১১:০৯ পি.এম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৫-২৬ অর্থবছরের ফ্লাড রিকন্সট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্টের আওতায় কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। এছাড়া খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধনও করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) সকালে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন।
আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ
অনুষ্ঠানে উপজেলার ৩ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ-২ মৌসুমের প্রণোদনা হিসেবে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। পরে অতিথিরা কৃষি প্রযুক্তি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষিযন্ত্র ও কৃষিবিষয়ক বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হয়, যার কারণে কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন