ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীতে অস্ত্র-গুলিসহ জিসান গ্রুপের তিন সদস্য গ্রেপ্তার


রাজধানীতে অস্ত্র-গুলিসহ জিসান গ্রুপের তিন সদস্য গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি এবং দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী চক্র জিসান গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া তিনজন খিলগাঁও, গোড়ান এবং মালিবাগ এলাকায় সক্রিয় ছিল বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা মোবাইল ফোনের পরিবর্তে ওয়াকিটকির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করতে থাকে।

গ্রেপ্তার করা তিনজন হলেন স্বাধীন আহমেদ রনি, সাজ্জাদ হোসেন সোহাগ এবং মেহেদী হাসান। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, তিনটি ওয়াকিটকি সেট এবং অন্যান্য দেশীয় অস্ত্র।

আরও পড়ুন: বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তাপ সৃষ্টি

সোমবার (৩ আগস্ট) রাজধানীর শাহজাহানপুরে র‌্যাব-৩-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৩-এর পরিচালক লে. কর্নেল ফায়েজুল আরেফীন।

তিনি সাংবাদিকদের কাছে জানান, খিলগাঁও গভর্নমেন্ট কলোনি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি টাউন হল সভা অনুষ্ঠিত হয়। র‌্যাব ও জনগণের মধ্যে আস্থা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ওই সভায় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কথিত মাদক কারবারি স্বাধীন আহমেদ রনির অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে সক্ষম হয় র‌্যাব।

পরে মালিবাগ এলাকায় রনির ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি চাইনিজ চাপাতি, একটি সুইচ গিয়ার, তিনটি ওয়াকিটকি সেট এবং দুটি ওয়াকিটকির চার্জার জব্দ করা হয়েছে।

লে. কর্নেল ফায়েজুল আরেফীন জানান, এরপর পৃথক একটি অভিযান চালিয়ে মো. সাজ্জাদ হোসেন সোহাগ এবং মো. মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ৭ দশমিক ৬৫ মিলিমিটার বোরের তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন এবং ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে : নাহিদ ইসলাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামগতিতে মেঘনায় গোসল করতে গিয়ে নিখোঁজ ব্যবসায়ী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৮ এম


রামগতিতে মেঘনায় গোসল করতে গিয়ে নিখোঁজ ব্যবসায়ী

লক্ষ্ণীপুরের রামগতিতে, মেঘনা নদীতে গোসল করতে গিয়ে মনির হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।

এই ঘটনা সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার আলেকজান্ডার আসল পাড়া লঞ্চঘাট এলাকায় ঘটে। মনির হোসেন ওই এলাকার আবদুর রহিমের ছেলে। তিনি আ’লেকজান্ডার বাজারে টুপির ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মনির নদীতে গোসল করতে নামার পর হঠাৎ করে পানির স্রোতে তলিয়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করে। কিন্তু কোনো সন্ধান মেলেনি। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজের খবর পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাদের ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার অভিযান শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্ডারওয়্যারের ভেতরে ৩ কোটি টাকার সোনা,, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১২:২০ এম


আন্ডারওয়্যারের ভেতরে ৩ কোটি টাকার সোনা,, অতঃপর...

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর অন্তর্বাস থেকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইডি) প্রায় দেড় কেজি সোনা জব্দ করেছে। উদ্ধার হওয়া এই সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আটক যাত্রীর নাম মোহাম্মদ তুসার, যিনি দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইট দ্বারা শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদ পাওয়ার ভিত্তিতে দুবাই থেকে আসা ওই যাত্রীকে শুরু থেকেই গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। বিমানটি বিমানবন্দরে অবতরণের পর কাস্টমস গোয়েন্দা ও বিভিন্ন সংস্থার সমন্বয়ে যৌথ নজরদারি চালানো হয়। পরে যাত্রীর অন্তর্বাসের মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকানো সোনার পেস্ট ও গহনা উদ্ধার করা হয়।

এ সময় উদ্ধার করা হয় ১ হাজার ৪০০ গ্রামের সোনার পেস্ট, ৫টি সোনার চুড়ি, যার মোট ওজন প্রায় ১ হাজার ৫০০ গ্রাম। তল্লাশির সময় যাত্রীর পাসপোর্ট, একটি মোবাইল ফোন এবং বোর্ডিং পাসও জব্দ করা হয়েছে। এ ঘটনার পর আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে, এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-কোরিয়া বাণিজ্য সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে সিইপিএ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৪ এম


