ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে নতুন করে আলোচনা


বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে নতুন করে আলোচনা

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে, বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বর্তমানে মির্জা ফখরুলের নাম অনেকটা জোরেসোরে আলোচিত হচ্ছে, তবে দলের কিছু সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নামও নিলেও এসব এখন পর্যন্ত গুঞ্জন মাত্র। আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বিএনপি জানায়নি।

রোববার (৯ আগস্ট) সকালে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন থেকে বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এর কিছু ঘণ্টা পর বিকেলের দিকে, কিছু গণমাধ্যমে দলীয় সূত্রের বরাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার খবর প্রকাশিত হয়।

আরও পড়ুন: ইশরাকের স্ত্রীর ক্ষমতা ও পরিবর্তন নিয়ে রহস্যজনক পোস্ট

একটি গণমাধ্যমে আবার দলীয় সূত্রের বরাতে বলা হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন দেওয়া হতে পারে। ফলে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে নতুন আলোচনা আবার উসকে উঠেছে রাজনৈতিক অঙ্গনে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, "রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম যে আলোচনা হচ্ছে সেটি আসতেই পারে।"

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ বিষয়ে অবহিত করা হলে তিনি জানিয়েছেন যে রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না। দলের পক্ষ থেকেও এ বিষয়ে তাকে কিছু জানানো হয়নি।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য, নাম প্রকাশ না করার শর্তে বলেন, "সিধান্ত আমাদের দলীয় প্রধান তারেক রহমান নেবেন। এমন কোনো সিদ্ধান্ত এখনো আমাদের জানানো হয়নি। এখন সম্ভাব্য ক্যান্ডিডেট হিসেবে আলোচনায় অনেকজনই আছেন। সেখানে কে কার নামকে হাইলাইট করবে, সেটা তাদের নিজস্ব বিষয়।"

আরও পড়ুন: মানবতাই আমাদের পরিচয়: সাঈদ আল নোমান এমপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

হাটহাজারী (চট্টগ্রাম), ৯ আগস্ট, ২০২৬ : দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলার অনুমতি দেওয়া হবে না বলে প্রধানমন্ত্রী তারেক রহমান হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি বলেন, ‘এখন সময় দেশ গড়ার, এখন সময় জাতির ভাগ্য গঠনের। কাজেই আমাদের ২০ কোটি মানুষকে কাজে লাগাতে হবে এবং ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। আমাদের দেশকে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে হবে।’

আজ রোববার রাতে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশে কিছু সংখ্যক রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে জনগণের উন্নয়নের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে। আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে- বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষ, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা কী করবে। প্রত্যেক মানুষকে আজ সিদ্ধান্ত নিতে হবে, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজপথে এসে তা বন্ধ করে দিতে চায়, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা কী ব্যবস্থা গ্রহণ করব। এটা আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে।

দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা প্রতিজ্ঞা করি, আমরা শপথ গ্রহণ করি- দেশের উন্নয়ন ও দেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদেরকে আমাদের রুখে দিতে হবে।’

তিনি বলেন, ‘দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমাদের স্লোগান- করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির প্রত্যেক নেতাকর্মী একটি কথা বলে থাকে- আমাদের সব রাজনৈতিক ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। কাজেই জনগণের সমর্থন যেহেতু বিএনপির পক্ষে আছে, জনগণ যেহেতু বিএনপিকে সমর্থন দিয়েছে, জনগণ যেহেতু বিএনপির ৩১ দফার পক্ষে রায় দিয়েছে, সুতরাং সে ৩১ দফা বাস্তবায়ন করাই এখন আমাদের মূল পবিত্র দায়িত্ব। কারণ ৩১ দফা হচ্ছে জনগণের দফা। কাজেই জনগণের দফা পূরণ ও বাস্তবায়নের জন্য বিএনপি সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বিএনপি দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাবে।’

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ: নিরাপদে দেখার বিষয়ে নাসার নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


১২ আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ: নিরাপদে দেখার বিষয়ে নাসার নির্দেশনা

আগামী ১২ আগস্ট বিশ্বজুড়ে ঘটতে যাচ্ছে এক মহাজাগতিক বিস্ময়—পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই বিশেষ দিনটি উপলক্ষে, দিনের বেলায় আচমকা গোধূলির মতো অন্ধকার নেমে আসবে এবং এতে দেখা যাবে তারামণ্ডলী! তবে অভাবনীয় এই দৃশ্যটি দেখতে গেলে সুরক্ষামূলক চশমা ব্যবহার না করলে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। তাই, গ্রহণকে নিরাপদে উপভোগ করার জন্য নাসা কিছু জরুরি নির্দেশনা প্রদান করেছে।

