প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) প্রথম দিনে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৯৭ দশমিক ৭৯ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এদিন কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের সূত্রে জানা যায়, এবারের বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১ লাখ ১৩ হাজার ৯৮ জন। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১০ হাজার ৬০১ জন এবং অনুপস্থিত ছিল ২ হাজার ৪৯৭ জন পরীক্ষার্থী।
বোর্ডের কর্মকর্তারা জানান, সব পরীক্ষণ কেন্দ্রেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নপত্র বিতরণ, পরীক্ষা গ্রহণ এবং শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের জটিলতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। প্রথম দিনে পরীক্ষায় কাউকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কারও করা হয়নি।
এ বছর রাজশাহী বিভাগের আট জেলার ২০৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় সর্বোচ্চ ৪৩টি এবং জয়পুরহাট জেলায় সর্বনিম্ন ১২টি কেন্দ্র রয়েছে।
শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা আশাবাদী, আগামী পরীক্ষাগুলোও একইভাবে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন