ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলার ওপর দিয়ে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা


সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলার ওপর দিয়ে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

সন্ধ্যা সময়ের মধ্যে দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বজ্রপাতও হতে পারে।

শুক্রবার (১২ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য যে আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে, তাতে এই তথ্য উঠে এসেছে।

আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার সতর্ক বার্তায় জানানো হয়েছে যে, সন্ধ্যার মধ্যেই খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্যখাতের টেন্ডারে দুর্নীতি বরদাস্ত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়টি হতে পারে। এই সময় বৃষ্টির সম্ভাবনা কেবল রয়েছে, বরং বজ্রপাতও দেখা দিতে পারে।

এ পরিস্থিতিতে সাত জেলার নদীবন্দরগুলোর জন্য এক নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্পত্তির মামলায় হেরে ৮২ বছর বয়সি বাবাকে ছুরিকাঘাত করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


সম্পত্তির মামলায় হেরে ৮২ বছর বয়সি বাবাকে ছুরিকাঘাত করে হত্যা

আদালতে সম্পত্তির মামলায় হেরে গিয়ে ৮২ বছর বয়সি বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে তার ছেলে। লোমহর্ষক এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের ছত্রপতি সম্ভাজিনগরে।

জাফর কামারুদ্দিন সৈয়দ প্যাটেল, যিনি ছিলেন ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত কর্মী। তার ছেলে আব্দুল রহমান আব্দুল জাফর একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিল। ছেলে নিয়মিত পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করতেন এবং তাদের মারধর করতেন বলে অভিযোগ রয়েছে।

অতিষ্ঠ হয়ে বাবা জাফর প্যাটেল প্রথমে পুনেতে তার মেয়ের বাড়িতে চলে যান। পরে তিনি আদালতে ছেলেকে বাড়ি থেকে উচ্ছেদের মামলা করেন। প্রায় দু’বছর ধরে আইনি লড়াই চলার পর, সম্প্রতি আদালত বাবা জাফর প্যাটেলের পক্ষে রায় দেন। আদালত ছেলেকে বাড়ি থেকে উচ্ছেদের নির্দেশ এবং সম্পত্তির মালিকানা বাবার কাছে ফিরিয়ে দেন।

কিন্তু আদালত থেকে উচ্ছেদের আদেশ নিয়ে বাড়ি ফেরার সময় ছেলে বাবার ওপর হামলা চালায়। বাবা জাফর প্যাটেল যেভাবে অটোরিকশায় যাচ্ছিলেন, সেটি থামিয়ে সবার সামনে তাকে রাস্তার মাঝখানে ছুরিকাঘাত করে হত্যা করে ছেলেটি। সঙ্গে থাকা জাফর প্যাটেলের মেয়ে ওই হামলায় আহত হন। এই ঘটনার পর পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে।

তথ্যসূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেপুটি স্পিকারের বৈঠক চীনের প্রতিনিধি দলের সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


ডেপুটি স্পিকারের বৈঠক চীনের প্রতিনিধি দলের সঙ্গে

চীনের ইউনান পিপলস কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে ডেপুটি স্পিকার কায়সার কামালের নেতৃত্বাধীন বাংলাদেশি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এই বৈঠক শুক্রবার (১২ জুন) কুনমিংয়ে হচ্ছে। বৈঠকে ডেপুটি স্পিকারের সাথে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির, আখতার হোসেন, খালেদ মাহমুদ শ্যামল, সুলতানা জেসমিন এবং চায়নাস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল পৃথকভাবে চীনের জাতীয় গণকংগ্রেস (ন্যাশনাল পিপলস কংগ্রেস) ও ইউনান প্রদেশের আইন সভার শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন।

অন্যদিকে, চীনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান তথা ইউনান সংসদের স্পিকার ও কমিউনিস্ট পার্টি অব ইউনান প্রদেশের সাধারণ সম্পাদক ওয়াং নিং। তার সঙ্গে ছিলেন ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য ওয়াং শেনজিং, ভাইস গভর্নর লিউ ইয়াং, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়ং শাওচেং, শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক লি বিনজে, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক লি চাউইয়ে, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক শি জানবিন।

বৈঠকে উভয় পক্ষ সম্পর্ক জোরদারে একমত হয়েছে। বিশেষ করে স্বাস্থ্য, বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগ, ও রোড ক্যানেকটিভিটি কীভাবে আরও বৃদ্ধি করা যায়, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি করতে কীভাবে এগোতে হবে, সেবিষয়েও আলোচনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিনিয়োগবান্ধব বাজেট প্রণয়নের আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০২:০০ পি.এম


বিনিয়োগবান্ধব বাজেট প্রণয়নের আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার

বিনিয়োগবান্ধব বাজেট প্রণয়নের আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

এবারের বাজেটকে আওয়ামী লীগের নীতির প্রতিচ্ছবি উল্লেখ করে মিয়া গোলাম পারওয়ার বলেন, ‘দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার। এই বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট।’

তিনি আরো বলেন, ‘এবারের বাজেট ব্যাংক ঋণ এবং বিদেশি ঋণের ওপর নির্ভরশীল। এমনকি রাজস্ব আয়ের ক্ষেত্রে বাস্তবসম্মত রূপরেখা দিতে সরকার ব্যর্থ হয়েছে।’

