১২:১২ পি.এম
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের কারণে ৯ জন শ্রমিকের মৃত্যু ঘটেছে। এর প্রেক্ষিতে শ্রম আদালতের নিয়ম অনুযায়ী এই অর্থ জমা দেওয়া হয়েছে।
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী, কর্মক্ষেত্রে নিহত কোনো শ্রমিকের জন্য মালিকপক্ষকে প্রতি শ্রমিকের জন্য প্রাথমিক আইনি ক্ষতিপূরণ হিসেবে দুই লাখ টাকা করে শ্রম আদালতে জমা দিতে হয়। রোববার (১৬ আগস্ট) মালিকপক্ষ মোট ১৮ লাখ টাকা জমা দেন, যা দুই লাখ টাকা করে ৯ শ্রমিকের জন্য নির্ধারিত হয়েছে।
নিহত শ্রমিকের পরিবারের জন্য দশ লাখ টাকা করবে মালিক ও বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) পক্ষ থেকে।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
ভয়াবহ দুর্ঘটনার পর সংশ্লিষ্ট জাহাজভাঙা কারখানার সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঘটনার তদন্তের জন্য শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং মালিক সমিতির পক্ষ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের সদস্য ডাইনামিক শিপ ইয়ার্ডের মালিক মো. মহিউদ্দিন বলেছেন, নিহত ৯ শ্রমিককে দশ লাখ টাকা করে দেওয়া হবে। এর মধ্যে শ্রম আদালতের দুই লাখ রোববার জমা দেওয়া হয়েছে।
শিপ ব্রেকিং ইয়ার্ড শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কে এম শহিউল্লাহ বলেন, জাহাজ ভাঙ্গা শিল্পে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তবে আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। ভবিষ্যতে ইয়ার্ডগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে, যাতে আর কোনো শ্রমিককে এভাবে অকালে প্রাণ হারাতে না হয়।
আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন