ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাজিল বনাম হাইতি: কার পাল্লা ভারী?


ব্রাজিল বনাম হাইতি: কার পাল্লা ভারী?

২০২৬ ফুটবল বিশ্বকাপের ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল এবং ক্যারিবীয় অঞ্চলের দল হাইতি মুখোমুখি হচ্ছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং হাইতির জন্যই এই ম্যাচের গুরুত্ব বেড়ে গেছে, কারণ প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ায় উভয় দলই চাপের মধ্যে রয়েছে।

আসরের প্রথম ম্যাচে ব্রাজিল মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে। অন্যদিকে হাইতি স্কটল্যান্ডের কাছে ১-০ গোলের পরাজয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করে। প্রথম ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট ১, আর হাইতি পয়েন্টের খাতা খুলতে পারেনি। ফলে উভয় দলের জন্যই এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হবে।

দুই দলের অতীত পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষে অবস্থান করে। আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল এবং হাইতি এর আগে তিনবার মুখোমুখি হয়েছে এবং তিনটি ম্যাচেই ব্রাজিল জয় অর্জন করেছে। সর্বশেষ ২০১৬ সালের কোপা আমেরিকায় হাইতিকে ৭-১ গোলে পরাজিত করেছিল সেলেসাওরা।

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

যদি এবার ব্রাজিল এই ম্যাচে জয় লাভ করে, তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৪। সেক্ষেত্রে তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে নকআউট পর্বে ওঠার পথে বড় সুবিধা পাবে। কিন্তু যদি ড্র অথবা পরাজয় হয়, তাহলে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে কঠিন সমীকরণের মুখে পড়তে হতে পারে ব্রাজিলকে।

সম্ভাব্য একাদশ:

ব্রাজিল: অ্যালিসন বেকার, দানিলো (অথবা রজার ইবানেজ), মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকুয়েতা, ফাবিনহো (অথবা ক্যাসেমিরো), রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো (অথবা মাথিউস কুনহা)।

হাইতি: জনি প্লাসিডো, মার্টিন এক্সপেরিয়েন্স, রিকার্ডো অ্যাডে, হ্যানেস ডেলক্রোইক্স, কার্লেন্স আর্কাস, জিন-রিকনার বেলেগার্ডে, ড্যানলি জিন জ্যাক, রুবেন প্রভিডেন্স, জোসু কাসিমির, লুইসিয়াস ডিডসন, উইলসন ইসিডোর।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

আজ নিউইয়র্কে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন।

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডার বাস্তবায়নের ক্ষেত্রে ইউএন উইমেনের সঙ্গে আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ সহযোগিতার আহ্বান জানান বাংলাদেশ।

নিউইয়র্কে অনুষ্ঠিত এই বৈঠকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই আহ্বান করেন। বৈঠকের সময় তিনি নারীর ক্ষমতায়নের প্রতি বাংলাদেশের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী উদ্যোগে দেশে নারীদের জন্য অবৈতনিক শিক্ষা প্রবর্তনের বিষয়টি স্মরণ করেন। বর্তমান সরকারের অধীনে মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা এবং প্রজনন ও মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণসহ নারীর ক্ষমতায়নে গৃহীত নানা উদ্যোগের কথা উল্লেখ করেন।

ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস বাংলাদেশের নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় অগ্রগতির জন্য প্রশংসা করেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচনে অভিনন্দন জানান। এছাড়া, নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ইউএন উইমেনের আগ্রহও পুনর্ব্যক্ত করেন।

সিমা বাহাউস শান্তি প্রতিষ্ঠা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারীদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসাও করেন।

রোহিঙ্গা সংকট নিয়ে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের জন্য মানবিক সহায়তা কর্মসূচিতে অর্থায়নের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালিতে দুই মাসে সর্বোচ্চ জাহাজ চলাচল, স্বস্তির ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১১:১২ পি.এম


হরমুজ প্রণালিতে দুই মাসে সর্বোচ্চ জাহাজ চলাচল, স্বস্তির ইঙ্গিত

হরমুজ প্রণালি দিয়ে বৃহস্পতিবার মোট ২৫টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে।

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের একটি সমঝোতার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে গেছে। এ দুই মাসের মধ্যে এই নৌপথে এখন সর্বোচ্চ সংখ্যক বাণিজ্যিক জাহাজ পারাপার হতে দেখা যাচ্ছে।

সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা এএক্সএসমেরিনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার এই প্রণালি দিয়ে ২৫টি বাণিজ্যিক জাহাজ চলাফেরা করেছে। এটি গত ১৮ এপ্রিলের পর কোনো এক দিনে সর্বোচ্চ সংখ্যা। জুন মাসের প্রথম ১০ দিনে প্রতিদিন গড়ে মাত্র ৭.৬টি জাহাজ চলাচল করেছিল। সেই তুলনায় বৃহস্পতিবারের এই সংখ্যা পাঁচ গুণেরও বেশি।

এই বৃদ্ধি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতার ভিত্তিতে হয়েছে। এ চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়ার কথাও বলা হয়েছে। তবে শুক্রবার সুইজারল্যান্ডে নির্ধারিত আলোচনার স্থগিত হওয়ার আগেই এই জাহাজ চলাচল বাড়তে শুরু করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর সংঘাত শুরু হওয়ার পর ইরান কার্যত এই প্রণালী বন্ধ করে দেয়। এ সময় সেখানে একাধিক হামলার ঘটনা ঘটে। যার ফলে বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধি পায় এবং জ্বালানি সরবরাহ ব্যাহত হয়।

যুদ্ধের পূর্বে প্রতিদিন প্রায় ১২০টি জাহাজ এই পথ দিয়ে চলাচল করতো। শান্তিকালে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরল গ্যাস এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

তবে বিশেষজ্ঞদের মতে, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। নিরাপত্তা নিয়ে উদ্বেগও রয়ে গেছে। ৫০০টিরও বেশি জাহাজ এবং প্রায় ১১ হাজার নাবিক এখনো উপসাগরীয় অঞ্চলে আটকে আছেন।

বিশ্লেষকরা মনে করছেন, জ্বালানি এবং পরিবহন খাত প্রথমে এই উন্নতির সুফল পাবে। তবে পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির নির্বাচনি সভায় হামলার মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


বিএনপির নির্বাচনি সভায় হামলার মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনি সভা ও গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাড়াশ উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তাড়াশ পৌর শহরের উপজেলা পাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযানে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান জানান, বাবুল শেখকে গোপন সূত্রের ভিত্তিতে অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিএনপির সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনি সভায় হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশের সূত্র মতে, ২০১৮ সালের ১২ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে একটি নির্বাচনি পথসভায় অংশ নিতে যান বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদার। অভিযোগ রয়েছে, ওই সময় বাবুল শেখসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা সভাস্থলে সশস্ত্র হামলা চালিয়ে তার গাড়িবহরে ভাঙচুর করে।

এছাড়া হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটায় বলেও মামলায় উল্লেখ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে আব্দুল মান্নান তালুকদারকে নিরাপদে সরিয়ে নেন। হামলার ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার দীর্ঘ সময় পর ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান বাদী হয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. আবদুল আজিজসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল শেখকে অন্যতম আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একদিনে ঠাকুরগাঁওয়ের ৭ টি উপজেলায় সাইকেল চালিয়ে ভ্রমণ সম্পন্ন করলেন সজিব

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জিয়াউর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধি

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


একদিনে ঠাকুরগাঁওয়ের ৭ টি উপজেলায় সাইকেল চালিয়ে ভ্রমণ সম্পন্ন করলেন সজিব

নেপালীয়ান খ্যাত বেংটানা পরিহিত সাইক্লিষ্ট ঠাকুরগাঁওয়ের সজিব ঠাকুরগাঁও জেলার ৭ টি উপজেলা সাইকেল চালিয়ে ভ্রমণ সম্পন্ন করলেন।

সজিব ঠাকুরগাঁওয়ের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ঠাকুরগাঁও (জেলা স্কুল) সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী।
পড়াশোনার পাশাপাশি সে ভ্রমণ পিয়াসী সাইক্লিস্ট।

সে আজ সকাল ১০ টায় ঠাকুরগাঁও শহর হতে সাইকেল নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে রওয়ানা হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা হতে ভ্রমণ শুরু করে নবগঠিত উপজেলা ভূল্লী হয়ে ক্রমান্বয়ে রুহিয়া,বালিয়াডাঙ্গী, হরিপুর, রাণীশৈংকেল ও সর্বশেষ পীরগঞ্জ উপজেলা ভ্রমণ সম্পন্ন করে ঠাকুরগাঁওয়ে পৌছান রাত ৯ টা ৩৮ মিনিটে।

সে প্রায় ১৪৩ কিলোমিটার রাস্তা ৭ঘন্টায় সাইকেল চালিয়ে ভ্রমণ সম্পন্ন করেছে।

উল্লেখ থাকে যে,ইতিপূর্বে মাত্র ১৫ বছর বয়সে ৪২ দিনে ৬৪ জেলা সাইকেল চালিয়ে ভ্রমণ করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%