ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দিনে ১০ খুন সরকারের ব্যর্থতার প্রমাণ: চরমোনাই পীর


দিনে ১০ খুন সরকারের ব্যর্থতার প্রমাণ: চরমোনাই পীর

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মন্তব্য করেছেন যে, ছয় মাসে হাজার হাজার মানুষ বেকার হয়ে গেছে এবং দিনে গড়ে ১০ জন খুন হওয়া সরকারের ব্যর্থতার প্রমাণ।

শনিবার রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের জেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, নির্বাচনের পূর্বে বিএনপি জনগণের জন্য অনেক আশার বাণী শুনিয়েছিল। কিন্তু বিএনপি সরকার গঠনের পর ছয় মাস অতিবাহিত হলেও তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যায়নি। বরং বেশিরভাগ ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

চরমোনাই পীর জানান, গত ছয় মাসে গার্মেন্টস খাতে প্রায় ২০ হাজার কর্মী বেকার হয়ে পড়েছেন। প্রতিদিন গড়ে ১০ জন মানুষ খুন হচ্ছে, লোডশেডিংয়ের মাত্রা বেড়ে গেছে এবং জ্বালানি সংকট দেশের স্থিতিশীলতার জন্য একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সার্বিকভাবে সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরছে।

আরও পড়ুন: কিশোরগঞ্জে পেশাজীবী দলের আংশিক কমিটি অনুমোদন, সভাপতি নাজমুল আলম ও সাধারণ সম্পাদক বোখারী

ইসলামী আন্দোলনের আমির সরকারকে পরামর্শ দিয়ে বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, লোডশেডিং কমানো, জ্বালানি সংকট সমাধান করা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা জরুরি। অন্যথায়, মানুষের ক্ষোভ সীমা ছাড়িয়ে যেতে পারে।

রেজাউল করীম বলেন, সংস্কারের বিষয়ে আমরা বারবার কথা বলেছি। কিন্তু সরকারের ভূমিকা এ বিষয়ে হতাশাজনক। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত বিষয়ে জাতীয় ঐকমত্য গঠিত হয়েছিল। কিন্তু সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে সেই ঐকমত্যের বিষয়টি অনুসরণ করা হয়নি। সরকার যদি সংস্কার না করে, তাহলে যে ভয়াবহ পরিণতির আশঙ্কা তৈরি হবে, তার দায় সরকারকেই নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুজন-বাশারসহ কোয়াবের নতুন উপদেষ্টা কমিটিতে যারা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫০ এম


সুজন-বাশারসহ কোয়াবের নতুন উপদেষ্টা কমিটিতে যারা

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নতুন একটি উপদেষ্টা কমিটি গঠন করেছে। এই কমিটি সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠিত হয়েছে।

 

শনিবার (২৯ আগস্ট) কোয়াব এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উপদেষ্টা কমিটির নাম প্রকাশ করেছে।

উপদেষ্টা কমিটিতে খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, সালমা খাতুন এবং শাহরিয়ার নাফীস- এই ৪ জন সাবেক অধিনায়ককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া কমিটিতে সৈয়দ আশরাফুল হক, আতহার আলী খান, শাথিরা জাকির, সানোয়ার হোসেন, এনামুল হক মনি, সেলিম শহীদ, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, নিয়ামুর রশিদ রাহুল, ইসতিয়াক সাদেক, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী এবং আনিসুল হাকিমও রয়েছেন।

কোয়াব জানাচ্ছে, উপদেষ্টা কমিটির সদস্যরা ক্রিকেটারদের কল্যাণ, অধিকার আদায়, সুস্থতা এবং বাংলাদেশের সামগ্রিক ক্রিকেট সংস্কৃতির বিভিন্ন বিষয়ে কোয়াবের কেন্দ্রীয় কমিটিকে পরামর্শ দেবেন।

 

এদিকে, কোয়াবের কেন্দ্রীয় কমিটিতে নতুন সদস্য হিসেবে মার্শাল আইয়ুব, জিয়াউর রহমান এবং মাহমুদুল হাসান রানাকে যুক্ত করা হয়েছে। তারা কোয়াবের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিদের সংগঠনের সঙ্গে যুক্ত করতে পেরে কোয়াব সন্তোষ প্রকাশ করেছে। তাদের পরামর্শ ও অভিজ্ঞতা ক্রিকেটারদের কল্যাণে সংগঠনটির কার্যক্রমকে আরো কার্যকর করতে সহায়তা করবে বলে আশা করছে সংগঠনটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুম প্রতিরোধ আইনের উদ্দেশ্যই অকার্যকর করছে সরকার: বিরোধীদলীয় নেতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৩ এম


