বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:২২ এম
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) সামরিক ও অসামরিক কর্মচারীদের বিশেষ ভাতা ২০ শতাংশ বাড়িয়েছে সরকার। জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত এনএসআইয়ের সব স্তরের কর্মচারী এ সুবিধার আওতায় থাকবেন।
এ সংক্রান্ত গেজেট জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা। ১৭ সেপ্টেম্বর জারি করা গেজেটটি বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।
গেজেটে বলা হয়েছে, ২০২৬ সালের ৩০ জুন এনএসআইয়ের সংশ্লিষ্ট কর্মচারীরা বিশেষ ভাতা হিসেবে যে পরিমাণ অর্থ পেতেন, তার সঙ্গে ২০ শতাংশ যোগ করে নতুন ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে। তবে বর্ধিত হারে এ ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
ফলে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এনএসআই কর্মচারীরা আগের নিয়মেই বিশেষ ভাতা পাবেন। এ সময় অর্থ বিভাগের ২০১৪ সালের ১ সেপ্টেম্বর জারি করা স্মারক অনুযায়ী তাদের ভাতা দেওয়া হবে।
গেজেটে আরও বলা হয়েছে, জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হিসেবে এনএসআই কর্মীদের বিশেষ ভাতা নির্ধারণ করা হবে না। অর্থাৎ নতুন পে-স্কেলে মূল বেতন বাড়লেও তার কোনো নির্দিষ্ট শতাংশ ধরে এ ভাতা নির্ধারণ করা হবে না।
প্রেষণে নিয়োজিত কর্মচারীদের জন্যও বিশেষ শর্ত রাখা হয়েছে। কোনো কর্মচারী প্রেষণে থেকে এনএসআইয়ের বিশেষ ভাতা গ্রহণ করলে তিনি নিজ নিজ বাহিনীর জন্য নির্ধারিত ঝুঁকি ভাতা, বিশেষ ভাতা অথবা প্রযোজ্য ক্ষেত্রে প্রতিরক্ষা সার্ভিস ভাতা পাবেন না।
গেজেটে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ৩০ জুন প্রচলিত বিশেষ ভাতার পরিমাণকে ভিত্তি ধরেই ২০ শতাংশ বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে। নতুন বর্ধিত হারে ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জিম্বাবুয়েতে অবস্থিত ইরানি দূতাবাস, ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকির প্রতিক্রিয়ায়, ভারতের একটি তেলেগু সিনেমার অ্যাকশন দৃশ্য ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করেছে। তবে, এই ঘটনার পরপরই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই দেশের মধ্যে একটি দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়।
তারা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে তেলেগু তারকা নন্দমুরি বালাকৃষ্ণার ‘ভগবন্ত কেসারি’ সিনেমা থেকে মারপিটের একটি ক্লিপ পোস্ট করেছে।
ট্রাম্পকে লক্ষ্য করে তারা মন্তব্য করেছে যে, "ট্রাম্প ইরানকে ধ্বংসের হুমকি দিলেও তিনি ভালো করেই জানেন যে ইরান সুরক্ষিত।" দূতাবাস আরও ব্যঙ্গ করে বলেছে, "মনে হচ্ছে তারা হলিউডের বদলে বলিউড সিনেমা দেখেই এমন কথা বলছেন।"
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে ট্রাম্প তার ভাষণে উল্লেখ করেন যে, তার সামনে একটি বড় সিদ্ধান্ত রয়েছে—তিনি কি ইরানকে নতুন করে গড়ে ওঠার সুযোগ দেবেন, নাকি দ্রুত তাদের সম্পূর্ণ ধ্বংস করবেন?
কিন্তু এই হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি পালটে যায়। নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে প্রায় তিন ঘণ্টার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ট্রাম্পের শীর্ষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনার বৈঠকে অংশ নেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকটিকে "খুব ভালো" বলে উল্লেখ করেছেন এবং তিনি খুব শিগগিরই আরও আলোচনা হতে পারে বলে জানান।
এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, সমস্যার সমাধানে ট্রাম্প যেকোনো দেশের নেতার সঙ্গে কথা বলতে রাজি আছেন। চলমান উত্তেজনার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নিউইয়র্ক সফর এবং এই অপ্রত্যাশিত বৈঠক বর্তমান বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী পাইলগাঁও জমিদারবাড়ি। স্থানীয়ভাবে ‘বাবুরবাড়ি’ নামেও পরিচিত এই প্রাচীন স্থাপনাটি ভাটি অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন।
প্রায় সাড়ে ৫ একর জায়গাজুড়ে বিস্তৃত এই জমিদারবাড়িকে সরকারি পর্যটন তথ্যসূত্রে তিন শত বছরেরও বেশি পুরোনো বলে উল্লেখ করা হয়েছে। বাড়িটির দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে ঐতিহ্যবাহী কুশিয়ারা নদী। নদী, সবুজ প্রকৃতি ও প্রাচীন স্থাপত্য মিলিয়ে জায়গাটির রয়েছে আলাদা ঐতিহাসিক সৌন্দর্য।
জমিদার বংশের ইতিহাস:
ঐতিহাসিক অচ্যূতচরণ চৌধুরীর বর্ণনা অনুযায়ী, পাইলগাঁওয়ে প্রাচীনকালে পাল বংশীয় মানুষের বসতি ছিল বলে বংশীয় সূত্রে জানা যায়। পরবর্তী সময়ে বিভিন্ন প্রজন্মের মাধ্যমে এ পরিবারের বিস্তার ঘটে।
বংশের এক পর্যায়ে উমানন্দ ধর ওরফে বিনোদ রায় দিল্লির মোহাম্মদ শাহ বাদশাহর কাছ থেকে চৌধুরী সনদ লাভ করেন বলে ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ রয়েছে। তাঁর বংশধরদের মধ্যে মাধবরাম জনহিতকর কাজের জন্য পাইলগাঁওয়ে একটি বড় দিঘি খনন করেন, যা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের বাজারে স্বর্ণের দাম ফের ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। সেদিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নির্ধারিত ওই দামেই বিক্রি হবে স্বর্ণ।
বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী, মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
বাজুস আরও জানিয়েছে, পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