প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বন্যার প্রলয়ংকরী তাণ্ডব থেকে বাঁচতে প্রাণপণ দৌড়ে জঙ্গলে গিয়ে একটি গাছে আশ্রয় নিয়েছিল আট বছরের শিশু জয়াল ঘালে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে গত শুক্রবার সে তার মায়ের সঙ্গে দেখা করেছে।
বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই হৃদয়স্পর্শী ঘটনার খবর ও ছবি প্রকাশ করেছে।
রয়টার্স জানায়, নেপালের বন্যাকবলিত এলাকা থেকে জয়াল ঘালেকে উদ্ধার করার সময় সে একা ছিল। তার একটি পা ভাঙা ছিল এবং মুখে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল। সেখান থেকে হেলিকপ্টারে করে তাকে উদ্ধার করে দ্রুত রাজধানী কাঠমান্ডুর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
ছেলের ফিরে আসার আশায় বুক বাঁধা ২৮ বছর বয়সী মা মাতি মায়া তামাং জানান, বন্যার তাণ্ডবের পর তিনি আশঙ্কা করেছিলেন যে তার সন্তান হয়তো আর বেঁচে নেই। তবুও আশার আলো বুকে নিয়ে তিনি দিনরাত এক করে বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও ত্রাণ সংগ্রহ কেন্দ্রে ছেলেকে খুঁজে বেড়াচ্ছিলেন।
হাসপাতালে ছেলেকে জীবিত ও সুস্থ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন এই মা। জয়ালকে ফিরে পেয়ে তামাং পরিবারের মাঝে এখন আনন্দের অশ্রু ঝরছে।
সূত্র: বিবিসি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন