ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

প্রতিবন্ধী বিদ্যালয়কে কেন্দ্র করে ব্যবসা করতে দেয়া হবে না: ফারজানা শারমীন


প্রতিবন্ধী বিদ্যালয়কে কেন্দ্র করে ব্যবসা করতে দেয়া হবে না: ফারজানা শারমীন

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার মতো মহৎ ও পবিত্র খাতকে কেন্দ্র করে একটি অসাধু চক্র ব্যবসা করার চেষ্টা করছে। তারা বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়কে এমপিওভুক্ত করে দেয়ার কথা বলে অর্থ দাবি করে থাকে। এ ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সীরহাট পলক অটিজম স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রায়ই আমার কাছে একসঙ্গে ৫০-৬০টি প্রতিবন্ধী বিদ্যালয়ের তালিকা আসত। বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে গিয়ে বুঝতে পারি, কিছু ব্যক্তি বিভিন্ন বিদ্যালয়কে এমপিওভুক্ত করার আশ্বাস দিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করছে। আমি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছি, এ ধরনের কোনো তদবির গ্রহণ করা হবে না। এরপর থেকে এ ধরনের কার্যক্রম অনেকটাই বন্ধ হয়েছে।’

আরও পড়ুন: আমরা মাফিয়া ডন বানাব না: ডেপুটি স্পিকার কায়সার কামাল

তিনি আরও বলেন, আপনারা যারা আন্তরিকতার সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছেন, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এই কাজ শুধু সক্ষমতা দিয়ে হয় না, এর জন্য প্রয়োজন গভীর মানবিকতা, মমত্ববোধ ও আবেগগত সংযুক্তি। আপনারা একটি মহৎ ও পবিত্র দায়িত্ব পালন করছেন।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিদ্যমান প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর কার্যক্রম ও শিক্ষাসেবার মান যাচাই করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। যেসব প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিন্তু এখনো এমপিওভুক্ত হয়নি, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এমপিওভুক্ত করার বিষয়ে সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানবসম্পদ ও মেধাসম্পদ হিসেবে গড়ে তোলা। তাদের শিক্ষা ও বিকাশের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রতিশ্রুতibদ্ধ।

ভুয়া বিদ্যালয়ের বিষয়ে সতর্ক করে ফারজানা শারমীন বলেন, যদি কোনো ব্যক্তি একাধিক ভুয়া বিদ্যালয়ের তালিকা নিয়ে ঘুরে বেড়ায় এবং বিদ্যালয়প্রতি অর্থ দাবি করে, তাহলে বিষয়টি আমাকে সরাসরি জানাবেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে ১৫ থেকে ২০ মিনিটে লাগেজ পাচ্ছেন যাত্রীরা: মন্ত্রী

পলক অটিজম স্কুলের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, আজ এখানে এসে আমি দেখেছি, শিশুরা ভালো আছে, তারা ভালোভাবে শিখছে এবং যথাযথ যত্ন পাচ্ছে। এটি অত্যন্ত আশাব্যঞ্জক। উপযুক্ত জায়গা ও পরিকল্পনা পাওয়া গেলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বেশি শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা দেয়ার চেষ্টা করা হবে।

প্রতিবন্ধী সন্তানদের পরিবার সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, যে পরিবারে একজন প্রতিবন্ধী সন্তান রয়েছে, সেই পরিবারের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তাদের করুণা নয়, সম্মান ও সহযোগিতা দিতে হবে। বিশেষ করে সেই মা-বাবার মানসিক স্বাস্থ্য ও সংগ্রামের বিষয়টিও আমাদের বিবেচনায় নিতে হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, যথাযথ সুযোগ ও পরিচর্যা পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম এবং জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু। এছাড়াও উপস্থিত ছিলেন ডিসঅ্যাবল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির শাহীন মিজি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পলক অটিজম স্কুলের পরিচালক দেলোয়ার হোসেন।