পূর্বনির্ধারিত সময়ে, চাঁদ যখন পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখানে এসে সূর্যকে সম্পূর্ণভাবে ঢাকা দেয়, তখনই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটে। নাসার মতে, যদি আবহাওয়া অনুকূল থাকে, তাহলে এই সময় সূর্যের বাইরের স্তর বা 'করোনা' স্পষ্টভাবে দেখা যায়। এবারের সূর্যগ্রহণটি মূলত গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, উত্তর রাশিয়া এবং পর্তুগালের কিছু অংশ থেকে দেখা যাবে। যদিও, উত্তর গোলার্ধের বিভিন্ন দেশে আংশিক গ্রহণ দৃশ্যমান হলেও, বাংলাদেশে এই সময় রাত হওয়ার কারণে গ্রহণটি দেখা যাবে না।

নাসা জানিয়েছে, সাধারণ রোদচশমা পরে কখনোই গ্রহণ দেখা উচিত নয়। এর জন্য অবশ্যই 'ISO 12312-2' মানসম্পন্ন বিশেষ সোলার গ্লাস ব্যবহার করা উচিত। চোখে দেওয়ার আগে গ্লাসে ফাটল বা দাগ আছে কিনা, তা নিশ্চিত করা জরুরি।

তবে কেবল সূর্য যখন পুরোপুরি ঢাকা পড়ে, তখনই ক্ষণিকের জন্য গ্লাসটি খুলে দেখা নিরাপদ। উপরন্তু, সোলার গ্লাস পরে কোনো ক্যামেরা, বাইনোকুলার, কিংবা টেলিস্কোপ দিয়ে সূর্যের দিকে তাকানো যাবে না। গ্লাস না থাকলে, পিনহোল প্রজেক্টরের মাধ্যমে মাটিতে ছায়া দেখা যেতে পারে। নাসা রোদে দীর্ঘক্ষণ থাকার কারণে ত্বকের সুরক্ষার জন্য সানস্ক্রিন ব্যবহারের পরামর্শও দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশ ভ্রমণ প্যাকেজের মূল্য পরিশোধ করা যাবে বাংলাদেশি টাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


দেশ ভ্রমণ প্যাকেজের মূল্য পরিশোধ করা যাবে বাংলাদেশি টাকায়

পর্যটনপ্রেমীরা এখন থেকে বাংলাদেশি টাকায় পরিশোধ করতে পারবেন বিদেশ ভ্রমণের প্যাকেজের মূল্য। বাংলাদেশ ব্যাংক স্থানীয়ভাবে লাইসেন্সপ্রাপ্ত ট্যুর অপারেটরদের বিদেশ ভ্রমণের প্যাকেজের মূল্য বাংলাদেশি টাকায় গ্রহণের অনুমতি দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক রোববার (৯ আগস্ট) এই সুবিধার বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে, যা পর্যটক এবং ট্যুর অপারেটর উভয়ের জন্যই লাভজনক। বিদেশ ভ্রমণের প্যাকেজের অন্তর্ভুক্ত হোটেল, যাতায়াত এবং গন্তব্যস্থানের অন্যান্য সেবার মূল্য টাকায় পরিশোধ করা যাবে।

নতুন এই ব্যবস্থার অধীনে ট্যুর অপারেটররা ভ্রমণকারীদের কাছ থেকে দেশে টাকায় প্যাকেজের মূল্য সংগ্রহ করবে। এরপর অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে বিদেশে সংশ্লিষ্ট ট্যুর অপারেটর, হোটেল বা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানিকে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা পাঠানো সম্ভব হবে। এই ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে সংগৃহীত টাকার বিপরীতে প্রচলিত বিনিময় হারে বৈদেশিক মুদ্রা পাঠানো হবে।

বাংলাদেশ ব্যাংকের নতুন এই সুবিধা পেতে ট্যুর অপারেটরদের ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর সদস্য হতে হবে। একই সঙ্গে বিদেশি ট্যুর অপারেটর, হোটেল বা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে তাদের চুক্তি বা সমঝোতা থাকতে হবে।

বিদেশি প্যাকেজের জন্য বছরে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা পাঠানোর অনুমতি রয়েছে। তবে এই সীমা ভ্রমণের জন্য নির্ধারিত বার্ষিক বৈদেশিক মুদ্রার কোটার বাইরে প্রযোজ্য। কিন্তু, সুবিধা শুধু তাদের জন্য প্রযোজ্য হবে, যারা বাংলাদেশি টাকায় প্যাকেজের মূল্য পরিশোধ করেছেন।

বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, গ্রাহক থেকে সংগৃহীত টাকা বিদেশ ভ্রমণের সেবার বিপরীতে ব্যবহার হচ্ছে কিনা, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করা আবশ্যক। এর মধ্যে বিদেশি সেবা প্রদানকারীর ইনভয়েস, চুক্তিপত্র, বিস্তারিত ভ্রমণসূচি ও ব্যয়ের হিসাব, ভ্রমণকারীর পাসপোর্ট নম্বরের তালিকা, দেশীয় ও বিদেশি ট্যুর অপারেটরের মধ্যে চুক্তি এবং টাকায় অর্থ গ্রহণের প্রমাণ অন্তর্ভুক্ত রয়েছে।

প্রত্যেক ভ্রমণকারীর পাসপোর্ট নম্বরের বিপরীতে লেনদেনের রেকর্ড সংরক্ষণ করতে হবে ট্যুর অপারেটরদের, এবং একটি ক্যালেন্ডার বছরে কত বৈদেশিক মুদ্রা ছাড় করা হয়েছে তা সমন্বিত হিসাব রাখার জন্যও নির্দেশনা রয়েছে। উল্লেখ্য, ভ্রমণকারীরা যদি অন্য ট্যুর অপারেটরের মাধ্যমে তাদের বার্ষিক বৈদেশিক মুদ্রার সীমা ইতিমধ্যে ব্যবহার করে থাকেন, তাহলে তা জানাতে হবে ট্যুর অপারেটরদের।

ট্যুর অপারেটররা তাদের সেবা মূল্য বা কমিশন বাংলাদেশি টাকাতেই রেখে দিতে পারবেন। কিন্তু বিদেশি অংশীদারদের কাছে পাঠানো অর্থের পরিমাণের সঙ্গে প্রযোজ্য কর বাদ দেওয়ার পরের প্রকৃত পাওনা অর্থের সমান হতে হবে। বাংলাদেশ ব্যাংক এ কথা পরিষ্কার করেছে যে, এই সুবিধা শুধুমাত্র প্রকৃত বিদেশ ভ্রমণসেবার জন্যই ব্যবহৃত হবে। অন্য কোনো উদ্দেশ্যে অর্থ স্থানান্তর করা যাবে না।

বিদেশে অর্থ পাঠানোর আগে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে লেনদেনটি বৈধ কিনা তা নিশ্চিত করবে। অর্থ পাঠানোর পর সাত দিনের মধ্যে এই রেমিট্যান্সের তথ্য বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে, এবং কেন্দ্রীয় ব্যাংক তা যাচাই করবে।

বিদেশ ভ্রমণের প্যাকেজের বিপরীতে অর্থ পাঠানোর বিষয়ে গত ৭ মে জারি করা বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত নির্দেশনা এফইপিডি-তে থাকা বিধান সংশোধন করে নতুন নির্দেশনাটি জারি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর, গাজা শান্তি পরিকল্পনায় কী রয়েছে?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর, গাজা শান্তি পরিকল্পনায় কী রয়েছে?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফা গাজা শান্তি পরিকল্পনাটি ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রীর বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘোষণা দিয়েছেন যে, হামাসকে ‘প্রকৃত অর্থে’ নিরস্ত্রীকরণ না করা হলে গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে না।

রবিবার মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু আরো বলেন, ‘ইসরায়েল ১৫ দফার নথিটি প্রত্যাখ্যান করছে। হামাস পুরোপুরি নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত ইসরায়েলি সেনারা গাজা থেকে কোনো প্রত্যাহার করবে না। একই সঙ্গে ইসরায়েলি সেনা ও নাগরিকদের জন্য হুমকি সৃষ্টি করে এমন কর্মকাণ্ডকে ঠেকানো অব্যাহত থাকবে।’

নেতানিয়াহু জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে আলোচনার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেছেন, ‘তাদের কিছু প্রস্তাব রয়েছে; তার মধ্যে কিছু গ্রহণযোগ্য।’

ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনায় কি রয়েছে, তা নিয়েও আলোচনা করা হয়েছে।

ট্রাম্পের ১৫ দফা কাঠামোতে গাজার যুদ্ধের অবসান, সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ, ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং গাজার প্রশাসন একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ভারী অস্ত্র, অস্ত্রের গুদাম, সামরিক স্থাপনা ও সুড়ঙ্গগুলো ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার নিয়ন্ত্রণে আসবে। একই সাথে ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি-প্রশাসিত এলাকার মধ্যে বিচ্ছিন্নতা বজায় রাখতে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে।

এরপর ধাপে ধাপে ইসরায়েলি বাহিনী গাজা থেকে সরে যাবে। এর মাধ্যমে গাজার পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক প্রক্রিয়ায় ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের পথ তৈরি করার লক্ষ্য রয়েছে।

তবে পরিকল্পনার মূল অচলাবস্থার জায়গা হলো হামাসের নিরস্ত্রীকরণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের ক্রম। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইসরায়েল ও হামাস উভয়ই কাঠামোটিতে সম্মত হয়েছে এবং হামাস অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। কিন্তু ইসরায়েলের অবস্থান হলো, হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ আগে নিশ্চিত করতে হবে; তারপরই সেনা প্রত্যাহার হবে।

এদিকে গত অক্টোবরের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%