০৫:৩৮ পি.এম
অবশেষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক এবং এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের দুই পাশে গড়ে ওঠা ময়লার ভাগাড়টি অপসারণ করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার (৩ জুন) দুপুরের দিকে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় এর নির্দেশনায় এ কার্যক্রম সম্পন্ন করা হয়।
ময়লা অপসারণ কার্যক্রমে নেতৃত্ব দেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া।
আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে জমে থাকা বর্জ্যের স্তূপের কারণে দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব এবং পরিবেশ দূষণ তৈরি হচ্ছিল। এর পাশাপাশি সড়কের সৌন্দর্যও নষ্ট হচ্ছিল। এখন ময়লার ভাগাড় অপসারণ ঘটায় পরিবেশের উন্নতি হবে এবং সড়ক ব্যবস্থাপনাও সহজ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন