১২:৩৯ পি.এম
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন গণভবনের সামনের সড়কে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন ছিনতাইকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে পালানোর চেষ্টা করে।
এ সময় অটোরিকশার চালক চিৎকার করলে আশপাশে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বিষয়টি টের পান। ডিউটিরত অবস্থায় থাকা উপপরিদর্শক (এসআই) সামছুজ্জোহা সরকার (৩৪) এবং কনস্টেবল হৃদয় বড়ুয়া (২২) মোটরসাইকেলে করে ছিনতাইকারীদের ধাওয়া করেন।
আরও পড়ুন: বিআরটি প্রকল্প বাতিলের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান ধর্মঘট
ধাওয়া করার সময় ছিনতাইকারীরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে তাদের আহত করে। পরে পুলিশের টিম দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে।
আহত দুই পুলিশ সদস্যকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।
ডিউটি অফিসার এসআই ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ডিএমপির উদ্ধারকৃত ১১৭টি মোবাইল ফোনের মালিকানা শনাক্তের আহ্বান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন