ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

জামায়াতের সমর্থন ছাড়া এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নেই: আবু হানিফ


জামায়াতের সমর্থন ছাড়া এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নেই: আবু হানিফ

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ মন্তব্য করেছেন, জামায়াত ছাড়া এনসিপি রাজনৈতিক এতিম। বুধবার (২৯ জুলাই) বিকেলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে আবু হানিফ বলেন, জামায়াতকে ছাড়ছে এনসিপি, এমন ধরনের একটি সংবাদ বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। তবে, এখন প্রশ্ন হলো, আসলেই কি জামায়াতকে ছাড়ছে এনসিপি? মোটেও এমন নয়, তবে এই সংবাদের পিছনে উদ্দেশ্য আলাদা।

তিনি উল্লেখ করেন, যদি একটু পিছনের দিকে তাকানো হয়, তাহলে দেখা যাবে, জাতীয় নির্বাচনের আগে এনসিপির শীর্ষ নেতারা জামায়াতের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিতেন। এর মূল উদ্দেশ্য ছিল জামায়াত যেন তাদের প্রতি গুরুত্ব দেয়। জাতীয় নির্বাচনে জামায়াত এনসিপিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশ: পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখতে হবে

‘ফলে, এনসিপির ৬ জন সংসদ সদস্য জামায়াতের ভোটে নির্বাচিত হয়েছেন। এখন সামনে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে। এনসিপির তৃণমূলে আসলে তেমন ভিত্তি নেই। বরং জামায়াত এনসিপিকে প্রাণ দিয়ে রাখছে।’

তিনি আরও দাবি করেন, স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত থেকে অধিক সুবিধা পাওয়ার জন্যই এনসিপি জামায়াতকে ছাড়ার কথা বলছে। বাস্তবতা হলো, জামায়াত ছাড়া এনসিপি রাজনৈতিক এতিম। তাই এনসিপি জামায়াতকে কখনো ছাড়বে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন যে, সরকার দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে।

আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জেএটিআই) একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে, যার শিরোনাম ‘দেওয়ানি মামলা নিষ্পত্তিতে বিলম্ব নিরসন: বাংলাদেশ ও জাপানের যৌথ অভিজ্ঞতা’। এই সেমিনারের প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী আজ তার বক্তব্য প্রদান করেন।

এই সেমিনারটি আইন ও বিচার বিভাগ এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। আইনমন্ত্রী বলেছেন, দেশে দীর্ঘদিন ধরে বিচারাধীন দেওয়ানি মামলার জট নিরসনে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করছে।

তিনি আরও উল্লেখ করেছেন যে, বিচারপ্রক্রিয়াকে আরও দ্রুত, দক্ষ ও জনবান্ধব করার জন্য বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। আইনমন্ত্রী বলেছেন, দেশি-বিদেশি অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মামলার জট কমানো এবং বিচারপ্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করা সম্ভব হবে।

আইনমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ বর্তমানে অনেক পুরনো দেওয়ানি মামলা রয়েছে, যেগুলো দীর্ঘদিন ধরে বিচারাধীন। এইসব মামলা বিচারপ্রার্থীদের দুর্ভোগ বৃদ্ধি করেছে এবং বিচারব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। তাই এই বাস্তবতা থেকে উত্তরণের জন্য সরকার বিচারব্যবস্থার আধুনিকায়ন, বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর বিচারসেবা চালু এবং বিচারপ্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করার জন্য বিভিন্ন সংস্কার কার্যক্রম গ্রহণ করছে।

তিনি বলেন, জাপানের বিচার মন্ত্রণালয় ও জাইকাসহ আন্তর্জাতিক অংশীদারদের অভিজ্ঞতা ও সহযোগিতা বাংলাদেশের বিচারব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ধরনের যৌথ উদ্যোগের মাধ্যমে দুই দেশের মধ্যে জ্ঞান এবং অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে, যা বিচারপ্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপস্থিত ছিলেন জাপানের বিচার মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের উপ-মহাপরিচালক কাজুনোরি নোসে। তিনি বাংলাদেশের বিচারব্যবস্থার উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে জাপানের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব সৈয়দ মো. শাফায়েত এবং জাপানের বিচার মন্ত্রণালয়ের অধ্যাপক ওয়াকাযোনো রেই। তারা বাংলাদেশ ও জাপানের দেওয়ানি মামলা নিষ্পত্তি ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করেন এবং মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণ, তা নিরসনের কৌশল, বিচারপ্রক্রিয়া সহজীকরণ এবং দ্রুত নিষ্পত্তির বিভিন্ন কার্যকর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক এবং আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেমউল কায়েস সেমিনারে সভাপতিত্ব করেন। তিনি সমাপনী বক্তব্যে বলেন, সেমিনারে আলোচিত অভিজ্ঞতা, সুপারিশ ও মতামত পর্যালোচনা করে দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

সেমিনারে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা, আইন মন্ত্রণালয়, জাপানের বিচার মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা দেওয়ানি মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণ, সম্ভাব্য সমাধান এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে বিজনেস স্টাডিজ অনুষদের গবেষণা প্রকল্পের ২য় সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


বেরোবিতে বিজনেস স্টাডিজ অনুষদের গবেষণা প্রকল্পের ২য় সেমিনার অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ গবেষণা প্রকল্পের আওতায় বিজনেস স্টাডিজ অনুষদের অন্তর্ভুক্ত বিভাগের দ্বিতীয় সেমিনার আজ বুধবার (২৯ জুলাই, ২০২৬) সকালে অনুষ্ঠিত হয়েছে| বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে একাডেমিক ভবন-২-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এই সেমিনার সম্পন্ন হয়|

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষণার গুরুত্ব তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী| তিনি তাঁর বক্তব্যে বলেন, গবেষকদের গবেষণা কর্ম যেন আরও সুষ্ঠু, ফলপ্রসূ এবং সুন্দরভাবে সম্পন্ন হতে পারে, সেই লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ ও পরিধি বৃদ্ধি করা হয়েছে| উপাচার্য বলেন, মানসম্মত গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে পূর্ণতা দেয় এবং জাতীয় উন্নয়নে ভূমিকা রাখে| তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এ ধরনের সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান| ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসরবৃন্দ বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য হিসেবে অংশ নিয়ে গবেষণা প্রস্তাবনাগুলোর ওপর তাদের মূল্যবান মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন| বিজনেস স্টাডিজ অনুষদের বিভাগের শিক্ষকবৃন্দ সেমিনারে উপস্থিত থেকে নিজ নিজ গবেষণা প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা উপস্থাপন করেন| সেমিনারে গবেষণা কার্যক্রমকে আরও কার্যকর ও সময়োপযোগী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলের মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই ) সন্ধ্যায় পৌরসভার ৭ নং ওয়ার্ডের বোয়ালী বটতলা মোড় এলাকায় মজনু স্টোরের সামনে অভিযান পরিচালনা করে সোহেল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানা পুলিশ।
মধুপুর থানার ওসি একে এম ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বোয়ালী বটতলা মোড়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার হয়। অভিযানের সময় তার নিকট হতে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মুল্য ৫০ হাজার টাকা। সোহেল মিয়া (৪০) বোয়ালী মধ্যপাড়া গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের লক্ষ্য টেকসই পানি ব্যবস্থাপনা গড়ে তোলা: পানিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


সরকারের লক্ষ্য টেকসই পানি ব্যবস্থাপনা গড়ে তোলা: পানিসম্পদ মন্ত্রী

 

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পানিসম্পদ মন্ত্রী, আজ রাজধানী ঢাকার মতিঝিলে ডিসিসিআই আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। ছবিটি বাসস থেকে নেওয়া হয়েছে।

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, সরকারের লক্ষ্য শুধুমাত্র খাল খনন করা নয়; বরং নদী, খাল, জলাধার এবং পরিবেশ সংরক্ষণের মাধ্যমে টেকসই পানি ব্যবস্থাপনা গড়ে তোলা।

এ লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন সরকারি প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ, ব্যবসায়ী সমাজ এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ।

