ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

মতলবে খাল খনন শেষে ২০ লাখ টাকা কোষাগারে ফেরত দিল ইউএনও


মতলবে খাল খনন শেষে ২০ লাখ টাকা কোষাগারে ফেরত দিল ইউএনও

চাঁদপুরের মতলব উত্তরে খাল খননের কার্যক্রম সম্পন্ন করার পর বরাদ্দের অব্যবহৃত ২০ লাখ ১৮ হাজার ৫৮৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ।

জানা যায়, মতলব উত্তর উপজেলার পানি নিস্কাশনের খাল পুনঃখনন কাজের জন্য মুন্সিরকান্দি-লবাইরকান্দি ব্রিজ থেকে ব্রাহ্মণচক কলসভাঙ্গা ব্রিজ পর্যন্ত ৩.৫ কিলোমিটার খাল খননের জন্য সরকারের পক্ষ থেকে ১ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৩২ টাকা বরাদ্দ দেওয়া হয়। খাল খনন কাজ সম্পন্ন হওয়ার পর ২০ লাখ ১৮ হাজার ৫৮৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়। ওই বরাদ্দের অব্যবহৃত টাকা ফেরত দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার পদক্ষেপের মাধ্যমে প্রশাসনিক স্বচ্ছতা এবং সরকারি অর্থের সঠিক ব্যবহারের একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছে, যার জন্য স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজ কর্তৃক প্রশংসা করা হচ্ছে।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, প্রকল্প বাস্তবায়নের পরে উদ্বৃত্ত নগদ টাকা কোষাগারে ফেরত দেওয়ার এই ঘটনা বিরল। খাল খননের ফলে কৃষিজমিতে সেচ ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং বর্ষার পানি নিষ্কাশন সহজ হবে। এছাড়া, স্থানীয় কৃষি উৎপাদন বাড়ানোর ক্ষেত্রেও এই প্রকল্প ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা করা হচ্ছে। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেছেন, "সরকারি অর্থ মানেই জনগণের আমানত। সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা হলে নির্ধারিত বাজেটের মধ্যে সাশ্রয়ীভাবে মানসম্মত কাজ সম্পন্ন করা সম্ভব। আমরা সেই চেষ্টাই করেছি। জনগণের টাকা জনগণের কাছে এবং রাষ্ট্রীয় তহবিলেই ফিরে গেছে।"

আরও পড়ুন: সরকারি নির্দেশনা ও হাইকোর্টের আদেশ উপেক্ষার অভিযোগ: মানিকগঞ্জ-টাঙ্গাইলে স্কুল-কলেজের মাঠে মেলা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্ণীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৭ এম


লক্ষ্ণীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

লক্ষ্ণীপুরের এনএসআই এর তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং প্যাথলজিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। সোমবার দুপুরে এই অভিযানে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করার দায়ে মিলেনিয়াম হাসপাতালকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এছাড়া আবাসিক ভবনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য, নিবন্ধনবিহীন ডেঙ্গু পরীক্ষার কিট সংরক্ষণ এবং পুরোনো এক্স-রে মেশিন ব্যবহার করে পরীক্ষা পরিচালনার দায়ে ট্রাস্ট মেডিকেল সার্ভিসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার জানিয়েছেন, অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুর কলেজে কম্পিউটার কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১২:১০ এম


চাঁদপুর কলেজে কম্পিউটার কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত

আজ ০৩/০৮/২০২৬ খ্রি. সোমবার চাঁদপুর সরকারি মহিলা কলেজ, চাঁদপুর এর সিইডিপি-আইডিজি কম্পিউটার ল্যাবে তিন মাস ব্যাপী কম্পিউটার কোর্সের ৮ম ও ৯ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোর্স সমন্বয়ক এবং ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মাসুদ হোসেন এর সভাপতিত্বে উক্ত উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অত্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ এনামুল হক, পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জীবন কানাই সাহা প্রমুখ।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, “দক্ষ মানব সম্পদ তৈরি শিক্ষার মূল উদ্দেশ্য। আর কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে তোমরা দক্ষ মানব সম্পদে পরিনত হবে। এই দক্ষতা তোমরা দেশের উন্নয়নে প্রয়োগ করে জাতির সমৃদ্ধিতে ভূমিকা রাখবে।” উক্ত প্রশিক্ষণ কোর্সে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে এবং শিক্ষকের দায়িত্ব পালন করবেন মুহাম্মদ কাইয়ুম ইসলাম ও ফাতেমা আক্তার।

ওরিয়েন্টেশনে অন্ষ্ঠুানে প্রশিক্ষণার্থীদের মাঝে বক্তব্য রাখছেন অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান, উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সাথে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে অস্ত্র-গুলিসহ জিসান গ্রুপের তিন সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৪ এম


রাজধানীতে অস্ত্র-গুলিসহ জিসান গ্রুপের তিন সদস্য গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি এবং দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী চক্র জিসান গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া তিনজন খিলগাঁও, গোড়ান এবং মালিবাগ এলাকায় সক্রিয় ছিল বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা মোবাইল ফোনের পরিবর্তে ওয়াকিটকির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করতে থাকে।

গ্রেপ্তার করা তিনজন হলেন স্বাধীন আহমেদ রনি, সাজ্জাদ হোসেন সোহাগ এবং মেহেদী হাসান। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, তিনটি ওয়াকিটকি সেট এবং অন্যান্য দেশীয় অস্ত্র।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর শাহজাহানপুরে র‌্যাব-৩-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৩-এর পরিচালক লে. কর্নেল ফায়েজুল আরেফীন।

তিনি সাংবাদিকদের কাছে জানান, খিলগাঁও গভর্নমেন্ট কলোনি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি টাউন হল সভা অনুষ্ঠিত হয়। র‌্যাব ও জনগণের মধ্যে আস্থা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ওই সভায় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কথিত মাদক কারবারি স্বাধীন আহমেদ রনির অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে সক্ষম হয় র‌্যাব।

পরে মালিবাগ এলাকায় রনির ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি চাইনিজ চাপাতি, একটি সুইচ গিয়ার, তিনটি ওয়াকিটকি সেট এবং দুটি ওয়াকিটকির চার্জার জব্দ করা হয়েছে।

লে. কর্নেল ফায়েজুল আরেফীন জানান, এরপর পৃথক একটি অভিযান চালিয়ে মো. সাজ্জাদ হোসেন সোহাগ এবং মো. মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ৭ দশমিক ৬৫ মিলিমিটার বোরের তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন এবং ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামগতিতে মেঘনায় গোসল করতে গিয়ে নিখোঁজ ব্যবসায়ী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৮ এম


রামগতিতে মেঘনায় গোসল করতে গিয়ে নিখোঁজ ব্যবসায়ী

লক্ষ্ণীপুরের রামগতিতে, মেঘনা নদীতে গোসল করতে গিয়ে মনির হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।

এই ঘটনা সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার আলেকজান্ডার আসল পাড়া লঞ্চঘাট এলাকায় ঘটে। মনির হোসেন ওই এলাকার আবদুর রহিমের ছেলে। তিনি আ’লেকজান্ডার বাজারে টুপির ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মনির নদীতে গোসল করতে নামার পর হঠাৎ করে পানির স্রোতে তলিয়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করে। কিন্তু কোনো সন্ধান মেলেনি। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজের খবর পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাদের ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার অভিযান শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%