ন ছড়িয়ে পড়া কিংবা ফাঁসের প্রচেষ্টা রুখতে সাইবার টিম সার্বক্ষণিক কাজ করছে।
মোট ৭৭টি বিষয়ে ২১ দিনব্যাপী এই পরীক্ষার লিখিত অংশ আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে, পরে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে। পরীক্ষা না থাকার দিনগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) প্রথম দিনে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৯৭ দশমিক ৭৯ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এদিন কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের সূত্রে জানা যায়, এবারের বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১ লাখ ১৩ হাজার ৯৮ জন। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১০ হাজার ৬০১ জন এবং অনুপস্থিত ছিল ২ হাজার ৪৯৭ জন পরীক্ষার্থী।
বোর্ডের কর্মকর্তারা জানান, সব পরীক্ষণ কেন্দ্রেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নপত্র বিতরণ, পরীক্ষা গ্রহণ এবং শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের জটিলতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। প্রথম দিনে পরীক্ষায় কাউকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কারও করা হয়নি।
এ বছর রাজশাহী বিভাগের আট জেলার ২০৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় সর্বোচ্চ ৪৩টি এবং জয়পুরহাট জেলায় সর্বনিম্ন ১২টি কেন্দ্র রয়েছে।
শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা আশাবাদী, আগামী পরীক্ষাগুলোও একইভাবে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো, যিনি হাঁটুর ইনজুরি কাটিয়ে মাঠে নামার জন্য প্রস্তুতি নিয়েছেন। ইতিমধ্যে জাতীয় দলের সাথে অনুশীলনেও অংশগ্রহণ করেছেন তিনি।
আগামী শনিবার কেপ ভার্ডের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব ৩২-এর ম্যাচে অংশগ্রহণে তিনি প্রস্তুত রয়েছেন। এই তথ্য ইএসপিএন নিশ্চিত করেছে।
বুধবার কানসাস সিটিতে আর্জেন্টিনার অনুশীলন সেশনে রোমেরো ঘাম ঝড়িয়েছেন।
গত ২২ জুন গ্রুপ পর্বে আস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে তিনি হাঁটুতে চোট পান। স্ক্যান করার পর আর্জেন্টিনার মেডিকেল দল জানায় যে চোটটি গুরুতর নয়। যদিও হাঁটুতে ফোলা ভাব দেখা দিয়েছে কিন্তু এটি বড় কোন সমস্যা নয়।
সর্তকতার নিমিত্তে আর্জেন্টিনা জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোমেরোকে নিয়ে কোন ঝুঁকি নেয়নি। ৩-১ গোলে জয়ী ম্যাচে বিশ্রামে ছিলেন রোমেরো।
কেপ ভার্ডের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি হিসেবে গতকাল রাতে সন্ধ্যায় মায়ামির ফোর্ট লডারডেল এসে পৌঁছেছে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। আজ বর্তমান চ্যাম্পিয়নরা ইন্টার মায়ামির ট্রেনিং সেন্টারে অনুশীলন করবে।
গ্রুপ 'জে'-তে তিনটি ম্যাচের সবগুলোতেই জয়ী হয়ে শেষ ৩২’এ জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে তারা মোট আটটি গোল করেছে, যার মধ্যে ছয়টি গোলই করেছেন মেসি।
আর্জেন্টিনা আগামী ৪ জুলাই ভোর ৪টায় শেষ ৩২’র ম্যাচে কেপ ভার্ডের মুখোমুখি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