ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজনীতি মানুষের সেবায় হওয়া উচিত: ডেপুটি স্পিকার কায়সার কামাল


রাজনীতি মানুষের সেবায় হওয়া উচিত: ডেপুটি স্পিকার কায়সার কামাল

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, রাজনীতির প্রধান উদ্দেশ্য যদি জনকল্যাণ হয়, তবে মানুষের সেবায় সেই কল্যাণের সবচেয়ে সুন্দর রূপটি প্রতিফলিত হয়।

সোমবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।

পরিদর্শনের সময় উপস্থিত সাধারণ মানুষ, চিকিৎসাপ্রার্থী ও সাংবাদিকদের উদ্দেশ্যে ব্যারিস্টার কায়সার কামাল জানান, ‘হেলথ ক্যাম্প বা এই ধরনের চিকিৎসাসেবা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয়। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। মানুষের জন্য কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব।’

আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি উদ্যোগ: প্রধানমন্ত্রীর আহ্বান

তিনি আরও বলেন, গত দুই বছর ধরে তারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছেন, যা তাদের তৃতীয় বছর। পূর্ববর্তী সময়ে রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিকূলতার কারণে মানবিক কাজগুলো স্বাধীনভাবে করা সম্ভব হয়নি।

তিনি উল্লেখ করেন, ‘গত ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে আমরা এই কার্যক্রম ব্যাপকভাবে চালিয়ে আসছি। শুধু কলমাকান্দা নয়, দুর্গাপুর, নাজিরপুর, লেঙ্গুরা, গাওকান্দিয়াসহ বিভিন্ন স্থানে এই ক্যাম্প চলমান রয়েছে।’

চক্ষু শিবিরের কার্যক্রম শুধুমাত্র ব্যবস্থাপত্র দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এর পেছনের লজিস্টিক ও ব্যবস্থাপনা অত্যন্ত চমকপ্রদ। ডেপুটি স্পিকার জানান, গত বছর কলমাকান্দা ও দুর্গাপুর মিলিয়ে আনুমানিক সাড়ে ছয় হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে এবং এর মধ্যে প্রায় দুই হাজার রোগীর চোখের ছানি সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হয়েছে।

এবারের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘যাদের চোখের ছানি অপারেশনের প্রয়োজন হবে, তাদের তালিকাভুক্ত করা হচ্ছে। বরাবরের মতোই আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তাদের কলমাকান্দা থেকে ময়মনসিংহে নিয়ে যাওয়া হবে। সেখানে দুই-তিন দিন রেখে অপারেশন শেষে আবার আমাদের দায়িত্বে প্রতিটি রোগীকে তাদের নিজ বাড়িতে নিরাপদে পৌঁছে দেওয়া হবে। যাতায়াত, থাকা-খাওয়া ও চিকিৎসা—পুরো প্রক্রিয়াই সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হবে।’

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

তিনি মনে করেন, রাষ্ট্র বা সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবানদের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনের সেনা ঘাঁটিতে হুথিদের হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


ইয়েমেনের সেনা ঘাঁটিতে হুথিদের হামলায় নিহত ২০

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে চলমান সংঘাতে সৌদি সমর্থিত জোট এবং হুথি বিদ্রোহীদের মধ্যে আবারও রক্তপাতের ঘটনা ঘটেছে। একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হুথি বিদ্রোহীদের আকস্মিক হামলায় অন্তত ২০ জন সেনা ও যোদ্ধা নিহত হয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় একটি বড় ধরনের ধাক্কা হিসেবে কাজ করবে।

স্থানীয় সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, হামলাটি অত্যন্ত পরিকল্পিত ছিল এবং এর ফলে ঘাঁটির ভেতরের অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতে উভয়পক্ষের মধ্যে নিয়মিত বিরতিতে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে চলেছে, যা স্থানীয় সাধারণ মানুষের দুর্ভোগকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাতের স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য বারবার তাগিদ দিলেও সহিংসতার মাত্রা কমছে না।

বিশ্লেষকদের মতে, ইয়েমেনের বর্তমান সংকট কেবল আঞ্চলিক নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, বরং এটি চরম মানবিক সংকটকেও আরও দীর্ঘায়িত করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবিলম্বে সব পক্ষকে সংযত হয়ে যুদ্ধবিরতির টেবিলে বসার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূজামণ্ডপে ঘুরে ঘুরে খোঁজখবর, অনুদান দিলেন আবু তাহের তালুকদার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া,নেত্রকোনা প্রতিনিধি

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


পূজামণ্ডপে ঘুরে ঘুরে খোঁজখবর, অনুদান দিলেন আবু তাহের তালুকদার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদার। সোমবার (১৯ অক্টোবর) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজার সার্বিক আয়োজন, পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি অনুদান প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে আবু তাহের তালুকদার বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে মনিটরিং টিম গঠন করা হয়েছে। পূর্বধলা উপজেলার ৬৬টি পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তাকর্মী ও অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

আবু তাহের তালুকদার বলেন, “হিন্দু-মুসলিম আমরা সবাই বাংলাদেশি। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। রাষ্ট্রের প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্মীয় উৎসব সুন্দরভাবে উদ্‌যাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখতে হবে।”

তিনি বলেন, পূর্বধলা উপজেলায় সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্‌যাপনে উপজেলা বিএনপি পূজামণ্ডপগুলোর পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা বিএনপির সদস্য আশরাফ উদ্দিন তালুকদার, জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন ৯৯ বার পেছাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন ৯৯ বার পেছাল

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়ে গেছে। এ নিয়ে ৯৯ বার পিছিয়েছে আলোচিত মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়। আদালত আগামী ২৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে সক্ষম হয়নি। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সংরক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে নেয়। বাংলাদেশের আর্থিক খাতের অন্যতম আলোচিত এ ঘটনায় দেশের ভেতরে থাকা কোনো চক্রের সহায়তায় অর্থ পাচার হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়।

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করা হয়।

পরদিন ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করেন। এরপর থেকে সংস্থাটি মামলাটির তদন্ত করে আসছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। বারবার তারিখ পেছানোয় মামলাটির তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে সড়কের দুই পাশে ১৬ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

ঝালকাঠি প্রতিনিধি

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


ঝালকাঠিতে সড়কের দুই পাশে ১৬ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে ১৬ হাজার চারা গাছ রোপণের উদ্বোধন করা হয়েছে। বরিশাল বিভাগীয় সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন সড়কে এসব গাছ লাগানো হবে। এরই অংশ হিসেবে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের একটি সড়কের দুই পাশে ১ হাজার ২০০ গাছ রোপণ করা হবে।

সোমবার (১৯ অক্টোবর) বিকালল ৫টায় বরিশাল–পিরোজপুর আরএইচডি (গাবখান ব্রিজ) গুয়াটন বাজার ভায়া শেখেরহাট ইউপি সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস. এম জিয়াউদ্দিন হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা,জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন,সিভিল সার্জন ডা. মো. হুমাযুন কবির, এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ।

ঝালকাঠি এলজিইডি সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের (BDIRWSP) আওতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে সড়কের দুই পাশে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সড়কের পাশে পরিকল্পিতভাবে গাছ লাগানো হলে তা পরিবেশ রক্ষার পাশাপাশি এলাকার সৌন্দর্য বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%