আজ রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত সেমিনারে ‘বাংলাদেশে বৃত্তাকার নৌ-পথের পুনরুজ্জীবন ও অভ্যন্তরীণ নৌ-বাণিজ্যের সম্প্রসারণে খাল খনন কর্মসূচির ভূমিকা’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, দেশের খাল হচ্ছে প্রকৃতির রক্তনালী। যদি খাল এবং নদীর স্বাভাবিক প্রবাহ ও পারস্পরিক সংযোগ ঠিক না থাকে, তাহলে পরিবেশ, পানি ব্যবস্থাপনা ও অর্থনীতি মারাত্মক ঝুঁকিতে পড়বে। তাই খাল পুনঃখনন এবং নদী সংরক্ষণে পানিসম্পদ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থাকে একত্রে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মন্ত্রী জানান, মানুষের শরীরে যেমন রক্ত চলাচলের জন্য রক্তনালী অপরিহার্য, তেমনি দেশের খালগুলিও প্রকৃতির রক্তনালীর মত। একটি খালের সঙ্গে অন্য খাল ও নদীর সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে পানি প্রবাহ ব্যাহত হবে, ফলে কৃষি, পরিবেশ, নৌ-পরিবহন এবং নগরজীবনে তার প্রভাব পড়বে।

তিনি এই বিষয়টিও উল্লেখ করেন যে, পানিসম্পদ মন্ত্রণালয় বর্তমানে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম), সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এবং ওয়ারপোর মতো বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সাথে গবেষণা ও আলোচনা করে পরিকল্পনা গ্রহণ করছে।

অতীতের বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে এখন সমন্বিতভাবে কাজ করার দিকে জোর দেওয়া হচ্ছে।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, নৌপরিবহন, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করার। পূর্বে খাল খনন কর্মসূচি নিয়ে এ ধরনের সমন্বিত উদ্যোগ নেই থাকায় প্রত্যাশিত সুফল মিলছে না।

এ সময় তিনি আরও বলেন, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, বালু এবং টঙ্গী নদীগুলোর বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। শিল্পবর্জ্য, দখল এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে নদীগুলোর মারাত্মক সংকট দেখা দিচ্ছে। এই সমস্যা শুধু একটি মন্ত্রণালয়ের নয়, বরং এটি পুরো রাষ্ট্র এবং জনগণের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

মন্ত্রী আরও বলেন, দীর্ঘকাল ধরে ঢাকার নদীগুলোকে দূষণমুক্ত করার, নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণ এবং জলপথে ওয়াটার ট্যাক্সি চালুর পরিকল্পনাগুলোর কথা বলা হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। অথচ প্রতিবেশী দেশের বিভিন্ন শহরে নদীকেন্দ্রিক উন্নয়ন অর্থনীতি এবং পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নামার কারণে উদ্বেগ প্রকাশ করে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যদি উপরিভাগের পানির উৎস সংরক্ষণ করা না হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ বড় ধরনের সংকটের মুখোমুখি হবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য আগামী ৫০ থেকে ১০০ বছরের দৃষ্টিভঙ্গি নিয়ে এখন থেকেই পরিকল্পনা গ্রহণের উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন।

সরকারের পরিকল্পনার বিষয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন, বৃক্ষরোপণ এবং পরিবেশ ও পানি ব্যবস্থাপনা উন্নয়ন সম্পর্কে পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল। দায়িত্ব গ্রহণের পর সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞদের সাথে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। সেমিনারের নির্ধারিত আলোচনায় পানি সম্পদ পরিকল্পনা সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, স্থাপত্য অধিদপ্তরের সাবেক প্রধান স্থপতি কাজী গোলাম নাসির, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আবেদ হোসেন, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. মোতালেব হোসেন সরকার, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং-এর সিনিয়র স্পেশালিস্ট মো. তানিম সারওয়ার, আল্টাফুয়েল ড্রেজিং অ্যান্ড মেরিন সার্ভিসেস-এর চেয়ারম্যান ক্যাপ্টেন শওকত ইকবাল এবং ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেড-এর ফাউন্ডার পার্টার স্থপতি ইকবাল হাবিব প্রমুখ অংশগ্রহণ করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%