গুম প্রতিরোধ আইনের উদ্দেশ্যই অকার্যকর করছে সরকার: বিরোধীদলীয় নেতা

সংসদে উত্থাপিত গুম প্রতিরোধ ও প্রতিকার বিলে আইনটির মূল উদ্দেশ্যকে অকার্যকর করার অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ শনিবার গুম প্রতিরোধ দিবস উপলক্ষে তিনি এই অভিযোগ করেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, আইনটি পাস হলে জনগণ গুমের প্রতিকার এবং তথ্য পাবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। তিনি বলেন, মানবাধিকার কমিশন হয়ে যাবে দন্তহীন বাঘ।

বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের জারি করা গুম প্রতিরোধ অধ্যাদেশ এবং মানবাধিকার কমিশন অধ্যাদেশ পাস করেনি। পরিবর্তে, গত বৃহস্পতিবার সংসদে নতুন করে আইন দুটি প্রণয়নের জন্য বিল এনেছে। আগের অধ্যাদেশে বলা হয়েছিল, গুমের অভিযোগের তদন্ত করবে মানবাধিকার কমিশন। কিন্তু নতুন আইনের বিলে উল্লেখ করা হয়েছে, কমিশন নয়; আইন শৃঙ্খলাবাহিনী তদন্ত করবে। কমিশন বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করবে না।

এই বিষয়ে আওয়ামী লীগ শাসনামলের উদাহরণ দিয়ে বিরোধী দল বলছে, সরকারের নির্দেশে গুম করে বাহিনী এবং গোয়েন্দা সংস্থা। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের দিয়ে তদন্ত করলে প্রতিকার মিলবে না। এই অবস্থার মধ্যে আগামীকাল রোববার পালিত হবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস।

শেখ হাসিনার আমলে দেড় হাজারের বেশি মানুষকে গুমের অভিযোগ তদন্ত করে নিশ্চিত করেছে এই সংক্রান্ত কমিশন। যাদের মধ্যে ২৫১ জনকে তুলে নেওয়ার পর আর সন্ধান মেলেনি। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এসব গুমের বিচার এবং নিখোঁজ ব্যক্তিদের সন্ধান দাবি করেছেন বিবৃতিতে।

তিনি বলেন, গুমের শিকার ব্যক্তি এবং তাদের পরিবারের যন্ত্রণা কতটা দুঃসহ, তা ভুক্তভোগী পরিবার ছাড়া অন্য কারও পক্ষে পুরোপুরি অনুধাবন করা সম্ভব নয়। শেখ হাসিনার শাসনামলে বিরোধী মত ও কণ্ঠরোধ করার ঘৃণ্য উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল ‘আয়নাঘর’-এর মতো গোপন বন্দিশালা। দীর্ঘ ৮ বছরের অবর্ণনীয় বন্দিদশা শেষে আব্দুল্লাহিল আমান আযমী, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান জামায়াত নেতা হাফেজ জাকির হোসাইন, শিবির আল মোকাদ্দাস ও মোহাম্মদ ওলিউল্লাহ, বিএনপি নেতা ইলিয়াস আলী ও সাবেক কমিশনার চৌধুরী আলমসহ বহু নিখোঁজ ব্যক্তি আজও ফিরে আসেননি।

বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি সরকার সংসদের প্রথম অধিবেশনে কথা দিয়েছিল, অংশীজনদের সঙ্গে পরামর্শ ও আলোচনায় কার্যকর আইন প্রণয়ন করা হবে। কিন্তু নতুন আইনের বিলে গুমের সংজ্ঞাসহ বিভিন্ন ধারায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, গুমের মতো গুরুতর অপরাধ, যা সাধারণত আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সংঘটিত হয়, তা তদন্তে ফৌজদারি কার্যবিধি অনুসরণের কথা বলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তভার তাদের হাতেই তুলে দেওয়া অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গুম-সংক্রান্ত তথ্যভাণ্ডার তত্ত্বাবধানের দায়িত্বও সরকারের কাছে রেখেছে। অথচ অধিকাংশ ক্ষেত্রে গুমে ক্ষমতাসীন সরকার সম্পৃক্ত থাকে। গুমের তদন্ত মানবাধিকার কমিশনের মতো স্বাধীন ও নিরপেক্ষ সংস্থার হাতে থাকা উচিত, এমন মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, মানবাধিকার কমিশন আইনের বিল যেভাবে প্রণয়ন করেছে, তাতেও কমিশনকে কার্যত একটি দন্তহীন বাঘে পরিণত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের হুমকি পেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন নেতানিয়াহুর ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৪:০১ এম


ইরানের হুমকি পেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন নেতানিয়াহুর ছেলে

ইরান যুক্তরাষ্ট্রে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পুত্রকে হত্যার পরিকল্পনা করেছিল। এই গুরুতর হুমকির প্রেক্ষিতে ইয়ার নেতানিয়াহুকে ইসরাইলে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের উদ্ধৃতি দিয়ে তথ্যটি চ্যানেল ১২ সম্প্রচার করেছে।

প্রতিবেদন অনুসারে, শিন বেত হুমকির বিষয়টি মূল্যায়ন করে এবং ইয়ার নেতানিয়াহুর নিরাপত্তা দলের সঙ্গে সমন্বয় করে তাকে দ্রুত ইসরায়েলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করে।

চ্যানেল ১২ জানায়, নিউইয়র্কে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে থাকা শিন বেতের কিছু কর্মকর্তাকে মিয়ামিতে পাঠানো হয়েছিল এই অভিযানে সহায়তার জন্য।

শিন বেতের এই নিশ্চিতকরণের আগে খবর প্রকাশিত হয়েছিল যে, ২০২৫ সালের ডিসেম্বরে ফ্লোরিডা থেকে ইয়ার নেতানিয়াহুকে ইসরায়েলে ফিরিয়ে আনা হয়। সেই সময় ইসরায়েলি গোয়েন্দারা অভিযোগ করেন যে, ফ্লোরিডায় অবস্থানকালে তাকে হত্যার জন্য একটি ইরানি ষড়যন্ত্র তারা শনাক্ত করেছে।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মা ভেবেছিলেন ছোট্ট ছেলেটি আর বেঁচে নেই, অবশেষে হাসপাতালে দুজনের দেখা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫০ এম


মা ভেবেছিলেন ছোট্ট ছেলেটি আর বেঁচে নেই, অবশেষে হাসপাতালে দুজনের দেখা

বন্যার প্রলয়ংকরী তাণ্ডব থেকে বাঁচতে প্রাণপণ দৌড়ে জঙ্গলে গিয়ে একটি গাছে আশ্রয় নিয়েছিল আট বছরের শিশু জয়াল ঘালে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে গত শুক্রবার সে তার মায়ের সঙ্গে দেখা করেছে।

বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই হৃদয়স্পর্শী ঘটনার খবর ও ছবি প্রকাশ করেছে।

রয়টার্স জানায়, নেপালের বন্যাকবলিত এলাকা থেকে জয়াল ঘালেকে উদ্ধার করার সময় সে একা ছিল। তার একটি পা ভাঙা ছিল এবং মুখে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল। সেখান থেকে হেলিকপ্টারে করে তাকে উদ্ধার করে দ্রুত রাজধানী কাঠমান্ডুর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

ছেলের ফিরে আসার আশায় বুক বাঁধা ২৮ বছর বয়সী মা মাতি মায়া তামাং জানান, বন্যার তাণ্ডবের পর তিনি আশঙ্কা করেছিলেন যে তার সন্তান হয়তো আর বেঁচে নেই। তবুও আশার আলো বুকে নিয়ে তিনি দিনরাত এক করে বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও ত্রাণ সংগ্রহ কেন্দ্রে ছেলেকে খুঁজে বেড়াচ্ছিলেন।

হাসপাতালে ছেলেকে জীবিত ও সুস্থ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন এই মা। জয়ালকে ফিরে পেয়ে তামাং পরিবারের মাঝে এখন আনন্দের অশ্রু ঝরছে।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%