০৯:৩৬ এম
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ওই ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
একটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত পোস্টে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র উল্লেখ করেছেন যে, হুথিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি সনাক্ত করা হয় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে আটকে ধ্বংস করে।
এর আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ রিয়াদ, নাজরান এবং ওয়াদি আল-দাওয়াসির এলাকায় জরুরি সতর্কতা জারি করেছিল। পরে তারা জানায় যে, তিনটি এলাকায় আপাতত বিপদের আশঙ্কা কেটে গেছে।
আরও পড়ুন: বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে
কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে আহ্বান জানিয়েছে। তারা একই সঙ্গে ভিড় এড়িয়ে চলার এবং ঘটনার ভিডিও ধারণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে।
সৌদি নেতৃত্বাধীন জোট পূর্বাঞ্চলে একটি ড্রোন ধ্বংসের খবরও দিয়েছে। তবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আটকের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন