ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বকাপকে কেন্দ্র করে কানাডায় উৎসবের পরিবেশ, স্টেডিয়ামের বাইরের ফ্যান জোনও জমে উঠেছে


বিশ্বকাপকে কেন্দ্র করে কানাডায় উৎসবের পরিবেশ, স্টেডিয়ামের বাইরের ফ্যান জোনও জমে উঠেছে

বিশ্বকাপকে কেন্দ্র করে কানাডার টরন্টো এবং ভ্যাঙ্কুভার শহরে প্রবাসী জনগণের মধ্যে ফুটবলের এক ভিন্ন মাত্রার উন্মাদনা শুরু হয়েছে। একদিকে বিদেশি পর্যটকরা অন্যদিকে স্থানীয় দর্শকদের সমাগমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

টরন্টো ও ভ্যাঙ্কুভারে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের আয়োজনকে সামনে রেখে নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন, পর্যটন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রস্তুতি জোরদার করার কথা জানানো হয়েছে কানাডা সরকারের পক্ষ থেকে।

এই উপলক্ষে 'কানাডা ওয়েলকামস দ্য ওয়ার্ল্ড' স্লোগানে বিশ্বের ফুটবলপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছে কানাডা। দেশের ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডাম ভ্যান কুভারডেন বলেছেন, 'এটি শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, বরং বিশ্বের মানুষের মিলনমেলা।'

আরও পড়ুন: ইরানে হামলার প্রস্তুতির মধ্যে মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

সাধারণ প্রবেশের অধিকাংশ টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। তবে প্রিমিয়াম প্যাকেজ এখনো পাওয়া যাচ্ছে। ফিফার তথ্য অনুযায়ী, প্রতিদিনের টিকিটের মূল্য০ ১০০ থেকে ৩০০ কানাডিয়ান ডলারের মধ্যে হতে চলেছে, যা কর ও অতিরিক্ত ফি যুক্ত হবে।

বিশ্লেষকদের মতে, এই বিশ্বকাপ আয়োজন স্থানীয় ব্যবসা, পর্যটন খাত এবং আতিথেয়তা শিল্পের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে।

বিশ্বকাপ চলাকালীন গ্রেটার টরন্টো এরিয়াজুড়ে অসংখ্য ওয়াচ পার্টির আয়োজন করা হয়েছে, যেখানে সমর্থকরা একত্রিত হয়ে খেলা দেখার পাশাপাশি নিজেদের প্রিয় দলকে সমর্থন জানাতে পারবেন।

ফোর্ট ইয়র্ক এবং দ্য বেন্টওয়ে এলাকায় ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অফিসিয়াল 'ফিফা ফ্যান ফেস্টিভ্যাল' চলবে। ১৬ বছরের কম বয়সী দর্শকদের অবশ্যই অভিভাবকের সঙ্গে উপস্থিত থাকতে হবে।

আরও পড়ুন: প্রথমবারের মতো শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

বিশ্বকাপের সময়ে টরন্টোর অনেক জনপ্রিয় বার ও রেস্তোরাঁ বিশেষ নীতিমালা গ্রহণ করেছে। কিছু স্থানে আগাম বুকিং বাধ্যতামূলক করা হয়েছে, আবার কোথাও ন্যূনতম ব্যয়ের সীমা নির্ধারণ করা হয়েছে। অনেক প্রতিষ্ঠান ক্রেডিট কার্ডের মাধ্যমে রিজার্ভেশন নিশ্চিত করছে। তাই খেলা দেখতে যাওয়ার আগে পছন্দের ভেন্যুতে যোগাযোগ করে তাদের নীতিমালা জেনে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

শুধু খেলা দেখা নয়, বিভিন্ন কমিউনিটি গ্রুপ, ব্যবসাপ্রতিষ্ঠান এবং স্থানীয় কর্তৃপক্ষ বিশ্বকাপ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, খাদ্য উৎসব এবং বিশেষ অফারের আয়োজন করছে। ফলে টরন্টোর বাসিন্দা এবং পর্যটকদের জন্য পুরো টুর্নামেন্টজুড়ে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে অনুষ্ঠিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


কাউখালীতে অনুষ্ঠিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

পিরোজপুরের কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পর্যায়ে এ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা আইসিটি অফিসার মোঃ মেহেদের হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ১৫টি স্টল প্রদর্শন করা হয়। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন ধারণা উপস্থাপন করে। স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা এবং অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদান করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেছেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিমুখী শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ততা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান বলেন, "শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করার জন্য এ ধরনের প্রদর্শনী অত্যন্ত কার্যকর। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে বিজ্ঞান ও উদ্ভাবন চর্চাকে এগিয়ে নেওয়া হবে।"

