ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সংসদের তৃতীয় অধিবেশন শুরু


সংসদের তৃতীয় অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশনটি শুরু হয়।

এর আগে, গত ১৫ জুলাই চলতি সংসদের বাজেট অধিবেশন শেষ হয়েছিল। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে, ৬০ দিনের মধ্যে অধিবেশন বসানোর প্রয়োজন রয়েছে। সেই অনুযায়ী, রাষ্ট্রপতি ইতোমধ্যে অধিবেশন আহ্বান করেছেন।

আরও পড়ুন: নাহিদ ইসলাম: আইজিপির দায়িত্ব থেকে দ্রুত সরে যাওয়া উচিত

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি জানিয়েছেন, অধিবেশনটি ৫, ৭ বা ১০ দিনের সংক্ষিপ্ত হতে পারে। তবে প্রয়োজন হলে মেয়াদ বাড়ানোর ব্যবস্থা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক পরিমণ্ডলে কোর অব মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


আন্তর্জাতিক পরিমণ্ডলে কোর অব মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা সেনাপ্রধানের

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আন্তর্জাতিক পরিমণ্ডলে কোর অব মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি কোরের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, আজ কোর অব মিলিটারি পুলিশ বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ সাভারের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল (সিএমপিসিঅ্যান্ডএস) এবং রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) ডিপোতে পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান।

আইএসপিআর জানায়, কোর অব মিলিটারি পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত অধিনায়কগণ ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোর অব মিলিটারি পুলিশের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এ কোরের অবদানের কথা উল্লেখ করেন।

পরবর্তীতে, আরভিঅ্যান্ডএফ কোরের ৪র্থ বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত অধিনায়কগণ ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। তিনি আরভিঅ্যান্ডএফ কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশের সেবায় এ কোরের অবদানের কথা উল্লেখ করেন। সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে এ কোরের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে তিনি প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন এবং ফার্মসমূহের উৎপাদন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানসমূহে মিলিটারি পুলিশের কর্নেল কমান্ড্যান্ট ও কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ, ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, কর্নেল কমান্ড্যান্ট, আরভিঅ্যান্ডএফসি ও কমান্ড্যান্ট, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া, সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট কোরসমূহের অধিনায়ক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মীরসরাইয়ে সাংবাদিককে অপহরণ ও জিম্মি করে মুক্তিপণ দাবি: পুলিশি অভিযানে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী চট্টগ্রাম

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


মীরসরাইয়ে সাংবাদিককে অপহরণ ও জিম্মি করে মুক্তিপণ দাবি: পুলিশি অভিযানে উদ্ধার

চট্টগ্রামের মিরসরাই সদর এলাকায় একটি মোবাইল দোকানে সাংবাদিককে জিম্মি করে জোরপূর্বক অর্থ ছিনতাই, মুক্তিপণ দাবি এবং প্রাণনাশের হুমকি দিয়ে ভিডিও রেকর্ড করানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে স্থানীয় এক সশস্ত্র সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। পরবর্তীতে মিরসরাই থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভুক্তভোগী সাংবাদিককে উদ্ধার করেছে।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, (২৫ আগষ্ট) মিরসরাই সদরের ‘অপু টেলিকম’ দোকানে অবস্থানকালে চিহ্নিত সন্ত্রাসী নজরুল ইসলাম মামুন, মহিলা দলের নাসরিন সুলতানা ও তার মেয়ে লামিয়া আফরোজের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী ও ক্যাডার বাহিনী মাইটিভির মীরসরাই প্রতিনিধি ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে অস্ত্রের মুখে অপহরণ করে এবং জিম্মি অবস্থায় তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা কেড়ে নেয়। এছাড়া তার ব্যবহৃত ‘মাইটিভি’র অফিসিয়াল প্রেস কার্ড ছিনিয়ে নিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয়।
অভিযোগ রয়েছে, সন্ত্রাসীরা ভুক্তভোগীকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক তাদের শিখিয়ে দেওয়া বক্তব্য ভিডিও রেকর্ড করায়। এসময় তার কাছে মোটা অঙ্কের (৫ লাখ টাকা) চাঁদা দাবি করা হয়।
পরবর্তীতে ঘটনার খবর পেয়ে মিরসরাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে উদ্ধার করে।

ভুক্তভোগী সাংবাদিক জানান, ঘটনার পরপরই ‘Mirsarai News Desk’ নামক একটি ফেসবুক আইডি থেকে সন্ত্রাসীদের ধারণ করা ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়। ভিডিওর উৎস ও সময় বিবেচনায় উক্ত ফেসবুক পেজ/আইডি পরিচালনাভিত্তিক চক্রের সাথে হামলার মূল পরিকল্পনাকারীদের প্রত্যক্ষ যোগাযোগের স্পষ্ট প্রমাণ মেলে।
সশস্ত্র এই চক্রটির দৃষ্টান্তমূলক শাস্তি ও ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও কর্মরত সাংবাদিকবৃন্দ। দ্রুত পদক্ষেপ নিয়ে জীবন রক্ষায় এগিয়ে আসায় মিরসরাই থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা
 
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং স্থানীয় জনগণের বিভিন্ন দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)-এর আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় সভাটির আয়োজন করা হয়।
 
সভায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মাওলানা দিনার মিনহাজ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্যরা অংশগ্রহণ করেন।
 
সভায় স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত দাবি তুলে ধরেন অ্যাক্টিভিস্টা প্রতিনিধি মারুফ শেখ, সীমা খাতুন ও শিমু শেখ। কৃষক কার্ড প্রাপ্তিসহ কৃষকদের বিভিন্ন দাবি তুলে ধরেন নারী সংগঠনের প্রতিনিধি হালালী খাতুন, কল্যাণী রানী ও কামরুন্নাহার।
 
এ সময় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডা. ফেরদৌসী খাতুন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. হাফিজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরিন, সহকারী প্রোগ্রামার রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজ উদ দৌলা এবং উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যরা।
 
উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প কর্মকর্তা ঝরনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ‘তারুণ্যের স্বপ্ন ও সামাজিক নিরীক্ষা’ বিষয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো. রবিউল ইসলাম।
 
উপস্থাপিত জরিপের তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—নদীভাঙন কবলিত এলাকায় ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ এবং ধরলা নদী ড্রেজিংয়ের মাধ্যমে পানিপ্রবাহ সচল রাখা; অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য বাজেট প্রণয়ন; নারীবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুবকদের অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা।
 
এ ছাড়া ভাঙা রাস্তাঘাট মেরামত ও কাঁচা রাস্তা পাকাকরণ, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, যুবকদের জন্য সবুজ কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণের ব্যবস্থা, সব শিশুর জন্য শিক্ষা ও প্রযুক্তির সুযোগ নিশ্চিত করা এবং বেকার যুবকদের ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনে প্রশিক্ষণ দেওয়ার দাবি জানানো হয়।
 
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও সম্প্রসারণের বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।
 
সভায় উপস্থিত সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও দায়িত্বশীল প্রতিনিধিরা উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টার মধ্যে হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু ঘটেছে। একই সময়ের মধ্যে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১০৩১ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৫৬ জন। এছাড়া, গত ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ ৫৩ হাজার ৬৯২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৫ জন। এবং একই সময়ের মধ্যে, গত ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮ হাজার ৭২৬ জন।

এই সময়ের মধ্যে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩৪ হাজার ৪৩৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ২৯ হাজার ৪৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৮৫৬ জন শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু ঘটেনি এবং গত ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%