ব্যাংকিং সেক্টরের অনিয়মের মধ্যেই যদি এই বাজেট পাস হয় তাহলে দেশের অর্থনীতি ভেঙে পড়বে বলেও অভিমত প্রকাশ করেন জামায়াতের এই নেতা।

গত বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আগামী ২০২৬-২৭ অর্থবছরে মোট ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির ১০.২ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৯১ হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করা হয়েছে।

সরকার ক্রমান্বয়ে বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে জানিয়ে মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, সেই লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে মোট উন্নয়ন ব্যয় চলতি অর্থবছরের বরাদ্দ (সংশোধিত) ২৭.২৭ শতাংশ থেকে বেড়ে ৩৩.৭০ শতাংশে উন্নীত করার এবং পরিচালন ব্যয় চলতি অর্থবছরের ৭২.৭৩ শতাংশ থেকে কমিয়ে আগামী অর্থবছরে ৬৬.৩০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ প্রদানের ক্ষেত্রে মানবসম্পদ উন্নয়ন এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে অপরিহার্য শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি খাত এবং তৃণমূলের মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে। পাশাপাশি বিনিয়োগ ও টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে সামাজিক অবকাঠামো খাতে মোট ২ লাখ ৭৯ হাজার ১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বরাদ্দের ২৯.৭৪ শতাংশ। ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ দেয়া হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৯৮৮ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১৮.৬৬ শতাংশ। সাধারণ সেবা খাতে প্রস্তাব করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ১১৭ কোটি টাকা, যা মোট বরাদ্দের ২৬.১৩ শতাংশ। সামাজিক খাতের বর্ধিত ও সর্বোচ্চ ব্যয় প্রস্তাব সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দেয়ার প্রতিফলন।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬ শতাংশ। প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে ১ লাখ ০২ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে এবং ১ লাখ ১৬ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস থেকে নির্বাহ করার জন্য প্রস্তাব করা হয়েছে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা নির্বাহ করা হবে। চলতি ২০২৩-২৬ অর্থবছরে যা ছিল ১ লাখ ১৮ হাজার কোটি টাকা। অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ গ্রহণের পরিমাণ আগামী অর্থবছরে ৬ হাজার কোটি টাকা কমানোর প্রস্তাব করা হয়েছে।

ফ্যাসিবাদী সরকারের সময়ে ব্যাপকভাবে ঋণ গ্রহণের ফলে দেশের ঋণ পরিশোধ ও সুদ পরিশোধ বাবদ ব্যয় অত্যধিক পরিমাণে বেড়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এতে বাজেট ঘাটতিও বেড়েছে। ২০০৫-০৬ অর্থবছরে বাজেট ঘাটতি ছিল জিডিপির ২.৯ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে বাজেট ঘাটতি বেড়ে জিডিপির ৪.০৫ শতাংশ হয়েছে।

এ অবস্থা থেকে উত্তরণে সরকার ঋণ ব্যবস্থাপনা সংস্কার, উচ্চ রিটার্ন সমৃদ্ধ খাতে সরকারি বিনিয়োগ এবং প্রকল্প বাস্তবায়ন কাঠামো আধুনিকায়ন করছে বলেও জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এর মাধ্যমে বিনিয়োগের গুণগত মান নিশ্চিত হবে, অর্থ প্রবাহ বাড়বে এবং এর মাল্টিপ্লায়ার প্রভাবে অর্থনৈতিক কর্মকান্ড আরও গতিশীল হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজেদের পায়ে দাঁড়াতে হবে, তাহলেই আমরা এগিয়ে যেতে পারব: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


নিজেদের পায়ে দাঁড়াতে হবে, তাহলেই আমরা এগিয়ে যেতে পারব: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আমরা দেশে শিল্পকারখানা তৈরি করতে চাই।' তিনি জানিয়েছেন, এ অঞ্চলে শিল্পকারখানা নির্মাণের জন্য আগামী দু-এক মাসের মধ্যেই চীনের প্রতিনিধি আসবে। তিনি বলেন, 'সব সময় মনে রাখতে হবে, আমাদের নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে; তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব।'

শুক্রবার (১২ জুন) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়নে একসাথে কাজ করার আশ্বাস দেন।

মির্জা ফখরুল বলেন, 'কোনো জাতি কখনো এমনি এমনি উন্নত হতে পারে না। আজকে চীন যে উন্নত হয়েছে, তা তাদের নিজেদের চেষ্টায় হয়েছে। তারা তাদের ছেলেমেয়েদের লেখাপড়া শিখিয়ে এবং আরও বেশি করে কাজ করে উন্নত হয়েছে।'

তিনি আরও বলেন, 'বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শিশুদের জন্য কাজ করতে চান। শিশুদের তিনি আরও বেশি লেখাপড়া শেখাতে চান এবং তাদেরকে উন্নত করতে চান। এ জন্য তিনি বেশ কিছু কাজ হাতে নিয়েছেন।'

শিক্ষকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, 'স্কুলের বাচ্চাদের আপনারা সেভাবে তৈরি করবেন, যেন তারা দেশের জন্য কাজ করতে পারে। তারা যেন দেশের জন্য সম্পদ হতে পারে।'

অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, 'আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, চলতি বছরের জুলাই বা আগস্ট মাসের মধ্যেই এখানে চীনা প্রতিনিধিদল আসবে।'

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা ঠাকুরগাঁও পৌর শহরের ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজার ৩০৮ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%