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ আয়োজন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলার ওপর দিয়ে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলার ওপর দিয়ে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

সন্ধ্যা সময়ের মধ্যে দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বজ্রপাতও হতে পারে।

শুক্রবার (১২ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য যে আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে, তাতে এই তথ্য উঠে এসেছে।

আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার সতর্ক বার্তায় জানানো হয়েছে যে, সন্ধ্যার মধ্যেই খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়টি হতে পারে। এই সময় বৃষ্টির সম্ভাবনা কেবল রয়েছে, বরং বজ্রপাতও দেখা দিতে পারে।

এ পরিস্থিতিতে সাত জেলার নদীবন্দরগুলোর জন্য এক নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্পত্তির মামলায় হেরে ৮২ বছর বয়সি বাবাকে ছুরিকাঘাত করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


সম্পত্তির মামলায় হেরে ৮২ বছর বয়সি বাবাকে ছুরিকাঘাত করে হত্যা

আদালতে সম্পত্তির মামলায় হেরে গিয়ে ৮২ বছর বয়সি বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে তার ছেলে। লোমহর্ষক এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের ছত্রপতি সম্ভাজিনগরে।

জাফর কামারুদ্দিন সৈয়দ প্যাটেল, যিনি ছিলেন ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত কর্মী। তার ছেলে আব্দুল রহমান আব্দুল জাফর একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিল। ছেলে নিয়মিত পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করতেন এবং তাদের মারধর করতেন বলে অভিযোগ রয়েছে।

অতিষ্ঠ হয়ে বাবা জাফর প্যাটেল প্রথমে পুনেতে তার মেয়ের বাড়িতে চলে যান। পরে তিনি আদালতে ছেলেকে বাড়ি থেকে উচ্ছেদের মামলা করেন। প্রায় দু’বছর ধরে আইনি লড়াই চলার পর, সম্প্রতি আদালত বাবা জাফর প্যাটেলের পক্ষে রায় দেন। আদালত ছেলেকে বাড়ি থেকে উচ্ছেদের নির্দেশ এবং সম্পত্তির মালিকানা বাবার কাছে ফিরিয়ে দেন।

কিন্তু আদালত থেকে উচ্ছেদের আদেশ নিয়ে বাড়ি ফেরার সময় ছেলে বাবার ওপর হামলা চালায়। বাবা জাফর প্যাটেল যেভাবে অটোরিকশায় যাচ্ছিলেন, সেটি থামিয়ে সবার সামনে তাকে রাস্তার মাঝখানে ছুরিকাঘাত করে হত্যা করে ছেলেটি। সঙ্গে থাকা জাফর প্যাটেলের মেয়ে ওই হামলায় আহত হন। এই ঘটনার পর পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে।

তথ্যসূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেপুটি স্পিকারের বৈঠক চীনের প্রতিনিধি দলের সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


ডেপুটি স্পিকারের বৈঠক চীনের প্রতিনিধি দলের সঙ্গে

চীনের ইউনান পিপলস কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে ডেপুটি স্পিকার কায়সার কামালের নেতৃত্বাধীন বাংলাদেশি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এই বৈঠক শুক্রবার (১২ জুন) কুনমিংয়ে হচ্ছে। বৈঠকে ডেপুটি স্পিকারের সাথে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির, আখতার হোসেন, খালেদ মাহমুদ শ্যামল, সুলতানা জেসমিন এবং চায়নাস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল পৃথকভাবে চীনের জাতীয় গণকংগ্রেস (ন্যাশনাল পিপলস কংগ্রেস) ও ইউনান প্রদেশের আইন সভার শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন।

অন্যদিকে, চীনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান তথা ইউনান সংসদের স্পিকার ও কমিউনিস্ট পার্টি অব ইউনান প্রদেশের সাধারণ সম্পাদক ওয়াং নিং। তার সঙ্গে ছিলেন ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য ওয়াং শেনজিং, ভাইস গভর্নর লিউ ইয়াং, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়ং শাওচেং, শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক লি বিনজে, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক লি চাউইয়ে, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক শি জানবিন।

বৈঠকে উভয় পক্ষ সম্পর্ক জোরদারে একমত হয়েছে। বিশেষ করে স্বাস্থ্য, বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগ, ও রোড ক্যানেকটিভিটি কীভাবে আরও বৃদ্ধি করা যায়, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি করতে কীভাবে এগোতে হবে, সেবিষয়েও আলোচনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%