ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষার আলো ছড়াচ্ছে টিপার বাজার মডার্ন স্কুল মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধে শিক্ষার্থী গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠান


শিক্ষার আলো ছড়াচ্ছে টিপার বাজার মডার্ন স্কুল মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধে শিক্ষার্থী গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠান

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপার বাজার এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে টিপার বাজার মডার্ন স্কুল। স্থানীয় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও উৎসাহিত করা হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সম্মিলিত সহযোগিতায় বিদ্যালয়টিকে আরও এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি।”

আরও পড়ুন: মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজনের

স্থানীয় অভিভাবকরা জানান, নিজ এলাকার কাছাকাছি একটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে তাদের অনেক সুবিধা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ও কার্যক্রম আরও সম্প্রসারিত হলে এলাকার শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করবে বলে তারা আশাবাদী।

স্থানীয়দের প্রত্যাশা, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা অব্যাহত থাকলে টিপার বাজার মডার্ন স্কুল ভবিষ্যতে আদিতমারী উপজেলার একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩১ এম


মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

রাজধানীতে কেনাকাটার প্রয়োজনীয়তা অনেকেরই থাকে। তাই বলাই বাহুল্য, শহরের বিভিন্ন স্থানে যাওয়া হয় প্রতিনিয়ত। তবে, রাজধানীর কোন মার্কেটে যাওয়ার আগে আপনার নিশ্চিত হওয়া প্রয়োজন যে, ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিন সম্পর্কে আপনি অবহিত আছেন। যদি আপনি তা জেনে না রাখেন, তাহলে বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা থাকে।

তাহলে দেখে নিন, মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকার শপিংমল ও মার্কেট বন্ধ থাকবে।

কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কাওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

এছাড়া, বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চিড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কাওয়ান বাজার ডিআইটি মার্কেট, এবং অর্কিড প্লাজা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ কোথায় কী?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৬ এম


আজ কোথায় কী?

দেশের বিভিন্ন দফতর, সংস্থা, রাজনৈতিক দল এবং অনেক সংগঠন প্রতিদিন বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।

মঙ্গলবার (১১ আগস্ট) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, সে সম্পর্কে দিনের শুরুতেই জানতে পারবেন।

সকাল সাড়ে ৯টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৬ নম্বর ওয়ার্ডের এসটিএস থেকে গেন্ডারিয়া থানা পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

সকাল ১১টা ২০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় স্ট্রেইন থেকে উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (H9N2) ও গোট পক্স ভ্যাকসিন সিড প্রাণিসম্পদ অধিদফতরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। এ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত থাকবেন।

বিকেল সাড়ে ২টায় কামরাঙ্গীরচর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ডিএসসিসির ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডে বিশেষ মশক নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরও বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪২ এম


আরও বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯৬১ দশমিক ৯৫ মিলিয়ন বা ৩৬ দশমিক ৯৬ বিলিয়ন ডলারে। এই তথ্যটি কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য প্রদান করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯৬১ দশমিক ৯৫ মিলিয়ন ডলার। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ১৪৫ দশমিক ৯২ মিলিয়ন মার্কিন ডলারে।

এর আগের দিন, গত ৯ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ হাজার ৮৬৬ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ৪৯ দশমিক ৬৬ মিলিয়ন ডলার।

নিট রিজার্ভকে গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। যদি মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করা হয়, তবে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ জানা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমানতের সুদে কর কাটায় ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৪ এম


আমানতের সুদে কর কাটায় ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা

কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের আমানতের বিপরীতে দেয়া সুদ বা মুনাফা থেকে নির্ধারিত হারে উৎসে কর (টিডিএস) কাটতে ব্যাংকগুলোকে সতর্ক করে দিয়েছে। একই সঙ্গে, কাটা এই কর নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-১ এ সোমবার (১০ আগস্ট) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন ব্যাংকের আমানতের সুদ বা মুনাফা পরিশোধের সময় সঠিক হারে উৎসে কর কর্তন এবং তা যথাসময়ে সরকারি কোষাগারে জমা দেয়ার ক্ষেত্রে অনিয়ম ও ত্রুটির ঘটনা প্রকাশ পায়। এসব কারণে পরবর্তীতে কর সমন্বয় এবং নিরীক্ষার সময় জটিলতা দেখা দিচ্ছে। এছাড়াও নির্ধারিত হারে কর কর্তন না করার ফলে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ১০২ ধারা অনুযায়ী, সঞ্চয়ী, স্থায়ী, মেয়াদি অথবা অন্য যে কোনো ধরনের আমানতের বিপরীতে পরিশোধিত সুদ বা মুনাফা থেকে গ্রাহকের ধরনের ওপর ভিত্তি করে উপযোগী হারে উৎসে কর কর্তন করা আবশ্যক। উপরন্তু, আয়কর আইন, ২০২৩-এর ১৪২ ধারা অনুযায়ী, যদি কোনো গ্রাহক রিটার্ন দাখিলের প্রমাণপত্র বা পিএসআর (প্রুফ অব সাবমিশন অব রিটার্ন) সাপেক্ষে দাখিল করতে ব্যর্থ হয়, তাহলে স্বাভাবিক হারের চেয়ে ৫০ শতাংশ বেশি হারে উৎসে কর কর্তন বা সংগ্রহ করা উচিত।

কেন্দ্রীয় ব্যাংক উৎসে কর সরকারি কোষাগারে জমা দেয়ার সময়সীমা সম্পর্কে স্পষ্ট নির্দেশনা প্রদান করেছে। উৎসে কর বিধিমালা, ২০২৩ অনুযায়ী, জুলাই থেকে মে মাস পর্যন্ত যদি কোনো মাসে কর কাটা হয়, তাহলে ওই মাসের শেষ হওয়ার পরবর্তী দুই সপ্তাহের মধ্যেই তা সরকারি কোষাগারে জমা দিতে হবে। জুন মাসের ১ থেকে ২০ তারিখের মধ্যে কর কর্তন বা সংগ্রহ করা হলে, পরবর্তী সাত দিনের মধ্যে তা জমা দেওয়ার প্রয়োজন হবে। আর জুনের ২১ তারিখ থেকে মাসের শেষ দিন পর্যন্ত যদি কর কাটা হয়, তাহলে পরের দিন সরকারি কোষাগারে জমা দিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংক কর্তৃক কাটা উৎসে কর নির্ধারিত সময়ের পর কোনোভাবেই জেনারেল লেজার বা অন্য কোনো হিসাবের মধ্যে আটকে রাখা যাবে না। সরকারের ইউটিলিটির সময়সীমার মধ্যেই অর্থ জমা দিতে হবে। একই সঙ্গে, উৎসে কর কর্তনের সমস্ত তথ্য যথাযথভাবে সংরক্ষণ, প্রয়োজনীয় বিবরণী প্রস্তুত এবং চালানের কপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

আয়কর আইন, ২০২৩ এবং উৎসে কর বিধিমালা, ২০২৩-এর অন্যান্য প্রযোজ্য বিধানগুলো যথাযথভাবে অনুসরণ করা বাধ্যতামূলক। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার অধীন এই নির্দেশনা প্রদান করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%