বাংলাদেশ-কোরিয়া বাণিজ্য সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে সিইপিএ

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে, বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি সোমবার (৩ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কুর সম্মানে আয়োজিত নৈশভোজে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।

বাণিজ্যমন্ত্রী বলেন, এটি শুধুমাত্র একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নয় বরং এটি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে। দক্ষিণ কোরিয়া স্বল্প সময়ের মধ্যে অর্থনৈতিক উন্নয়নের যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করে মন্ত্রী জানান, উন্নয়ন সহযোগিতা দিয়ে শুরু হওয়া বাংলাদেশ-কোরিয়া সম্পর্ক বর্তমানে বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন, উদ্ভাবন ও যৌথ সমৃদ্ধির দৃঢ় অংশীদারত্বে রূপ নিয়েছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রাক্কালে বাংলাদেশের লক্ষ্য হলো বৈশ্বিক অর্থনীতির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হওয়া। এ প্রেক্ষাপটে সিইপিএ দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে আরও বিস্তৃত ও বহুমাত্রিক করে তুলবে।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু বাংলাদেশকে তার ‘দ্বিতীয় শহর’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের দ্রুত বিকাশমান অর্থনীতি, শিল্পভিত্তি ও বড় বাজার দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণের বড় সুযোগ তৈরি করেছে।

চট্টগ্রামে কাজের অভিজ্ঞতার কথা স্মরণ করে ইয়ো হান-কু জানান, সেই অভিজ্ঞতার ভিত্তিতেই বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সিইপিএ আলোচনার দ্রুত সমাপ্তিকে অগ্রাধিকার দিয়েছেন তিনি।

তিনি বলেন, প্রস্তাবিত এই চুক্তি আগামী দুই দশকে দুই দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে। এই চুক্তির মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য আইনি কাঠামো তৈরি করা হবে।

দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের সিইপিএর সম্ভাব্য সুবিধা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশের সরকার ও জনগণের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিইপিএ আলোচনায় যুক্ত দুই দেশের কর্মকর্তা, আলোচক, কারিগরি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকার প্রশংসা করেন। অবশিষ্ট আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সিইপিএ চুক্তি স্বাক্ষরিত হবে। তিনি আশা প্রকাশ করেন যে, এ চুক্তি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস

চাঁদপুরে জেলা প্রশাসনের দিনব্যাপী নানা কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৫ এম


চাঁদপুরে জেলা প্রশাসনের দিনব্যাপী নানা কর্মসূচি

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন, আত্মত্যাগ ও সাহসিকতার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সেই স্মরণে ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' পালন করা হচ্ছে। এই উপলক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন ব্যাপক ও বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে।

জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহিদ, আহত ও সংগ্রামী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিবসটি পালনের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এই আয়োজনে সকলের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনব্যাপী বিস্তারিত কর্মসূচিগুলো রয়েছে:

পুষ্পস্তবক অর্পণ: সকাল এবং সুবিধাজনক সময়ে চাঁদপুর শহিদ মিনার প্রাঙ্গণের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

বিশেষ মোনাজাত ও প্রার্থনা: বাদ জোহর ও সুবিধাজনক সময়ে চাঁদপুর জেলার সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

সংবর্ধনা ও আলোচনা সভা: নতুনবাজার কদমতলার চাঁদপুর পৌর মাল্টিপারপাস হলে জুলাই শহিদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের জন্য সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

চলচ্চিত্র প্রদর্শনী: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত বিশেষ চলচ্চিত্র বাসস্ট্যান্ড, কালিবাড়ি মোড়, মোলহেডসহ বিভিন্ন জনসমাগমস্থল এবং উপজেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে প্রদর্শিত হবে।

বিনামূল্যে বিনোদন: জেলার সকল সরকারি ও বেসরকারি বিনোদনমূলক স্থান শিশুদের জন্য উন্মুক্ত রাখা হবে এবং বিনা টিকিটে তা প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

উন্নত খাবার পরিবেশন: সকল হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে কেয়ার, শিশু বিকাশ কেন্দ্র এবং ভবঘুরে প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের কর্মসূচি: এই দিবসটি উপলক্ষে চাঁদপুর জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে আয়োজন করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ৩১ জন জুলাই শহিদের বর্ণাঢ্য জীবনী নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ন্যায়, সাম্য, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার এই ঐতিহাসিক দিনে চাঁদপুরের সর্বস্তরের জনগণকে কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%