আরও পড়ুন: সরকারি চাকরিজীবীদের ভাতা নির্ধারণ হবে ৩০ জুন ২০২৬ তারিখে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে জমির বিরোধে দুই ভাইকে কুপিয়ে জখম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে জমির বিরোধে দুই ভাইকে কুপিয়ে জখম

চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের কারণে দুই ভাইকে মারধর এবং কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতের যাত্রীদের মধ্যে এই ঘটনা ঘটেছিল সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তিনখোপড়া মোড়ে।

আহত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরদেবীনগর-ফাটাপাড়ার মৃত সাজ্জাদের ছেলে শফিকুল ইসলাম এবং তার ছোট ভাই ওসিকুল ইসলাম। বর্তমানে তারা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শফিকুল ও ওসিকুল জানান, তারা রাতে নরেন্দ্রপুর হাট থেকে বাড়ি ফিরছিলেন। পথে তিনখোপড়া মোড় এলাকায় তাদের উপর হামলা চালানো হয়। পরে খবর পেয়ে তাদের স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠায়। তারা আরও জানান, জমি নিয়ে তাদের ভাই আজাদ সহ একই এলাকার শাহদাত, মহব্বত, আব্দুল হান্নান এবং আব্দুল রাবিকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরেই তাদের উপর হামলা করা হয়।

আহতদের ভাই আজাদ আলী বলেন, "৫-৬ বছর আগে আমি ২১ শতক জমি কিনেছিলাম চাচি জরিনার কাছ থেকে। ওই জমিতে কৃষি কাজ করতে গেলে শাহাদাৎসহ কয়েকজনের সঙ্গে আমাদের কথাকাটাকাটি হয়। সেই দিন থেকেই বিরোধের সূত্রপাত হয়। এখন পরিস্থিতি অনেক উত্তপ্ত হয়ে গেছে।"

এ ব্যাপারে শাহদাত, মহব্বত, আব্দুল হান্নান ও আব্দুল রাবিকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, শফিকুল ও ওসিকুলের উপর হামলার ঘটনায় ভুক্তভোগীরা থানায় এজাহার দায়ের করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে সাত লাখ জাল টাকাসহ আটক ৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১১:০০ পি.এম


পঞ্চগড়ে সাত লাখ জাল টাকাসহ আটক ৭

পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশ সাতজনকে আটক করেছে, যাদের কাছে সাত লাখ জাল টাকা রয়েছে। শুক্রবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, উপজেলার ফকিরগঞ্জ বাজারে কিশোরগঞ্জ জেলার বাকপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে চঞ্চল মিয়া (৩২) গত বৃহস্পতিবার জাল টাকাসহ ধরা পড়েছে। পুলিশ চঞ্চলের দেওয়া তথ্যমতে, পাশের ঠাকুরগাঁও শহরের প্রাইম হোটেল এবং নিউ হোটেল সালাম এন্টারপ্রাইজে জরুরি অভিযান চালায়। এসময় ৭ লাখ ২৮ হাজার ৫০০ জাল টাকা এবং ১ লাখ ২৮ হাজার ৫০০ অরিজিনাল টাকা থেকেও জাল টাকা চক্রের একাধিক হোতাকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- বরিশাল বাকেরগঞ্জ উপজেলার দুদাল এলাকার আউয়াল হোসেনের ছেলে আরিফ হোসেন (৪০), মাদারীপুর শিবচর উপজেলার মাদবর চর এলাকার ইউনুস শেখের ছেলে এমরান শেখ (৪৮), বাগেরহাট রামপাল উপজেলার কাশিপুর এলাকার মাহামুদুল হকের ছেলে শেখ নাছিম (২৮), ফরিদপুর ভাঙ্গা উপজেলার শিংগাদাগ এলাকার নুরুল আমিন খাঁনের ছেলে সোহেল খাঁন (২৮), ঢাকা কেরানীগঞ্জ পূর্ব মুগারচর এলাকার মৃত আলী আকবর মাস্টারের ছেলে রুহুল আমিন (৫২) এবং কুমিল্লা দ্বেবিদার উপজেলার মারিচা এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে ইসমাইল হোসেন (৩২)।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার মো. আবু সাইমের পরামর্শক্রমে টানা কয়েক ঘণ্টা অভিযান পরিচালনা করে জাল টাকা প্রস্তুতকারী একটি বড় চক্রকে আটক করতে সক্ষম হয়েছি। পরে তাদের নামে প্রচলিত আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল বনাম হাইতি: কার পাল্লা ভারী?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


ব্রাজিল বনাম হাইতি: কার পাল্লা ভারী?

