ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্যসচিব তালহা


কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্যসচিব তালহা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা আহ্বায়ক (আংশিক) কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জান্নাতুল ফেরদৌস টনি, সদস্য সচিব হয়েছেন সুলতান মারুফ তালহা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন সামসুল আরেফিন স্ট্যালিন।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার সন্ধ্যায় এ কমিটি প্রকাশ করা হয়। জান্নাতুল ফেরদৌস টনি জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এছাড়া কুষ্টিয়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন মো. আব্দুল হালিম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মো. সাজেদুর রহমান (বিপুল), যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. গোলাম আজম (জুলিয়ান), আব্দুল মান্নান এবং মো. হেলাল উদ্দিন শেখ। যুগ্ম সদস্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন শরীফুল ইসলাম সবুজ এবং খন্দকার মফিজুর রহমান (শাহীন)।

আরও পড়ুন: কাউখালীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ৫ শতাধিক চারা বিতরণ ও রোপণ

কুষ্টিয়া জেলা এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব লাভ করেছেন নাজমুল হোসেন মিরাজ এবং হাসিবুর রহমান। জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসরিন আক্তার, যিনি জুলাই শহীদ তৌহিদুর রহমান রানার স্ত্রী।

এনসিপির গঠন করা এই কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদিত হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৫ এম


১১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ইতিহাস আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। অতীতে তাকালে দেখা যায় পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা।

আজ ১১ আগস্ট ২০২৬ (মঙ্গলবার)। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৬৮৩ - মুসলমানরা সমরখন্দ বিজয় লাভ করে।

১৭৮০ - বার্বাডোজে হারিকেন শুরু হয়।

১৮১০ - আজোরে ভয়াবহ ভূমিকম্পে সাও মিগুয়েল গ্রাম তলিয়ে যায়।

১৮৮৮ - বন্ধ হয়ে যায় ক্যালিফোর্নিয়া থিয়েটার।

১৯০৮ - দেশপ্রেমিক ও বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর হয়।

১৯০৯ - রেডিওর বিপদ বার্তা বা এস ও এসের ব্যবহার শুরু হয়।

১৯১৪ - জন রে অ্যানিমেশন পেটেন্ট করেন।

১৯২২ - বাংলাদেশের জাতীয় কবি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ধূমকেতু পত্রিকা প্রকাশিত হয়।

১৯২৯ - ইরাক ও পারস্য শান্তিচুক্তি করে।

১৯২৯ - রাশিয়া ও চীনের সীমান্তে যুদ্ধ শুরু হয়।

১৯৫২ - মানসিক অসুস্থতার জন্য জর্ডানের বাদশাহ তালাল সিংহাসনচ্যুত হন।

১৮৮৪ - টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার ম্যাকডোনেল।

১৯৮৬ - এশিয়ার জনসংখ্যা ৩০০ কোটি পূর্ণ হয়।

২০০৪ - পাকিস্তান পরমাণু বিস্তার রোধ না করলে দেশটির ওপর মার্কিন কংগ্রেসের নিষেধাজ্ঞা প্রস্তাব গ্রহণের আহ্বান করা হয়।

 

২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ৪০০ মিটার ফ্রিস্টাইল শেষ হয়। একই দিনে মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।

 

জন্ম

 

১৭৩৭ - ইংরেজ ভাস্কর জোসেফ নোলেকেনস জন্মগ্রহণ করেন।

 

১৮৫৮ - নোবেলজয়ী ওলন্দাজ চিকিৎসক ক্রিস্টিয়ান আইকমান জন্মগ্রহণ করেন।

 

১৮৭০ - ইংরেজ ক্রিকেটার টম রিচার্ডসন জন্মগ্রহণ করেন।

 

১৯০৮ - পুলিনবিহারী সেন খ্যাতনামা বাঙালি রবীন্দ্রবিশারদ জন্মগ্রহণ করেন।

 

১৯১১ - সাংবাদিক প্রেম ভাটিয়ার জন্মগ্রহণ করেন।

 

১৯২৯ - খ্যাতনামা সংগীতশিল্পী ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

 

১৯৩১ - ভারতীয় বাঙালি সংগীতশিল্পী ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

 

১৯৩৭ - বাংলাদেশের প্রখ্যাত ব্যারিস্টার, শিক্ষক, মানবাধিকারকর্মী সালমা সোবহান জন্মগ্রহণ করেন।

 

