ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কেন এতো পর্যটক ছিল নেপালের ওই এলাকায়


কেন এতো পর্যটক ছিল নেপালের ওই এলাকায়

নেপালের তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৬২ জনে পৌঁছেছে। এদিকে, নিখোঁজ রয়েছেন আরও ৪০৩ জন।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ৩৪১ জন বিদেশি নাগরিকের মধ্যে অধিকাংশই ভারতীয়।

আরও পড়ুন: ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রী উদ্যোগের কথা বললেন

অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি আজ বৃহস্পতিবার সকালে জানিয়েছে, তিব্বতের গিয়িরং কাউন্টিতে কাদাধসের ঘটনায় নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে ৫৫৮ জনে দাঁড়িয়েছে।

সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, নিখোঁজের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক রয়েছে। মৃতের সংখ্যা তিনজন বলে জানানো হয়েছে।

 

নেপাল-তিব্বত সীমান্তে বন্যাকবলিত এলাকায় এত সংখ্যক পর্যটক কেন ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বন্যাকবলিত এলাকা দুটি পবিত্র উচ্চভূমির হ্রদের জন্য হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: বাঁশপাতার চায়ের উদ্ভাবনী ধারণায় দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পাচ্ছেন লাখ টাকার ফান্ড

একটি হ্রদ হলো তিব্বতের কৈলাস পর্বতের কাছে মানস সরোবর, অন্যটি নেপালের রাসুয়া জেলার গোসাইকুণ্ড হ্রদ। প্রতিবছর হাজার হাজার পর্যটক নেপাল হয়ে মানস সরোবরে ভ্রমণ করেন।

বছরের এই সময়, বিশেষ করে ভারতীয় পর্যটকদের জন্য, মানস সরোবর ভ্রমণ এবং গোসাইকুণ্ডে পবিত্র স্নান করতে আসা একটি প্রচলিত বিষয়।

 

আলপাইন কৈলাস ট্রেকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ পাণ্ডিত বলেন, "এটি অত্যন্ত জনপ্রিয় একটি রুট। পূর্ণিমার সময়টি শুভ বলে বিবেচিত হওয়ায় পর্যটকেরা সাধারণত এই সময়েই এখানে আসেন।"

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০০ ফুট গভীর খাদ থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৪ এম


২০০ ফুট গভীর খাদ থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে নিখোঁজের চার দিন পর ফায়ার সার্ভিস বাসনা চাকমা (৩২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডানে ত্রিপুরাছড়া গ্রামের দুর্গম পাহাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাসনা চাকমা একই এলাকার অলং পূণ্য চাকমার স্ত্রী ছিলেন।

জানা গেছে, শনিবার (২২ আগস্ট) বিকেলে ডানে ত্রিপুরাছড়া এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে ভারী বৃষ্টিপাত হয়। এ সময় পাহাড়ি ছড়া ও ঝিরিতে হঠাৎ পানির প্রবাহ বেড়ে গেলে জুম থেকে ছড়া ধরে বাড়ি ফেরার পথে বাসনা চাকমা ও তার তিন বছর বয়সী ছেলে স্রোতের পানিতে ভেসে যান। পরের দিন স্থানীয়রা ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে শিশুটির মরদেহ উদ্ধার করেন। তবে বাসনা চাকমার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর স্থানীয়রা আশপাশের ছড়া, ঝিরি ও পাহাড়ি এলাকায় কয়েকদিন ধরে খোঁজাখুঁজি করেন।

একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি গভীর পাহাড়ি খাদে গাছের সঙ্গে আটকে থাকা মরদেহটি দেখতে পান স্থানীয়রা। প্রায় ২০০ ফুট গভীর দুর্গম খাদ হওয়ায় স্থানীয়দের পক্ষে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

খবর পেয়ে বুধবার (২৬ আগস্ট) রাঙামাটি ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. রোকনুজ্জামানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল গভীর পাহাড়ি খাদ থেকে বাসনা চাকমার মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৫ এম


আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এ সময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত থাকার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, সাক্ষাতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করার উদ্দেশ্যে নির্বাচন কমিশন আলোচনা করতে পারে। পাশাপাশি নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে, সাক্ষাতে আলোচনা হবে এমন বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমানে মায়ের মৃত্যু, মরদেহ ওমানে রেখে চট্টগ্রামে ফিরলেন ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৭ এম


বিমানে মায়ের মৃত্যু, মরদেহ ওমানে রেখে চট্টগ্রামে ফিরলেন ছেলে

ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে মারা যান চট্টগ্রামের সাতকানিয়ার ছানোয়ারা বেগম (৫৫)। বিমানটির জরুরি অবতরণের পর ওমানের মাসকটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে দেশটির আইনি প্রক্রিয়ার কারণে মায়ের মরদেহ সঙ্গে নিতে না পেরে তার ছেলে এরশাদ একাই দেশে ফিরেছেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টা ৪৬ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে, মঙ্গলবার রাতে জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা ওই ফ্লাইটে অসুস্থ হয়ে পড়েন ছানোয়ারা বেগম। পরবর্তীতে জরুরি অবতরণের জন্য ফ্লাইটটি ওমানের মাসকটে ডাইভার্ট করা হয়।

মাসকট বিমানবন্দরে অবতরণের পর চিকিৎসকরা ছানোয়ারা বেগমকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বিমান থেকে নামাতে রয়্যাল ওমান পুলিশের অনুমতির প্রয়োজন হওয়ায় কিছু সময় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। পরে অনুমতি পাওয়ার পর মরদেহ নামিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।

ছানোয়ারা বেগম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের পূর্ব বিল্লিয়ার পাড়ার বাসিন্দা ছিলেন। গত ২৫ জুলাই ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান তিনি। সেখানে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার আগে থেকেই তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, সৌদি আরবে যাওয়ার পর ছানোয়ারা বেগম অসুস্থ হয়ে পড়লে সেখানে তার চিকিৎসাও করা হয়। তবে আইনি বাধ্যবাধকতার কারণে ছেলে এরশাদকে মায়ের মরদেহ ওমানে রেখেই দেশে ফিরতে হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানিয়েছেন, বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ছানোয়ারা বেগমের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে অন্তত ২৮ পুলিশ কর্মকর্তা নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৮ এম


নেপালে অন্তত ২৮ পুলিশ কর্মকর্তা নিখোঁজ

নেপালের হিমালয় ও তিব্বত সীমান্ত সংলগ্ন অঞ্চলে ভয়াবহ আকস্মিক পাহাড়ি ঢল এবং ভূমিধসের কারণে ২৮ পুলিশ কর্মকর্তা নিখোঁজ রয়েছেন।

এই তথ্যটি বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান প্রকাশ করেছে।

নেপাল পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, গত বুধবার সকালে ঘটে যাওয়া এই দুর্যোগের ফলে অন্তত ২৮ জন পুলিশ কর্মকর্তা নিখোঁজ হয়েছেন।

এদিকে, নেপালে আকস্মিক বন্যা এবং ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে পৌঁছেছে। এছাড়া, বিভিন্ন দেশের ৫৭৯ জন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চিতওয়ানে সর্বাধিক ৬৪টি মরদেহ উদ্ধার হয়েছে। পাশাপাশি, ধাদিংয়ে ২৭, নাওয়ালপরাসি ইস্টে ২২, গোরখায় ১৯, নুওয়াকোটে ১৩, তানাহুনে ৯ এবং রাসুয়ায় ৩ জনের মরদেহ পাওয়া গেছে। এই দুর্যোগে নেপাল পুলিশের ২৮ সদস্যও নিখোঁজ রয়েছেন।

এছাড়া, নিখোঁজ পর্যটকদের সংখ্যা বর্তমানে ৫৭৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ পর্যটকদের মধ্যে ৪৬৬ জন ২৮টি ভিন্ন দেশের বিদেশি নাগরিক। নেপালি পুলিশ জানিয়েছে, নিখোঁজ পর্যটকদের মধ্যে ১১৩ জন নেপালি, ৫৪ জন মার্কিন নাগরিক এবং ৩৩ জন ব্রিটিশ নাগরিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%