২০২৬ ফুটবল বিশ্বকাপের ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল এবং ক্যারিবীয় অঞ্চলের দল হাইতি মুখোমুখি হচ্ছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং হাইতির জন্যই এই ম্যাচের গুরুত্ব বেড়ে গেছে, কারণ প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ায় উভয় দলই চাপের মধ্যে রয়েছে।

আসরের প্রথম ম্যাচে ব্রাজিল মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে। অন্যদিকে হাইতি স্কটল্যান্ডের কাছে ১-০ গোলের পরাজয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করে। প্রথম ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট ১, আর হাইতি পয়েন্টের খাতা খুলতে পারেনি। ফলে উভয় দলের জন্যই এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হবে।

দুই দলের অতীত পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষে অবস্থান করে। আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল এবং হাইতি এর আগে তিনবার মুখোমুখি হয়েছে এবং তিনটি ম্যাচেই ব্রাজিল জয় অর্জন করেছে। সর্বশেষ ২০১৬ সালের কোপা আমেরিকায় হাইতিকে ৭-১ গোলে পরাজিত করেছিল সেলেসাওরা।

যদি এবার ব্রাজিল এই ম্যাচে জয় লাভ করে, তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৪। সেক্ষেত্রে তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে নকআউট পর্বে ওঠার পথে বড় সুবিধা পাবে। কিন্তু যদি ড্র অথবা পরাজয় হয়, তাহলে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে কঠিন সমীকরণের মুখে পড়তে হতে পারে ব্রাজিলকে।

সম্ভাব্য একাদশ:

ব্রাজিল: অ্যালিসন বেকার, দানিলো (অথবা রজার ইবানেজ), মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকুয়েতা, ফাবিনহো (অথবা ক্যাসেমিরো), রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো (অথবা মাথিউস কুনহা)।

হাইতি: জনি প্লাসিডো, মার্টিন এক্সপেরিয়েন্স, রিকার্ডো অ্যাডে, হ্যানেস ডেলক্রোইক্স, কার্লেন্স আর্কাস, জিন-রিকনার বেলেগার্ডে, ড্যানলি জিন জ্যাক, রুবেন প্রভিডেন্স, জোসু কাসিমির, লুইসিয়াস ডিডসন, উইলসন ইসিডোর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

আজ নিউইয়র্কে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন।

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডার বাস্তবায়নের ক্ষেত্রে ইউএন উইমেনের সঙ্গে আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ সহযোগিতার আহ্বান জানান বাংলাদেশ।

নিউইয়র্কে অনুষ্ঠিত এই বৈঠকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই আহ্বান করেন। বৈঠকের সময় তিনি নারীর ক্ষমতায়নের প্রতি বাংলাদেশের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী উদ্যোগে দেশে নারীদের জন্য অবৈতনিক শিক্ষা প্রবর্তনের বিষয়টি স্মরণ করেন। বর্তমান সরকারের অধীনে মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা এবং প্রজনন ও মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণসহ নারীর ক্ষমতায়নে গৃহীত নানা উদ্যোগের কথা উল্লেখ করেন।

ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস বাংলাদেশের নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় অগ্রগতির জন্য প্রশংসা করেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচনে অভিনন্দন জানান। এছাড়া, নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ইউএন উইমেনের আগ্রহও পুনর্ব্যক্ত করেন।

সিমা বাহাউস শান্তি প্রতিষ্ঠা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারীদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসাও করেন।

রোহিঙ্গা সংকট নিয়ে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের জন্য মানবিক সহায়তা কর্মসূচিতে অর্থায়নের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%