ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ : রিজভী


বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ : রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা তারা বাস্তবায়ন করে এবং সবসময় স্বচ্ছতার সঙ্গে কাজ করে। তিনি উল্লেখ করেন, বিএনপি কখনোই প্রতিশ্রুতির বাইরে যায় না।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর শান্তিনগরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ক্ষমতায় আসার পর নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুন: দ্রুত সময়ে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক দৃশ্যমান হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

তিনি জানান, অর্থনীতিবিদদের মতে, ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড বিতরণের ফলে চলতি বছর দেশে দারিদ্র্যের হার ৫ শতাংশ কমতে পারে। এই অর্জন তিনি তারেক রহমানের সরকারের সাফল্য হিসেবে উল্লেখ করেন।

শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এবারের দুর্গোৎসব দেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সরকারের সতর্কতা, আন্তরিকতা ও নিষ্ঠার কারণে হিন্দু ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে সক্ষম হয়েছেন।

তিনি উল্লেখ করেন, পার্শ্ববর্তী দেশ থেকেও অনেকে বাংলাদেশে পূজা-অর্চনায় অংশ নিতে এসেছেন। তারা এবারের পূজার নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা করেছেন।

রুহুল কবির রিজভী জানান, বিএনপির পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কমিটির সঙ্গে আলোচনা করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে দলের নেতাকর্মীরা দিনরাত কাজ করেছেন।

আরও পড়ুন: শুধু ৯ দেশ-ই নয়, বিশ্ব এক হলেও হারবে? কারণ- ইয়েমেনের জন্য নবী (সা.) দোয়া করেছিলেন!

তিনি বলেন, অতীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করা হতো। বিএনপিকে জঙ্গি রাজনৈতিক দল হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হতো এবং বিএনপি ক্ষমতায় থাকলে অন্য কোনো ধর্মাবলম্বী নিরাপদ নয়, এমন প্রচারণা চালানো হতো।

এবারের দুর্গাপূজা ঘিরে আওয়ামী লীগ ও একটি গুপ্ত রাজনৈতিক দল অপপ্রচারে জড়িত বলে অভিযোগ করেছেন রিজভী। তিনি বলেন, বিভিন্ন ঘটনায় তাদের আচরণ ও বক্তব্যে সাদৃশ্য দেখা যাচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, একটি সরকার যদি জনবান্ধব ও দায়িত্বশীল হয়, তবে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে জনকল্যাণে কাজ করতে পারে। এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া তারই দৃষ্টান্ত।

ডেঙ্গু প্রতিরোধে বিএনপির কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে গত কয়েক দিন লিফলেট বিতরণ কার্যক্রম চালানো সম্ভব হয়নি। তবে আজ থেকে আবারও এ কার্যক্রম শুরু হয়েছে। ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকা এবং আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ অব্যাহত রাখা হবে।

আরও পড়ুন: জাপান বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা

লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক বাবুল ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

 উৎসবমুখর পরিবেশে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান শেষে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ শফিকুল হক মিলন। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। মেধা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমকে ধারণ করে শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। নিউ গভঃ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীরা তাদের অর্জনের মাধ্যমে রাজশাহীর সুনাম বৃদ্ধি করছে। ভবিষ্যতে তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্মানিত অতিথি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, শিক্ষানগরী রাজশাহীর অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নিউ গভঃ ডিগ্রি কলেজ আমাদের গর্বের প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় নিউ গভঃ ডিগ্রি কলেজকে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন।
নিউ গভঃ ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মতিউর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মোঃ রাশেদ করিম।
এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পরিচালক প্রফেসর হুমায়ুন কবীর, রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর ড. মোঃ আব্দুর রউফ এবং সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর জুবাইদুর রহমান আল গালিবসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার ২০

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার ২০

রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা ও ডিবি পুলিশের নিয়মিত কার্যক্রমে গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ীসহ নানা অপরাধের অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে বেলপুকুর থানা পুলিশ ভড়ুয়াপাড়া গ্রাম থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আশাদুলকে (২৭) গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মোঃ সাদেকের ছেলে। তাঁর বিরুদ্ধে বেলপুকুর থানায় পূর্বে আরও ৩টি মাদক মামলা রয়েছে।
একই দিন রাত পৌনে ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ খরবোনা নদীর ধার রমনা পট্টি এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ খরবোনা নদীর ধার (বাজে কাজলা) এলাকার মোঃ নজরুল ইসলাম নজুর ছেলে মোঃ রনি (৩৬) এবং মোঃ মিনালের ছেলে মোঃ সেন্টুকে (৩১) গ্রেফতার করে।
এর আগে সকাল ৭টার দিকে রাজপাড়া থানা পুলিশ সিটি বাইপাস মোড় এলাকা থেকে মোঃ ওয়াজাতুল্লাহ ওয়াস্তিকে (২৬) গ্রেফতার করে। হেতেমখাঁ লিচুবাগান এলাকা থেকে ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ আইনুল ইসলামের ছেলে। বর্তমানে সে নতুন বিলসিমালা বন্ধগেট এলাকায় বসবাস করে।
এছাড়াও নগরীর বিভিন্ন থানা পুলিশের অভিযানে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাদক মামলায় ৪ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন এবং অন্যান্য অপরাধমূলক মামলায় ৭ জন রয়েছেন। সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ অন্যান্য আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সকল আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহনপুরে বিপুল পরিমান হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


মোহনপুরে বিপুল পরিমান হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার
রাজশাহীর মোহনপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান হেরোইনসহ মোঃ গোলাম হোসেন (৬০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে এসআরবি-৫। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ১টি সিএনজি এবং নগদ ৪,৯০০ টাকা জব্দ করা হয়।  
গ্রেফতার গোলাম হোসেন, সে রাজশাহীর মোহনপুর উপজেলার সোহাগপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।  
বৃহস্পতিবার বিকালে এসআরবি-৫, রাজশাহী সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী কাটাখালিতে গাঁজা ও ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


রাজশাহী কাটাখালিতে গাঁজা ও  ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা ও  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই কুখ্যাত মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টা থেকে রাত দেড়টা পর্যন্ত কাটাখালী থানার এমাদপুর গ্রামে পৃথক দুই বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের বসতবাড়ি থেকে ৩,৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৭,৩৭০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মাদক কারবারী মোঃ আবুল কালাম আজাদ ও একই গ্রামের বাসিন্দা মানিক। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক কারবারি মোঃ মানিক ইসলাম (৪৪) কৌশলে পালিয়ে যায়। তারা সকলেই নগরীর কাটাখালি থানার এমাদপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, বুধবার রাতে গ্রেফতার আবুল কালাম আজাদকে গ্রেফতার করে তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত দেড়টার দিকে কাটাখালী থানার এমাদপুর গ্রামে মানিকের বসতবাড়িতে অভিযান চালিয়ে বসতবাড়ির টাইলসের নিচে ড্রাম দিয়ে তৈরি একটি গোপন গোডাউন থেকে ব্যাগে লুকিয়ে রাখা ৩,৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট একটি মোবাইল ফোন, ও মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতার মানিক ইসলাম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের কারবার চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র ও মাদক আইনে মোট ৮টি মামলা রয়েছে। পাশাপাশি অপর আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মাদক মামলা রয়েছে।
এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%