০২:১৭ পি.এম
ফুটবল বিশ্বকাপের সবচেয়ে সফল দল কোনটি? উত্তরটি কে না জানেন! সর্বোচ্চ ৫টি শিরোপা জিতে সফল দলের তকমাটি ব্রাজিলের গায়ে। ব্রাজিল একমাত্র দলে হিসেবে বিশ্বকাপের সবগুলো আসরে খেলেছে, বৈশ্বিক আসরের টিকিটের জন্য তাদের কখনওই প্লে অফ পর্বের মধ্যে দিয়ে যেতে হয়নি।
এই ব্রাজিল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলও করেছে। ১৯৩০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ২২ আসরে ১১৪ ম্যাচে তারা মোট ২৩৭ গোল করেছে। প্রশ্ন হলো, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন ও ইংল্যান্ড কতটি গোল করেছে?
গোল করার হিসাবে ব্রাজিলের পরেই আছে ৪ বারের চ্যাম্পিয়ন জার্মানি। দ্বিতীয় সর্বোচ্চ ২০ আসরে অংশগ্রহণ করে তারা ২৩২ গোল অর্জন করেছে। ক্রম অনুযায়ী এরপর আর্জেন্টিনার নাম আসে, তিনবারের চ্যাম্পিয়নদের গোল অবশ্য দুশোর নিচে—১৫২টি। একশর ওপরে থাকা দলগুলোর মধ্যে ফ্রান্স ১৩৬, ইতালি ১২৮, স্পেন ১০৮ ও ইংল্যান্ড ১০৪ গোল করেছে।
আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি
ব্রাজিল যেমন গোল করার ক্ষেত্রে শীর্ষে, তেমনি গোল ব্যবধানেও শীর্ষ অবস্থানে রয়েছে। তাদের মতো ১২৯ গোল ব্যবধান আর কারো নেই, এমনকি জার্মানি বাদে একশর বেশি গোল ব্যবধান কেউ করতে পারেনি। ২৩২ গোল দেওয়ার বিপরীতে জার্মানি হজম করেছে ১৩০ গোল। আর্জেন্টিনা, ফ্রান্স ও ইতালির গোল ব্যবধান ৫১ করে।
ম্যাচ জয়েও ব্রাজিল শীর্ষে রয়েছে। ১১৪ ম্যাচের মধ্যে জিতেছে ৭৬টিতে, হার ১৯টি। জার্মানি ১১২ ম্যাচের মধ্যে জিতেছে ৬৮টিতে, হার ২৩টি। ৮৮ ম্যাচের ৪৭টিতে জেতার বিপরীতে আর্জেন্টিনা হেরেছে ২৪টিতে। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২৮ ম্যাচে হার দিয়েছিল মেক্সিকোর পরেই আর্জেন্টিনার স্থান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন