০৫:৫৩ পি.এম
গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে, আর সেই ভঙ্গুর অর্থনীতিকে নতুন করে গড়ে তোলা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, রোববার (২৬ জুলাই) দুপুরে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীণ বরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে এ কথা উল্লেখ করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় নবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশণামূলক বক্তব্যও প্রদান করেন।
আরও পড়ুন: সদরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে যানজট ও সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা সভা
তিনি উল্লেখ করেন, পতিত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনৈতিক অবস্থাকে ভঙ্গুর করে রেখে গেছে, এবং এমন বাস্তবতায় অর্থনীতির এই ভঙ্গুর পরিস্থিতিকে সচল করা বিএনপির সরকারের একটি চ্যালেঞ্জ হিসেবে পরিগণিত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে, যেখানে রাষ্ট্র পরিচালনায় তারুণ্যের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।
অনুষ্ঠানের বক্তারা দেশের শিক্ষা ও কৃষি খাতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন এবং এ সময় সরকারের প্রতি সহায়তা করার আহ্বান জানান তারা।
আরও পড়ুন: ‘যুবদলকে ঐক্যবদ্ধ রেখে দেশের কল্যাণে কাজ করতে হবে’- আনোয়ার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন