ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

পূজামণ্ডপে ঘুরে ঘুরে খোঁজখবর, অনুদান দিলেন আবু তাহের তালুকদার


পূজামণ্ডপে ঘুরে ঘুরে খোঁজখবর, অনুদান দিলেন আবু তাহের তালুকদার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদার। সোমবার (১৯ অক্টোবর) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজার সার্বিক আয়োজন, পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি অনুদান প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে আবু তাহের তালুকদার বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে মনিটরিং টিম গঠন করা হয়েছে। পূর্বধলা উপজেলার ৬৬টি পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তাকর্মী ও অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: সন্দ্বীপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত

আবু তাহের তালুকদার বলেন, “হিন্দু-মুসলিম আমরা সবাই বাংলাদেশি। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। রাষ্ট্রের প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্মীয় উৎসব সুন্দরভাবে উদ্‌যাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখতে হবে।”

তিনি বলেন, পূর্বধলা উপজেলায় সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্‌যাপনে উপজেলা বিএনপি পূজামণ্ডপগুলোর পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা বিএনপির সদস্য আশরাফ উদ্দিন তালুকদার, জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন: ৮ বছর ধরে বিদ্যুৎ খুঁটি-মিটার থাকলেও সুবর্ণচরের মোহাম্মদপুরে নেই বিদ্যুৎ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন ৯৯ বার পেছাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন ৯৯ বার পেছাল

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়ে গেছে। এ নিয়ে ৯৯ বার পিছিয়েছে আলোচিত মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়। আদালত আগামী ২৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে সক্ষম হয়নি। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সংরক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে নেয়। বাংলাদেশের আর্থিক খাতের অন্যতম আলোচিত এ ঘটনায় দেশের ভেতরে থাকা কোনো চক্রের সহায়তায় অর্থ পাচার হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়।

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করা হয়।

পরদিন ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করেন। এরপর থেকে সংস্থাটি মামলাটির তদন্ত করে আসছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। বারবার তারিখ পেছানোয় মামলাটির তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে সড়কের দুই পাশে ১৬ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

ঝালকাঠি প্রতিনিধি

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


ঝালকাঠিতে সড়কের দুই পাশে ১৬ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে ১৬ হাজার চারা গাছ রোপণের উদ্বোধন করা হয়েছে। বরিশাল বিভাগীয় সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন সড়কে এসব গাছ লাগানো হবে। এরই অংশ হিসেবে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের একটি সড়কের দুই পাশে ১ হাজার ২০০ গাছ রোপণ করা হবে।

সোমবার (১৯ অক্টোবর) বিকালল ৫টায় বরিশাল–পিরোজপুর আরএইচডি (গাবখান ব্রিজ) গুয়াটন বাজার ভায়া শেখেরহাট ইউপি সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস. এম জিয়াউদ্দিন হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা,জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন,সিভিল সার্জন ডা. মো. হুমাযুন কবির, এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ।

ঝালকাঠি এলজিইডি সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের (BDIRWSP) আওতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে সড়কের দুই পাশে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সড়কের পাশে পরিকল্পিতভাবে গাছ লাগানো হলে তা পরিবেশ রক্ষার পাশাপাশি এলাকার সৌন্দর্য বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়াল গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


ঢাকা থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়াল গ্রেফতার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে।

গ্রেফতারটি ঘটেছে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায়, যখন তাকে রাজধানীর বনানী এলাকা থেকে আটক করা হয়।

এই তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম সংবাদমাধ্যমের কাছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইশরাকের স্ত্রীর ফেসবুক পোস্টে ক্ষমতা ও পরিবর্তনের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


ইশরাকের স্ত্রীর ফেসবুক পোস্টে ক্ষমতা ও পরিবর্তনের আলোচনা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সদ্য পদত্যাগ করা প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান ক্ষমতা, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তন নিয়ে নিজের ফেসবুক থেকে একটি পোস্ট প্রকাশ করেছেন।

পোস্টটিতে তিনি মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের প্রখ্যাত নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উদ্ধৃতি উল্লেখ করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) নুসরাত খানের পোস্টের বাংলা অর্থ হলো, ‘ক্ষমতাকে যথাযথভাবে বুঝলে তা হলো লক্ষ্য অর্জনের সক্ষমতা। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনতে যে শক্তির প্রয়োজন, ক্ষমতা মূলত সেটিই।’

ব্যারিস্টার নুসরাত খানের এই পোস্টে ক্ষমতার প্রকৃত অর্থ এবং সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে পরিবর্তন আনার ক্ষেত্রে এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি উদ্ধৃতিটির সাথে ইশরাক হোসেনের একটি ছবি যুক্ত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%