১৯৩৮ - শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কারে সম্মানিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় পদার্থবিজ্ঞানী চঞ্চল কুমার মজুমদার জন্মগ্রহণ করেন।

 

১৯৬৫ - মার্কিন অভিনেত্রী ও প্রযোজক ভায়োলা ডেভিস জন্মগ্রহণ করেন।

 

১৯৭০ - ইতালীয় ফুটবলার জিয়ানলুকা পেসোত্তো জন্মগ্রহণ করেন।

 

১৯৮৩ - অস্ট্রেলীয় অভিনেতা ক্রিস হেমসওর্থ জন্মগ্রহণ করেন।

 

মৃত্যু

 

 

১৯৩৫ - কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বেসরকারি উপাচার্য স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী মৃত্যুবরণ করেন।

 

১৯৫৫ - বাঙালি সাহিত্যিক অমলেন্দু দাশগুপ্ত মারা যান।

 

১৯৭০ - ভারতের মহারাষ্ট্রের একজন নৃবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ এবং লেখক ইরাবতী কার্বে মৃত্যু হয়। 

 

১৯৭২ - নোবেজয়ী আফ্রিকান-মার্কিন অণুজীব বিজ্ঞানী ম্যাক্স থিলাবের মৃত্যু হয়।

 

১৯৯৫ - মার্কিন গণিতবিদ এবং যুক্তিবিদ আলোন্‌জো চার্চের মৃত্যু হয়।

 

২০০৪ - বাংলাদেশি লেখক ও ভাষাবিদ হুমায়ুন আজাদ মৃত্যুবরণ করেন।

 

২০১৮ - ভারতীয়-নেপালীয় বংশোদ্ভূত ত্রিনিদাদীয় সাহিত্যিক বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল মারা যান। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার আলো ছড়াচ্ছে টিপার বাজার মডার্ন স্কুল মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধে শিক্ষার্থী গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জামিরুল হক সুজন লালমনিরহাট প্রতিনিধি

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৭ এম


শিক্ষার আলো ছড়াচ্ছে টিপার বাজার মডার্ন স্কুল মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধে শিক্ষার্থী গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠান

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপার বাজার এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে টিপার বাজার মডার্ন স্কুল। স্থানীয় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও উৎসাহিত করা হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সম্মিলিত সহযোগিতায় বিদ্যালয়টিকে আরও এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি।”

স্থানীয় অভিভাবকরা জানান, নিজ এলাকার কাছাকাছি একটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে তাদের অনেক সুবিধা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ও কার্যক্রম আরও সম্প্রসারিত হলে এলাকার শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করবে বলে তারা আশাবাদী।

স্থানীয়দের প্রত্যাশা, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা অব্যাহত থাকলে টিপার বাজার মডার্ন স্কুল ভবিষ্যতে আদিতমারী উপজেলার একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩১ এম


মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

রাজধানীতে কেনাকাটার প্রয়োজনীয়তা অনেকেরই থাকে। তাই বলাই বাহুল্য, শহরের বিভিন্ন স্থানে যাওয়া হয় প্রতিনিয়ত। তবে, রাজধানীর কোন মার্কেটে যাওয়ার আগে আপনার নিশ্চিত হওয়া প্রয়োজন যে, ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিন সম্পর্কে আপনি অবহিত আছেন। যদি আপনি তা জেনে না রাখেন, তাহলে বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা থাকে।

তাহলে দেখে নিন, মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকার শপিংমল ও মার্কেট বন্ধ থাকবে।

কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কাওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

এছাড়া, বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চিড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কাওয়ান বাজার ডিআইটি মার্কেট, এবং অর্কিড প্লাজা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ কোথায় কী?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৬ এম


আজ কোথায় কী?

দেশের বিভিন্ন দফতর, সংস্থা, রাজনৈতিক দল এবং অনেক সংগঠন প্রতিদিন বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।

মঙ্গলবার (১১ আগস্ট) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, সে সম্পর্কে দিনের শুরুতেই জানতে পারবেন।

সকাল সাড়ে ৯টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৬ নম্বর ওয়ার্ডের এসটিএস থেকে গেন্ডারিয়া থানা পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

সকাল ১১টা ২০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় স্ট্রেইন থেকে উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (H9N2) ও গোট পক্স ভ্যাকসিন সিড প্রাণিসম্পদ অধিদফতরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। এ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত থাকবেন।

বিকেল সাড়ে ২টায় কামরাঙ্গীরচর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ডিএসসিসির ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডে বিশেষ মশক নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%