প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে আনন্দঘন কিছু সময় কাটানোর সুযোগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেলের শিক্ষার্থীরা।
শনিবার সকালে বেলুন এবং পায়রা উড়িয়ে ‘ডিএমসি ডে-২০২৬’- এর উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমান কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রবেশ করেন। উল্লেখ্য, ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজে পড়ার সময় এই হোস্টেলেই বসবাস করতেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শিক্ষার্থীরা মূল ফটকের সামনে আগে থেকেই অপেক্ষা করছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানকে কাছে পেয়ে তারা আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেন।
এ সময় স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আগে যখন জুবাইদা রহমানকে মেডিকেলে নিয়ে আসতাম, তখন তাকে সামনের সিটে আমার পাশে বসিয়ে নিয়ে আসতাম। আজও আসার সময় তাকে বলেছি সামনের সিটে বসতে। পাশে বসিয়েই আপনাদের কাছে নিয়ে এসেছি।'
প্রধানমন্ত্রী উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, 'দোয়া করি, আপনারা নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত হোন।'
নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, 'আজ অনেক স্মৃতি মনে পড়ছে। এই ক্যাম্পাসে আমার জীবনের গুরুত্বপূর্ণ অনেকটা সময় কেটেছে। আজ সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে।'
বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আমাদের সবসময় সামনের দিকে তাকাতে হবে। জীবনের টানাপোড়েনে অনেক ঘাত-প্রতিঘাত আসবে। মনের ভেতর রাগ-ক্ষোভ পুষে রাখলে চলবে না। উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যেতে হবে।'
তিনি আরো বলেন, 'মেডিকেল কলেজকে এমন জায়গায় নিয়ে যেতে হবে, যাতে সারা বিশ্ব এখানকার চিকিৎসাসেবা সম্পর্কে জানতে পারে। একদিন যেন এই মেডিকেল কলেজ নিয়ে আমরা গর্ব করতে পারি।'
সবশেষে, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানের সঙ্গে সেলফি তোলার সুযোগ পান শিক্ষার্থীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন