০২:৩১ পি.এম
সরকারি চাকরি ও সম্পত্তির লোভে মাকে হত্যা করার অভিযোগে আইনপড়ুয়া ছাত্রী আয়ুশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনপড়ুয়া মেয়েটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, সে তার খালাতো/চাচাতো ভাইয়ের সঙ্গে মিলে মাকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার ষড়যন্ত্র করেছিল।
ভারতের জয়পুরে ঘটেছে এই ঘটনা। তদন্ত চলাকালেই তার মামা আয়ুশির বিরুদ্ধে গত বছর চিকিৎসাধীন অবস্থায় নিজের বাবাকেও হত্যার অভিযোগ তুলেছেন।
পুলিশ সূত্র জানায়, আয়ুশি জয়পুর আদালতের ক্লার্ক নীরাজ শর্মাকে গত ৩ জুলাই একটি স্করপিও গাড়ি দিয়ে চাপা দিয়ে হত্যার চেষ্টা করেছিল, এবং পরে ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়।
আরও পড়ুন: চিনা স্যাটেলাইটে ধরা পড়লো ইরান ঘিরে ৩ মার্কিন রণতরী
তদন্তের প্রক্রিয়ায় জানা যায়, চূড়ান্ত বর্ষের এলএলবি ছাত্রী আয়ুশি তার খালাতো ভাই বলরামের সহযোগিতায় ৭ লাখ টাকায় ভাড়াটে খুনি নিয়োগ করে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন।
নীরাজ শর্মা স্বামী বিজয় শর্মার মৃত্যুর পর অনুকম্পার ভিত্তিতে জয়পুর আদালতের ক্লার্ক হিসেবে চাকরি পান। পুলিশের দাবি, আয়ুশির পরিকল্পনায় এই হত্যার উদ্দেশ্য ছিল সরকারি চাকরি নিজের নামে নেওয়া এবং পারিবারিক সম্পত্তি ভাগ করে নেওয়া।
তদন্তকারীরা জানান, আয়ুশি ও বলরামের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তারা সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার পরিকল্পনা করেছিলেন।
তথ্য অনুযায়ী, গত ৩ জুলাই নীরাজ শর্মা তার ছোট ছেলেকে কোচিং সেন্টারে পৌঁছে দেওয়ার পর বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি স্করপিও গাড়ি তাকে চাপা দেয়। তার আগে প্রায় এক মাস আগে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, তবে যানজটের কারণে সেই পরিকল্পনা ব্যর্থ হয়।
আরও পড়ুন: পতেঙ্গায় শিশু সোহাগ হত্যা: ইমাম হোসেনের মৃত্যুদণ্ড
এ ঘটনায় ভাড়াটে খুনির দায়ে অভিযুক্ত হেমন্ত, আকাশ, মোহিত, অরবিন্দ ও রোহিতকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে বলরাম এখনও পলাতক।
এদিকে, পুলিশ হেফাজতে থাকা আয়ুশির বিরুদ্ধে নতুন অভিযোগ আনেন তার মামা রাকেশ শর্মা। তিনি বলেন, গত বছর ব্রেন স্ট্রোকের পর আয়ুশি ও বলরাম মিলে তার বাবা বিজয় শর্মাকে একটি হাসপাতালে ভর্তি করেন এবং দীর্ঘ সময় পরিবারের কাছ থেকে চিকিৎসার তথ্য গোপন রাখেন।
রাকেশ শর্মার অভিযোগ, পরে বিজয় শর্মাকে বাড়িতে ফিরিয়ে আনার সময় তার একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়েছিল। তিনি আরো দাবি করেছেন, আয়ুশি নিজেই তার বাবার ফিডিং টিউব খুলে ফেলেন, যার ফলে তার মৃত্যু ঘটে।
পুলিশ জানিয়েছে, বাবার মৃত্যুর বিষয়ে উঠা নতুন অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে এবং আয়ুশিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন